স্মরণজিৎ চক্রবর্তীর জন্ম ১৯ জুন ১৯৭৬, কলকাতায়। বর্তমানে দক্ষিণ কলকাতার বাসিন্দা। পৈতৃক ব্যবসায় যুক্ত। প্রথম ছোটগল্প ‘উনিশ কুড়ি’-র প্রথম সংখ্যায় প্রকাশিত। প্রথম ধারাবাহিক ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত। শৈলজানন্দ স্মৃতি পুরস্কার ২০১৪, এবিপি এবেলা অজেয় সম্মান ২০১৭, বর্ষালিপি সম্মান ২০১৮, এবিপি আনন্দ সেরা বাঙালি (সাহিত্য) ২০১৯, সানডে টাইমস লিটেরারি অ্যাওয়ার্ড ২০২২, সেন্ট জেভিয়ার্স দশভুজা বাঙালি ২০২৩, কবি কৃত্তিবাস সাহিত্য পুরস্কার ২০২৩, উৎসব পুরস্কার ২০২৪, সুনীল গঙ্গোপাধ্যায় মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৪, আনন্দ পুরস্কার (উপন্যাস: '‘শূন্য পথের মল্লিকা') ২০২৫ ইত্যাদি পুরস্কারে সম্মানিত ।
Malayalam movie 'Oru adaar love' এর actress 'Priya Prakash Varrier' এর 'Winking eyes' আর 'Flying kiss' এর জন্য কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া তোলপাড় ... তারমধ্যে আজ আবার ভ্যালেন্টাইন্স ডে... ভালোবাসা দিবস..!! হ্যাঁ জানি জানি.. আপনারা বলবেন, প্রেমের জন্য আবার আলাদা দিন কিসের? ভালোবাসা কে কোনো একটা নির্দিষ্ট দিনে আটকে রাখা উচিত নয়। একদম ঠিক বলেছেন। আমি ও পুরোপুরি একমত আপনার সাথে। কিন্তু একটা দিনকে যদি প্রেমদিবস হিসাবে পালন করাও হয়, তাতে কী এমন ক্ষতি হয়ে যাবে বলুন? এই প্রসঙ্গে অনিন্দ্য চট্টোপাধ্যায় একটা দারুণ কথা বলেছিলেন.." কী এমন মহাভারত অশুদ্ধ হয়েছে প্রেমের একটা দিন থাকায়? প্রেমেরই তো দিন, যুদ্ধের বা গণহত্যার তো নয়। চুরি করতে তো শিখছে না, ভালোবাসতে শিখছে।" তাই সমালোচকদের কথা থাক, বরং একটু ভালোবাসার গল্প হোক। তা এরকম একটা দিনে কি করি কি করি ভাবতে ভাবতে হাতে তুলে নিলাম স্মরণজিৎ চক্রবর্তীর সদ্যপ্রকাশিত কবিতার বই "দেবতার চিলেকোঠা"। পড়তে পড়তে ফিরে গেলাম সেইসব সময়ে যখন বাসস্টপে কারুর জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে ও ভালো লাগতো, স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে 'গোলাপি ছাতা নিয়ে এখনো তো সে এলোনা' ভেবে মনখারাপ হয়ে যেত, কোথাও আলতো করে মোবাইল বেজে উঠলেই মনে হতো তার ফোন এলো কিনা? ব্যাপারগুলো একটু ন্যাকাগোছের মনে হলেও সত্যি বলছি সেই সময়ে খুব ভালো লাগতো। এখন প্রশ্ন ... এখন কি তবে আর এসব ভালো লাগে না? ভেবে দেখলাম, লাগে... আলবাৎ ভালো লাগে। যে ছেলেটা একটা সময়ে "রজ্ঞনা আমি আর আসবো না" বলেছিল..সে যদি এইসময়ে দাঁড়িয়ে ( যখন বাতাসে প্রেমের থেকে দূষণের মাত্রা বেশি) বলতে পারে.. " হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে হঠাৎ হয়তো নামবে অ্যাসিড বৃষ্টি অসময় হয়তো সূর্যের রঙ হয়ে যাবে ঘোলাটে হয়তো গলে যাবে হিমালয়... তবু আসব আমি তোমার পাড়ায় ফিরে আসব আমি তোমার পাড়ায়!" তাহলে বুঝতেই পারছেন আমি কোন.... যাই হোক, মোদ্দা কথা হলো এরকম টুকরো টুকরো অজস্র অনুভূতি ছড়িয়ে ছিটিয়ে আছে এই বইটির পাতায় পাতায়। যদিও সবার জন্য এই বইটি নয়। যারা আজও ভাবে 'জন্মদিনে কে যেন আর ফোন করেনা', যাদের ধারণা 'বৃষ্টি আজও বিচ্ছেদ নিয়ে আসে' , যাদের কাছে আবছা রঙের গৈরিক পথটুকুই সম্বল, দোলের পর মনখারাপের আবীর যাদের গালে লেগে থাকে, বাতিল হবে জেনেও যারা গল্প লেখা থামায়নি... এই বই শুধুমাত্র তাদের জন্য। বাকিদের কাছে TVC এর বিজ্ঞাপনের থেকে বেশি কিছু নয়। তাই তারা এই বই ও আমার পাঠ প্রতিক্রিয়া (আদৌ বলা যায়না) টি কে নিঃসঙ্কোচে ভুলে যান। আর অন্যরা অবিলম্বে বইটি সংগ্রহ করুন। স্টকের যা অবস্থা দেখলাম বইমেলায়.. বেশি দেরি করলে শেষে পাওয়া দুষ্কর হবে।