সূচীপত্র: *আমাদের ট্রাইবুনাল কি আন্তর্জাতিক ট্রাইবুনাল- নিঝুম মজুমদার * বুদ্ধিজীবী হত্যাকারী খুনি মইনুদ্দীন ও আশরাফুজ্জামানের মামলার রায়: একটি আইনি পর্যবেক্ষণ- নিঝুম মজুমদার * ICTBD এর বিচারক ব্যয় এবং বিশ্বের অন্যান্য ট্রাইবুনালের বিচারক ব্যয়: তুলনামূলক পর্যবেক্ষণ- নিঝুম মজুমদার * যুদ্ধপরাধী নিজামীর রায়- সহুল আহমদ * একাত্তরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের স্বরূপ: কেন এবং কারা জড়িত- সহুল আহমদ * জহির রায়হান: নিখোঁজ ও অপেক্ষার হাজার বছর- সহুল আহমদ * ২৬ শে মার্চের স্বাধীনতা ঘোষনা ও কিছু প্রশ্ন- সহুল আহমদ * স্বাধীনতার প্রস্তুতি পর্ব- নাজমুল হুদা * কিছু বহুল প্রচলিত অপপ্রচারের জবাব- আরিফ রহমান
ইতিহাস বিষয়ে কোন বই লেখা হলে সেখানে তুলনামূলক জ্ঞান চর্চার একটা জায়গা রেখে দিতে হয়। লেখকদের কাজই হল চিন্তা চালু রাখা। কোন সিদ্ধান্তে উপনিত না হয়ে অনুসিদ্ধান্তে পাঠকদের জিইয়ে রাখা। যেহেতু লেখকগণ অনেক রেফারেন্স হাজির করেন তাই পাঠকেরও কিছু চিন্তার স্বাধীনতা থাকে। অনেকেই ভাবেন ও আচ্ছা এই এভিডেন্সে তো আই উইটনেস এই কথা বলেছে তাহলে এটাই সঠিক। কিন্তু আই উইটনেস ও মিথ্যা বলতে পারে। তাই ইতিহাস বিষয়ক বই ট্রিকি। তা যদি হয় মুক্তিযুদ্ধের উপর তাহলে তো কথাই নেই। এই সংকলন বইটি পড়ে আমি সমৃদ্ধ হয়েছি। চিন্তা করার অবকাশ পেয়েছি। তথ্যবহুল লেখা। নিজের প্রশ্ন করার স্কোপ আছে এই বইয়ে। লেখকদের ধন্যবাদ।