Jump to ratings and reviews

সমাপ্তি

Unknown Binding

Loading...
Loading...

About the author

Rabindranath Tagore

2,761 books4,406 followers
Awarded the Nobel Prize in Literature in 1913 "because of his profoundly sensitive, fresh and beautiful verse, by which, with consummate skill, he has made his poetic thought, expressed in his own English words, a part of the literature of the West."

Tagore modernised Bengali art by spurning rigid classical forms and resisting linguistic strictures. His novels, stories, songs, dance-dramas, and essays spoke to topics political and personal. Gitanjali (Song Offerings), Gora (Fair-Faced), and Ghare-Baire (The Home and the World) are his best-known works, and his verse, short stories, and novels were acclaimed—or panned—for their lyricism, colloquialism, naturalism, and unnatural contemplation. His compositions were chosen by two nations as national anthems: India's Jana Gana Mana and Bangladesh's Amar Shonar Bangla.

The complete works of Rabindranath Tagore (রবীন্দ্র রচনাবলী) in the original Bengali are now available at these third-party websites:
http://www.tagoreweb.in/
http://www.rabindra-rachanabali.nltr....

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
106 (50%)
4 stars
74 (34%)
3 stars
22 (10%)
2 stars
9 (4%)
1 star
1 (<1%)
Displaying 1 - 28 of 28 reviews
Profile Image for Maliha Tabassum Tisha.
127 reviews413 followers
October 1, 2020
অনায়াসে ৪.৫ তারা দেয়া যেত। কিন্তু আমার আবার অতিরিক্ত মায়া জন্মে গেছে গল্পটির প্রতি। তাই রেটিং বাড়িয়ে ৫ তারাই দিলাম।

সমাপ্তি এবারই আমার প্রথম পড়া। গল্পগুচ্ছের অধিকাংশ গল্পের চেয়ে একটু বড় বলে এবং গল্পের নাম 'সমাপ্তি' হওয়ায় একটু যেন ট্র্যাজেডির গন্ধও পাচ্ছিলাম বলে এতকাল গড়িমসি করেছি।

গল্পটি শুরু থেকেই বেশ লেগেছে পড়তে। মৃন্ময়ী ও অপূর্বকৃষ্ণের কেমিস্ট্রি ভীষণ কিউট! অপূর্বকৃষ্ণকে যদিও তেমন একটা পছন্দ হয়নি, তবু গল্পটি সব মিলিয়ে ভালো লেগেছে। তবে চিন্তার বিষয় এই যে, যেই দুরন্তপনা দেখে আকৃষ্ট হয়ে অপূর্বকৃষ্ণ মৃন্ময়ীকে ভালোবেসেছিল, তার অনুপস্থিতিতেও সে আগের মতোই তাকে ভালবাসতে পারবে কি না।😟
Profile Image for Ësrât .
521 reviews95 followers
December 30, 2018
সপ্তম শ্রেণী পড়ুয়া এক মেয়ে হঠাৎ একদিন ধর্মের মতো এক মহান পবিত্র ক্লাসে অধর্ম আর অনাসৃষ্টির প্ররোচনায় প্ররোচিত হয়ে রবি ঠাকুরের শেষের কবিতা শুরু করেছিল পড়তে

কিন্তু দু তিনটে পাতা উল্টাতে উল্টাতে সে বুঝে গিয়েছিল এ মহার্ঘ্যের মাহাত্ম্য বোঝার সাধ্য তাহার এখনো হয়ে উঠেনি,

ব‍্যথ মনোরথে যখন দিনটাই ধূসর হয়ে গিয়েছিল ঠিক তখনই রূপার কাঠি আর সোনার কাঠির অদল বদলের মত সমাপ্তি তার হাতে আসে,তেরো বছরের বালিকার তখন অনেক অর্থই অনর্থ লাগলেও সবশেষে পরিতৃপ্তির হাসি তার মুখে রামধনুর সাত রঙ্গের দ্বিগুণ আনন্দে ভরে উঠেছিল.

আজ প্রায় দশ বছর পর সেই একই সৃষ্টির উল্লাসে তার এই বিবর্ণ এলে বেলে সময়টাকে আবার সেই শৈশবের দুরন্ত স্বপ্নচারী ঘুড়ির মতো আকাশে উড়িয়ে দিল😊
Profile Image for Sumire Mitsuki.
167 reviews15 followers
April 21, 2022
গল্পগুচ্ছ বইটা আম্মু আমাকে উপহার দেন সেই ৩য় শ্রেণীতে থাকতে। এতোদিনে সব গল্প পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে আমার। কিন্তু বইটা আজ হঠাৎ আপডেট করার কারণ হলো আমার রুমমেট ফাহরিয়াল তার নিজের কণ্ঠে গল্পটা রেকর্ড করেছে!! যা মিষ্টি গলা মাশাআল্লাহ। যদিও সে বিশ্বাস করেনা। ওর কণ্ঠে মৃন্ময়ী যেন কত সুন্দর সাবলীলভাবে ফুটে উঠেছে।
ভাগ্যবান তোমার অপূর্ব যে এমন সুন্দর কণ্ঠে গল্পটা শুনতে পারলো আর ভাগ্যবতী আমি। যদিও গল্পটা আমার তেমন ভালো লাগেনি,কিন্তু ভাই তোমার গলায় শুনে বইটাকে আমি ৫/৫ দিতে বাধ্য। সুখে থাকো সবসময় আর ভালো থেকো। আর পারলে কিছু টাকা ধার দিও এতো সুন্দর প্রশংসা করার জন্য (বইনগর থেকে বই কিনতে হবে তো!!)
আচ্ছা তুই চাইলে আমরা কোনো একদিন গল্পগুচ্ছ থেকে দুইবোন গল্পটাও রেকর্ড করতে পারি! এক্সামের পরে না হয় একদিন বোটানিক্যাল গার্ডেনে বসে বইটা আমরা একসাথে পড়বো আর একজন আরেকজনকে শুনাবো৷
Profile Image for Daina Chakma.
444 reviews792 followers
July 9, 2018
ছোটবেলায় বাড়িতে বই পড়ার খুব একটা সুবিধে ছিলনা। পাঠ্যপুস্তক ব্যতীত সকল বই আউট বই বলে বিবেচিত হতো। গুরুজনেরা বই কিনে দিবে এই আশা ছিল দুরাশা। বই কিনতে হতো নিজের টিফিনের পয়সা বাঁচিয়ে। আর ভরসা ছিল শহরের আরেক প্রান্তে অবস্থিত মলিন পাবলিক লাইব্রেরী। তবে বইয়ের প্রতি ক্ষুধার কোনো কমতি ছিলনা। হাতের কাছে যা পেতাম তাই পড়তাম। বারবার পড়তাম।

সমাপ্তি গল্পটা তখন কলেজ পুস্তকের অন্তর্ভুক্ত ছিল। আমি এক বড়দিদির কাছ থেকে বই চেয়ে নিয়ে খুঁজে খুঁজে কতবার এই গল্প পড়েছি তার ইয়াত্তা নেই। এখনও মনে পড়ে, সদ্য পা দেয়া কৈশোর মনে অপূর্বকৃষ্ণের জন্য অনেকটুকু আদ্রতা সঞ্চিত ছিল। আর দূরন্ত মৃন্ময়ীকে আদর্শের স্থানে তুলে রেখেছিলাম সযতনে। তখনও ফেমিনিজমের হাওয়া গায়ে লাগেনি। সংসারের অমোঘ বিধানে বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার অপরাধে লাগামহীন ঘুড়ির মতো নেচে বেড়ানো ছটফটে মেয়েটিকে কেন ঘোমটা টানা লজ্জাবতী বধু হয়ে যেতে হবে ব্যাপারটা তখনও খোঁচাতো না।

বুঝতে শিখার পর থেকে এই ব্যাপারটা কোনোভাবেই মানতে পারিনা। কৈশোর বয়সে রেটিং করতে দিলে এই গল্পকে পারলে পাঁচতারারও অধিক মার্ক দিতে চাইতাম। আজ লেট টুয়েন্টিতে এসে এই বইকে কোনোভাবেই দুইতারার বেশি কিছু দিতে পারছিনা।
Profile Image for Shaila Shaznin.
140 reviews17 followers
April 9, 2026
চঞ্চলা 'রাজকন্যা মৃন্ময়ীকে কে যেন  রূপার কাঠি ছোঁয়াইয়া অচেতন করিয়া রাখিয়া গিয়াছে। একবার কেবল সোনার কাঠি পাইলেই এই নিদ্রিত আত্মাটিকে জাগাইয়া তুলিয়া মালা বদল করিয়া লওয়া যায়। রূপার কাঠি হাস্য, আর সোনার কাঠি অশ্রুজল।' অবশেষে অপূর্ব সে রাজকন্যাকে জাগিয়ে তুলতে সক্ষম হয়েছে। প্রতিটা মৃন্ময়ীর জীবনে এমন অপূর্ব থাকা চাই। এতো সাধারণ কিন্তু তবুও অসাধারণ এক গল্প। নিঃসন্দেহে এটি রবীন্দ্রনাথের সেরা ছোটগল্পগুলোর মধ্যে একটি।
Profile Image for Rakib Hasan.
513 reviews89 followers
March 28, 2026
এই গল্পটা ভালো লেগেছে। রবীন্দ্রনাথ এর ছোটগল্প গুলো বেশ সুন্দর এই গল্পটাও বেশ সুন্দর।
Profile Image for Fahrial Imrose.
50 reviews22 followers
April 20, 2022
অনেকদিন পর একটা রোমান্টিক গল্প পড়ে ভালো লাগল!
Profile Image for Shreyashree.
252 reviews5 followers
March 20, 2023
দস্যি মেয়ে মৃন্ময়ী ও অপূর্বকৃষ্ণ বাবুর পরিবর্তনশীল দাম্পত্যের এক সুমিষ্ট কাহিনী।
Profile Image for Mashuk Rahman.
118 reviews7 followers
March 27, 2026
বহুদিন পর রবীন্দ্রনাথ পড়লাম
দুঃখিত
বহুবছর হবে কথাটা

তার সাহিত্যের ম্যাজিক। অল্প ভাষায় অল্প কথায় অল্প লাইনে তিনি যেই চিত্র তুলে ধরেন , তাঅনেক সাহিত্যিকের চার পাঁচ পৃষ্ঠা লেগে যায়।

সমাপ্তি গল্পটি সেরকম এক সুন্দর সমাপ্তিকে ইঙ্গিত দেয়। মৃনময়ী নামক তরুনীর শিশুকাল ফেলে রেখে যৌবন কালের সমাপ্তি ।

এ যেন মধূর্ন সম্পায়েত
Profile Image for Omar Faruk.
318 reviews20 followers
July 14, 2023
সুন্দর। পড়ে তৃপ্তি পাওয়ার মতো গল্প।
Profile Image for Mridul Debnath.
56 reviews
June 27, 2026
রবিঠাকুর শুভ সমাপ্তি করলেও, বউ এবং মা এর মাঝখানে সন্তানের জীবন সর্বাদাই দিশেহারা হয়।
Profile Image for Naim Alamin.
11 reviews
March 25, 2022
মন ছুয়ে গেছে। কলকাতায় চলে যাবার পর মৃণ্ময়ীর ভাবনাগুলো অসাধারণ লেগেছে। এমন একটা সময় কমবেশি সবার জীবনেই আসে। যখন জীবনের সুখগুলোকে তুচ্ছজ্ঞান করা হয়। যা পরবর্তীতে আফসোস হিসেবেই রয়ে যায়।
Profile Image for Sadman Prodhan.
10 reviews
June 13, 2026
শুরুতেই বলে রাখি রবীন্দ্রনাথ খুব একটা পড়া হয় না, গল্পটা অনেকটা বাংলা সিনেমার মতোই লাগলো।


অপূর্ব কলকাতায় পড়াশুনা করে,তার বাড়ি ফেরার পথে রাস্তায় পড়ে গেলে গ্রামের গরীব ঘরের মেয়ে মৃণ্ময়ী সেটা দেখে খিল খিল করে হেসে ওঠে। মৃণ্ময়ী বেশ চঞ্চল ও বাচ্চা স্বভাবের। অপূর্বের মা তাকে বিয়ের জন্য মেয়ে দেখালে অপূর্বর পছন্দ হয়নি,তার পছন্দ হয়েছে চঞ্চল স্বভাবের মৃণ্ময়ীকে। এই বিষয়ে তার মাকে জানানোর পর তার মা অনেকটা ব্যথিত হয় কারণ এতো পড়াশুনা করিয়ে ছেলের এরকম মেয়ে পছন্দ করার মত কোনো কারণ তিনি বুঝে উঠতে পারলেন না।
পরক্ষণেই তিনি নিজের মনকে সান্ত্বনা দিলেন এই ভেবে যে মেয়ের চেহারার গঠন সুন্দর,এবং হয়তো বিয়ের পর মেয়ে মানিয়ে নিতে পারবে। কিন্তু বিয়ের পরপর দেখলেন মৃণ্ময়ীর স্বভাবের পরিবর্তন হচ্ছিল না। তখন মৃন্ময়ীর বাবার নাম করে অপমান করায় মৃণ্ময়ী কষ্ট পায়। অপূর্ব মৃন্ময়ীকে নিয়ে তার বাবার বাড়িতে যায়। সেখানে তার গরীব পিতা কীভাবে তাদের আপ্যায়ন করবে তাতে দিশাহীন হয়ে পড়ে। ফেরার সময় তিনি মৃণ্ময়ীকে বলেন যেন সে সবসময় ভালোভাবে শ্বশুর বাড়িতে থাকে,তার যেন কোনো দুর্নাম না হয়।
শ্বশুরবাড়ি ফেরার পর অপূর্ব পড়াশুনার জন্য কলকাতা চলে যায় মৃণ্ময়িকে এই বলে যে সে যদি চিঠি না পাঠায় তাহলে অপূর্ব বাড়ি আসবেনা। সহজ সরল মৃন্ময়ী অনেকদিন পর চিঠি লিখেছে ঠিকই কিন্তু ঠিকানা লিখেনি,সে এতো কিছু জানতো না।

এরপর তার শাশুড়ি মা তাকে নিয়ে কলকাতা যান অপূর্বকে দেখতে। সেখানে মৃন্ময়ী ঘরে লুকিয়ে থেকে অপূর্বকে সারপ্রাইজ দেয়। রাতে তারা একই কামরায় থাকে।
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Rudro.
48 reviews6 followers
July 13, 2025
🔰ছোটগল্প: সমাপ্তি (গল্পগুচ্ছ)
🔰লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
🔰ধরন: রোমান্টিক
🔰প্রধান চরিত্র : অপূর্ব ও মৃন্ময়ী

🔰কাহিনী সংক্ষেপ:
কলকাতায় পড়তে যাওয়া অপূর্ব গ্রামে ছুটিতে ফিরলে, প্রেমে পড়ে যায় চঞ্চল কিশোরী মৃন্ময়ীর। মায়ের বারণ সত্ত্বেও অপূর্ব বিয়ে করে মৃন্ময়ীকে। কিন্তু মৃন্ময়ী সাধারণ কোনো মেয়ে নয়, সংসারে মন বসে না তার।
অপূর্ব অনেক চেষ্টা করেও তার মন অর্জন করতে পারছে না।
মৃন্ময়ী কি অপূর্বকে কোনোদিন ভালোবাসবে?
🔰রিভিউ: আমার পড়া সেরা একটি রোমান্টিক গল্প।
অপূর্ব চরিত্রটা ভীষণ ভালো লেগেছে। যখন অপূর্ব মৃন্ময়ীকে প্রশ্ন করে "তুমি আমাকে ভালোবাসো না?"
এবং জবাবে মৃন্ময়ী কিছুই বলে না,
তখন খুবই খারাপ লেগেছিল অপূর্বের জন্য।
উল্লেখ্য গল্পটা কেন্দ্র করে "সত্যজিৎ রায়ের" "তিন কন্যা" নামে একটি সিনেমা রয়েছে। মূল চরিত্রে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণা সেন।
এছাড়াও বলিউডের পরিচালক "অনুরাগ বসু" এর "Stories by Rabindranath" সিরিজে এ গল্প অবলম্বনে একটি এপিসোড আছে।
Profile Image for Ahmed Reejvi.
78 reviews5 followers
December 12, 2023
"মৃন্ময়ীর হঠাৎ মনে হইল যেন সমস্ত গৃহে এবং সমস্ত গ্রামে কেহ লোক নাই। যেন মধ্যাহ্নে সূর্যগ্রহণ হইল। কিছুতেই বুঝিতে পারিল না, আজ কলিকাতায় চলিয়া যাইবার জন্য এত প্রাণপণ ইচ্ছা করিতেছে, কাল রাত্রে এই ইচ্ছা কোথায় ছিল; কাল সে জানিত না যে, জীবনের যে-অংশ পরিহার করিয়া যাইবার জন্য এত মন-কেমন করিতেছিল তৎপূর্বেই তাহার সম্পূর্ণ স্বাদ-পরিবর্তন হইয়া গিয়াছে। গাছের পক্কপত্রের ন্যায় আজ সেই বৃন্তচ্যুত অতীত জীবনটাকে ইচ্ছাপূর্বক অনায়াসে দূরে ছুঁড়িয়া ফেলিল।"
গ্রাম্য ভুলোমনা কিশোরী মৃন্ময়ী আর অপূর্বকৃষ্ণের শেষতক মিলনের রসায়নটা ভালোই লেগেছে আমার।
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Nuhash.
234 reviews8 followers
October 17, 2022
সমাপ্তি

অর্পূব আর মৃন্ময়ী যুগলের প্রণয়ে সর্বজন বিধিত এক রূপ। লায়লী-মজনুর মত এ যেন ছোট এক উপাখ্যান। যে নারী মূর্তিকে সকল প্রেমিক তার কল্পনায় ধারণ করে। মৃন্ময়ীর মত চপলতা ভরা সৌন্দর্যের অবকাশ এই বাংলার চিরায়ত নারী রূপ। রবী ঠাকুর, এক বি এ পাশ যুবকের মাঝে সকল পুরুষের রূপ তুলে ধরেছেন। তার অভিমান ভরা সৌনক রূপে নারী মূর্তির নিজস্বতা আর জীদ ও উপনীত হয়েছে।
Profile Image for Mubtasim  Fuad.
478 reviews84 followers
October 8, 2026
প্রেম, ঢং, ভালোবাসা আমার ডাইজেস্টের বাইরে। তবুও মাঝেমধ্যে যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সেলফ থেকে ভারী সমগ্রটা খুলে র‍্যান্ডম কোনো গল্প পড়া শুরু করি, তখন আর মনে চায় না যে প্রেম ঢং চলছে তো স্কিপ করি। শুরু করছি যখন, তখন শেষ না নামিয়ে কীভাবে পাশ কাটাই!

সমাপ্তি অনেকটা সেই ধরনেরই।

তবে সমাপ্তির সমাপ্তিটা বেশ সুন্দর। আমি তো ভাবছিলাম, কী জানি, যদি ট্র্যাজেডিতে রূপ নিয়ে বসে তখন কী হবে! 😴
Profile Image for Mrig (মৃগ).
44 reviews11 followers
March 18, 2025
"...অপূর্ব প্রতিজ্ঞা ভঙ্গ করিয়া নিজেই তাহাকে পত্র লিখিতে বসিয়াছে। কোনো কথাই পছন্দমতো হইতেছে না। এমন একটা সম্বোধন খুঁজিতেছে যাহাতে ভালোবাসাও প্রকাশ হয় অথচ অভিমানও ব্যক্ত করে; কথা না পাইয়া মাতৃভাষার উপর অশ্রদ্ধা দৃঢ়তর হইতেছে।"

A serious tale with the perfect bits of twisted humour.
Profile Image for Munem Shahriar Borno.
232 reviews11 followers
June 16, 2025
বেশ স্যাটিস্ফ্যাক্টরি এলিমেন্টস দিয়ে সাজানো একটি 'সম্পূর্ণ গল্প'; তারপরেও মনে হচ্ছিলো আরেকটু বড় হলে মন্দ হতো না! 'অপূর্ব' চরিত্রের চরিত্রায়ন যথার্থ হয়েছে। সব মিলিয়ে বলা যায় রবীঠাকুরের লেখা সেরা গল্পগুলোর মধ্যে এটি একটি।
Profile Image for Koushik Ahammed.
150 reviews12 followers
April 4, 2020
গল্প পড়ে বিয়ে করতে ইচ্ছে হচ্ছে যে 🙈!!!
Profile Image for Maroof Ahmed Shuvo.
35 reviews1 follower
April 9, 2024
গ্রামের অবাধ্য সরলমনা কিশরী মৃন্ময়ী, এবং সদ্য বিএ পাশ শহর ফেরত শিক্ষিত পরিণত যুবক অপূর্বের অপূর্ব প্রেম আর স্নেহ নিয়েই এই সমাপ্তি।
Profile Image for Israt Sharmin.
351 reviews3 followers
November 27, 2025
মন ভালো হয়ে গেল পড়ে। চমৎকার ছিল সবটা।
Profile Image for Rokonuzzaman  Topu.
27 reviews
March 3, 2026
মৃন্ময়ী এবং অপূর্ব।এককথায় অসাধারণ একটা জুটি।
Profile Image for Ruman  Jamadder Rabby.
19 reviews
March 8, 2026
এই গল্প পড়েই বুঝতে পারলাম রবীন্দ্রনাথ ঠাকুর কি অসাধারণ লেখক ছিলেন। এতো সাধারণ গল্পকেও অতি অসাধারন হিসেবে তুলে ধরার সক্ষমতা সবার থাকে না। এক কথায় অতুলনীয়।
Profile Image for Tawfiqa Yeasmin .
10 reviews1 follower
February 18, 2023
ঘন বর্ষার পর প্রকৃতির একটা রোমান্টিক আবহ নিয়ে শুধু হওয়া গল্পটার কিছু দূর যেতেই সমাপ্তিতে যে মৃদু ট্রাজেডির গন্ধ পাওয়া যাচ্ছিল, শেষ আধারে এসে পাঠককে অপূর্ব অনুভূত করে তুলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপূর্ব মৃন্ময়ীর সমাপ্তি তাই অপূর্বই হয়ে রইলো। 🌻
Displaying 1 - 28 of 28 reviews