Jump to ratings and reviews
Rate this book
Rate this book
Sorry!! no description of the product.

14 pages, Hardcover

First published February 1, 2003

3 people are currently reading
124 people want to read

About the author

Humayun Ahmed

456 books2,952 followers
Humayun Ahmed (Bengali: হুমায়ূন আহমেদ; 13 November 1948 – 19 July 2012) was a Bangladeshi author, dramatist, screenwriter, playwright and filmmaker. He was the most famous and popular author, dramatist and filmmaker ever to grace the cultural world of Bangladesh since its independence in 1971. Dawn referred to him as the cultural legend of Bangladesh. Humayun started his journey to reach fame with the publication of his novel Nondito Noroke (In Blissful Hell) in 1972, which remains one of his most famous works. He wrote over 250 fiction and non-fiction books, all of which were bestsellers in Bangladesh, most of them were number one bestsellers of their respective years by a wide margin. In recognition to the works of Humayun, Times of India wrote, "Humayun was a custodian of the Bangladeshi literary culture whose contribution single-handedly shifted the capital of Bengali literature from Kolkata to Dhaka without any war or revolution." Ahmed's writing style was characterized as "Magic Realism." Sunil Gangopadhyay described him as the most popular writer in the Bengali language for a century and according to him, Ahmed was even more popular than Sarat Chandra Chattopadhyay. Ahmed's books have been the top sellers at the Ekushey Book Fair during every years of the 1990s and 2000s.

Early life:
Humayun Ahmed was born in Mohongonj, Netrokona, but his village home is Kutubpur, Mymensingh, Bangladesh (then East Pakistan). His father, Faizur Rahman Ahmed, a police officer and writer, was killed by Pakistani military during the liberation war of Bangladesh in 1971, and his mother is Ayesha Foyez. Humayun's younger brother, Muhammed Zafar Iqbal, a university professor, is also a very popular author of mostly science fiction genre and Children's Literature. Another brother, Ahsan Habib, the editor of Unmad, a cartoon magazine, and one of the most famous Cartoonist in the country.

Education and Early Career:
Ahmed went to schools in Sylhet, Comilla, Chittagong, Dinajpur and Bogra as his father lived in different places upon official assignment. Ahmed passed SSC exam from Bogra Zilla School in 1965. He stood second in the merit list in Rajshahi Education Board. He passed HSC exam from Dhaka College in 1967. He studied Chemistry in Dhaka University and earned BSc (Honors) and MSc with First Class distinction.

Upon graduation Ahmed joined Bangladesh Agricultural University as a lecturer. After six months he joined Dhaka University as a faculty of the Department of Chemistry. Later he attended North Dakota State University for his PhD studies. He grew his interest in Polymer Chemistry and earned his PhD in that subject. He returned to Bangladesh and resumed his teaching career in Dhaka University. In mid 1990s he left the faculty job to devote all his time to writing, playwright and film production.

Marriages and Personal Life:
In 1973, Humayun Ahmed married Gultekin. They had three daughters — Nova, Sheela, Bipasha and one son — Nuhash. In 2003 Humayun divorced Gultekin and married Meher Afroj Shaon in 2005. From the second marriage he had two sons — Nishad and Ninit.

Death:
In 2011 Ahmed had been diagnosed with colorectal cancer. He died on 19 July 2012 at 11.20 PM BST at Bellevue Hospital in New York City. He was buried in Nuhash Palli, his farm house.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
15 (17%)
4 stars
20 (23%)
3 stars
38 (45%)
2 stars
10 (11%)
1 star
1 (1%)
Displaying 1 - 10 of 10 reviews
Profile Image for Aishu Rehman.
1,123 reviews1,111 followers
July 7, 2018
পিচ্চিপাচ্চাদের নিয়ে লেখা বইগুলা আমার কাছে ভালো লাগে ; এটাও ভালো লাগছে .....
Profile Image for Galib.
276 reviews69 followers
February 16, 2018
অল্প পৃষ্ঠায় লেখা ভালো লাগার মত একটা বই । আহমরি কিছুই নাই ....না পড়লে আফসোস করতে হবে এরকম না ।
পিচ্চিপাচ্চাদের নিয়ে লেখা বইগুলা আমার কাছে ভালো লাগে ; এটাও ভালো লাগছে ।
Profile Image for Shahidul Nahid.
Author 5 books140 followers
July 31, 2018
শিশুতোষ বই ... ১৪ পৃষ্ঠার দারুণ বই!

অনেকদিন পর হুমায়ূন আহমেদ পড়লাম, ভালোই লাগলো।
Profile Image for Rehnuma.
452 reviews22 followers
Read
September 19, 2025
❛একা থাকাই মানে কি অসুখী থাকা?
যারা মজলিসে থাকে দিনশেষে তারাও কি নয় একা?
এরা সবাই কি পেয়েছে সুখের দেখা?❜

মনসুর সাহেবের দুনিয়ায় তিনি ছাড়া কেউ নেই। সাতান্ন বছর বয়সী লোকটা একটা চাকরি করে দিব্যি বেশ আছে। অনাথ, এতিমখানায় বড়ো হয়ে লেখাপড়া শিখে ভালো ফলাফল করে একটা চাকরি করেই গোটা জীবন পার করে দিচ্ছেন। আর এতেই তিনি সুখী। হয়তো তাকে দেখার কেউ নেই, তাকে নিয়ে ভাবনার লোকও নেই। তবুও একলা এই জীবনে তিনি সুখী।
আশপাশের লোকেরা তাকে অসুখী ভাবে। ভাবুক। কী বা আসে যায়?

একদিন অফিস শেষে তিনি রক্ষার মতো পার্কে গেলেন। বৃষ্টি হবে এমন কোমল হাওয়ায় শুয়ে ঘুমিয়ে গেলেন। কত রাতে তার ঘুম ভাঙলো জানেন না। তবে দেখলেন আশপাশ শুনশান। বৃষ্টিতে পানি উঠে গেছে। আর তিনি সেভাবেই ঘুমে আচ্ছন্ন ছিলেন। কিন্তু খেয়াল করলেন পায়ে রাখা পাঞ্জাবিটা নেই। পাঞ্জাবিটা বুঝি চুরি গেল।
চোরকে কাছেই পেয়ে গেলেন। চোরতো আচ্ছা ব দ মাশ! চুরি করা পাঞ্জাবি আবার গায়ে গিয়ে রেখেছে। পাকড়াও করতে হবে। তবে সামনে গিয়ে দেখলেন চোর দেখি একটা ছোট্ট মেয়ে।
এরপর? একটু কথা হলো, আলাপ হলো। আর এরপর যা হলো সেটা কি স্বপ্ন ছিল না মনের কল্পনা?


পাঠ প্রতিক্রিয়া:


❝তিনি ও সে❞ হুমায়ূন আহমেদের শিশুতোষ বই।
১৪ পৃষ্ঠার বইটা পড়তে সময় একেবারেই লাগে না। হুমায়ূন আহমেদের বই আমার কাছে মাথা হালকা করার টনিক। বেশ ঝক্কিতে থেকে একটু মনটাকে ভালো করতে তার লেখার বিকল্প নেই।
শিশুতোষ বই হলেও আমার পড়তে বেশ লেগেছে। সুন্দর কোমলভাবে এক প্রাপ্ত বয়স্ক লোকের সাথে বাচ্চা একটা মেয়ের সুন্দর আলাপনের সময়টা লেখক তুলে ধরেছেন।
পড়তে ভালো লেগেছে। শেষটা খুব কিউট।
মনসুর সাহেবের জীবনটা একার হলেও আমার সুন্দর লেগেছে। আমরা আদতে ভেতরে সবাই একা।

❛জীবনকে সুন্দরভাবে দেখলেই তা সুন্দর। আশপাশে দেখার সুন্দর জিনিসগুলো আমাদের দৃষ্টিভঙ্গির জন্যেই কখনো কখনো আড়ালে রয়ে যায়।❜
Profile Image for Fårzâñã Täzrē.
296 reviews24 followers
December 12, 2023
এই পৃথিবীতে যাদের আপন বলতে কেউ নেই তাঁদের জীবনটা বড্ড একঘেয়ে আসলে। নিজের বলতে তাঁর কেউ থাকে না, একা একা জীবনটাকে নিয়ে এগিয়ে চলা আরেক কষ্টের কাজ বোধহয়। মাঝে মাঝে তো আসলে দরকার হয় কাউকে, কারো সাথে মন খুলে দুটো কথা বললেও যেন প্রানটা জুড়ায়। কিন্তু কথা বলারও যে কেউ নেই।

মনসুর সাহেব তেমনি একজন মানুষ। জন্ম থেকেই অনাথ তিনি। বাবা মা আত্মীয়স্বজন এই পৃথিবীতে জ্ঞান হওয়া অবধি তিনি আপন কাউকে খুঁজে পাননি। একজন দয়া করে তাঁকে একটা এতিমখানায় ভর্তি করে দিয়েছিল সেখানে থেকে তিনি বড় হন। সেখানে থেকে পড়াশোনা করে তিনি ম্যাট্রিক পাশ করে ফেলেন মোটামুটি ভালো রেজাল্ট নিয়ে।

কিন্তু ওই যে বললাম না, যার পৃথিবীতে আপন কেউ নেই তাঁর জন্য পৃথিবীটা কঠিন। মনসুর সাহেবকে এতিমখানা ছাড়তে হলো। কারণ ম্যাট্রিক পাশ করার পর কাউকেই এতিমখানায় আর রাখা হয় না। তাঁর জীবনের কঠিন সংগ্রাম আবার শুরু হলো বলা যায়। কিন্তু না তিনি ভেঙে পড়েননি, যেখানে যা কাজ পেয়েছেন বেঁচে থাকার তাগিদে সব কাজ তিনি করেছেন। বিসমিল্লাহ হোটেলের বাবুর্চির অ্যাসিসটেন্ট, টেম্পোর হেলপার, জুতার দোকানের নাইট গার্ড। বিচিত্র সব কাজ করেছেন তিনি।

এইসব কাজ করতে করতে তিনি প্রাইভেট থেকে পরীক্ষা দিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করে যান। রেজাল্ট আহামরি কিছু না অবশ্য আগের থেকে। তারপর কপাল জোরে চাকরি পেয়ে যান ইস্টার্ন মার্কেন্টাইন ক্লিয়ারিং অফিসে। এবং সেখানেই চাকরি করে চলেছেন এখনো।

মনসুর সাহেবের জীবন কাহিনী শোনার পর মনে হতে পারে তিনি হয়তো খুব দুঃখী একজন মানুষ। কিন্তু না তিনি বেশ হাসিখুশি মুখে থাকতে পছন্দ করেন। অযথা মন খারাপ হয় না তাঁর। বন্ধুরা বিয়ে করিয়ে দিতে চাইলো সেটা আর হয়নি অনাথ বলে।

অফিস শেষে মনসুর সাহেবকে প্রায়শই পার্কে যেতে দেখা যায়। আসলে একা মানুষ তাঁর বাড়ি ফেরার তেমন কোনো তাড়া নেই। তাই গিয়ে পার্কে বসে বিচিত্র মানুষ আর প্রকৃতির সাথে সময় কাটান। এটাও আসলে মন্দ নয়। সময় কেটে যায় বেশ।

একদিন এমন পার্কে গিয়ে বসলেন। প্রকৃতি মেঘলা, বৃষ্টি হবে বোধহয়। মনসুর সাহেব বেঞ্চে বসে পাঞ্জাবি খুলে ফেললেন কারণ ঠান্ডা বাতাস দিচ্ছে বেশ ভালো লাগছে। মনে মনে ভাবলেন বৃষ্টিতে ভিজবেন আজ। একসময় ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লেন পাঞ্জাবি পাশে রেখে নিজেও জানেন না।

ঘুম থেকে উঠে অবশ্য দেখলেন তাঁর পাঞ্জাবি গায়েব মানে চোর নিয়ে হাওয়া। বেশ বিরক্ত হলেন না কিন্তু মনসুর সাহেব কারণ চোর যে তাঁর ছাতা নেয়নি এতেই তিনি খুশি। উঠে পড়লেন, পাঞ্জাবি ছাড়াই বোধহয় এই অবস্থায় বাড়ি ফিরতে হবে। কিন্তু তাঁর কপাল ভালো একটু দূরে দেখতে পেলেন চোরকে তাঁর পাঞ্জাবি গায়ে দিয়ে দিব্যি দাঁড়িয়ে আছে! এবার কী চোর পাকড়াও হবে? কিন্তু একি এ তো বোধ করেন ছোট্ট একটা মেয়ে!

// পাঠ প্রতিক্রিয়া:

ডিসেম্বর মাসে অদ্ভুত খেয়াল চেপেছে সব বাচ্চাদের বই পড়ার আগেই বলেছিলাম। আমি কিন্তু সত্যি সত্যি যেই বলা সেই কাজ সব বাচ্চাদের উপযোগী বই পড়ে চলেছি। এবং বেশ আনন্দ পাচ্ছি পড়ে।

জ্বি বিশ্বাস করবেন কিনা জানিনা আমার ভালোই লাগছে এসব বইগুলো পড়তে। সবসময় তো ভারী ভারী বই পড়াই হয়। জীবনের সব জটিল চিন্তাভাবনায় ডুবে যায় মন। একের পর এক সমস্যার কথাই লেখা থাকে বেশিরভাগ বইয়ে। কিছু বই আবার বিষাদে ভরা শুধু মন খারাপ লাগে পড়লে।

কিন্তু শিশুতোষ সাহিত্য সবদিক থেকে আলাদা। এখানে বাচ্চাদের কখনো কাঁদতে দেন না লেখক। তিনি বাচ্চাদের নিয়ে যান মজার জগতে। যেখানে তৈরি হয় গল্প। এবং যে গল্পে কল্পনার জগৎ আছে, যে গল্প পড়লে শুধু আনন্দ পাওয়া যায়।

পড়ে ফেললাম আরেকটি নতুন বই হুমায়ুন আহমেদের লেখা শিশুতোষ বই "তিনি ও সে" এবং হুমায়ূন আহমেদ মানেই আলাদা কিছু। তাঁর লেখনী নিয়ে আসলে কোনো কথা হবে না। অসাধারণ গল্প বলার ক্ষমতা, সুন্দর প্লট নির্বাচন বাচ্চাদের উপযোগী। সব মিলিয়ে বই মানে এমন হওয়া উচিত।

বইয়ের নামঃ "তিনি ও সে"
লেখকঃ হুমায়ূন আহমেদ
ব্যক্তিগত রেটিংঃ ৫/৫
Profile Image for Tawheeda Rufah Nilima.
294 reviews59 followers
Read
March 21, 2024
বাচ্চাকাচ্চাদের নিয়ে লেখা বই পড়তে ভালো লাগে। একদিন হুট করে এক বাচ্চা মেয়ের সাথে দেখা হবে। সে বলবে সে একটা পরী। তার সোনালি রঙের ঝিকিমিকি ধরনের পাখা আছে। একটু পর সে উড়ে চলে যাবে। আমি হতভম্ব হয়ে বসে থাকব। এবং পরক্ষনেই ফিক করে হেসে ফেলব।
Profile Image for Swarna.
136 reviews2 followers
May 17, 2021
ছোট্ট একটা গল্প। এত ছোট হবে বুঝি নি। খারাপ না তবে কাহিনী টা হয়তো একটু বড় করা যেত।
Profile Image for Siam Mehraf.
Author 4 books19 followers
January 12, 2026
ছোট্ট একটা গল্প, তবে সুন্দর...
Profile Image for Yasir Hamid.
17 reviews1 follower
January 1, 2026
তিনি(মনসুর সাহেব) ঢাউস ভাগ্যের অধিকারী।

সাতান্ন বছর বয়সে এসেও তার কাছে মনে হয় পৃথিবীটা অদ্ভুত আনন্দের একটা জায়গা। অনেকটা হিমুর মতোই নিজের পূর্ণ খেয়াল-খুশির অধীন।
তার একূল-ওকূলে কেউ নেই। তবে তিনি মনে করেন তিনি ভালোই আছেন।

রোজ আটটা পর্যন্ত পার্কে বসে থাকা আর জীবনচক্রের অবিচ্ছেদ্য অংশ।

ভাদ্র মাসের গরমে তিনি পেয়ে গেলেন ভেজার উপলক্ষ্য বৃষ্টি এবং সে'র সাক্ষাৎ ।

লেখক হুমায়ূন কিন্তু সে'র নাম অপ্রকাশিত রাখলেন। সে—রা মনে হচ্ছে প্রচণ্ড রহস্যযুক্ত।রবীন্দ্রনাথের সে'র পরিচয় আজ পর্যন্ত সঠিক উদ্ধার করলে পারলাম না।

যাই হোক 'তিনি' এখন আমার জলন্ত ঈর্ষার শিকার হচ্চেন। তিনি তো জলবায়ু পরিবর্তনের গ্রীষ্মকালে বৃষ্টির দেখা পেলেন, বোনাস হিসেবে সে।

এদিকে মাথার উপর থেকে বৃষ্টি ঝরা দূর অস্ত। যা আশার মেঘের আমদানি ঘটে তাও ফুরুত করে বিদায় নেয়।
Displaying 1 - 10 of 10 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.