কী আমাদের পরিচয়? আমরা কারো সন্তান, কারও জীবনসঙ্গী, আবার কেউ আমাদেরই সন্তান। পারিবারিক, সামাজিক, এমনকি আধ্যাত্মিক পরিমন্ডলে এই বন্ধনগুলোই আমাদের নানান পরিচয়ে পরিচিত করে। প্রতিটি পরিচয়ই আমাদের কোনো না কোনো বন্ধনে আবদ্ধ করে। এই বন্ধনগুলোই আমাদের অস্তিত্ব, আমাদের পরিচয়। এই বন্ধনগুলোই আমাদের প্রত্যেকের জীবনকে সংজ্ঞায়িত করে। জীবনভর এসব বন্ধন নিয়েই তো আসলে এই আমরা। জীবনের রঙে রঙিন, পার্থিব অথচ অপাংক্তেয়, একই সাথে অপার্থিব কিন্তু মায়াবি- এই অদ্ভুত বন্ধঙ্গুলোর নিবিড় খুঁটিনাটি নিয়ে উস্তাদ নোমান আলী খান-এর মূল্যবান কথামালা কালির অক্ষরে জায়গা পেয়েছে 'বন্ধন' বইটিতে। নিজেদের আপন সম্পর্কের মিষ্টতা-তিক্ততার ভাষাগুলোই জড়ো হয়ে বইয়ের পাতায় শব্দ হয়ে ফুটেছে 'বন্ধন' নামে।
Nouman Ali Khan is a Muslim speaker and the CEO and founder of Bayyinah Institute, an Arabic studies, educational institution in the United States.
His early education in Arabic started in Riyadh, Saudi Arabia and continued in Pakistan. His serious Arabic training began in 1999 in the United States. He has been teaching Modern Standard and Classical Arabic at various venues for several years with over 10,000 students nationwide.
Nouman Ali Khan teaches about the religion of Islam through his video speeches. He also frequently speaks at Islamic Circle of North America Conventions about Islam, family, and other life topics.
Ustadh Nouman does not participate in any fundraiser event in any capacity. He does not accept requests for video, audio or written endorsements of islamic projects, institutions & programs. Reasoning from Br. Nouman: “Even though I would love to engage, I simply don’t have time to look deeply into all the projects, their history & their contributions. I don’t feel comfortable endorsing anything without thoroughly knowing each and every aspect of it. Regardless, I appreciate all the different inspiring efforts taking place through out the world and pray for their success.”
এ কথা বলতে দ্বিধা নেই যে, যেসব বই পড়ার পর আমার জনে জনে বিলি করতে ইচ্ছে হয়েছে এই বইটি তাঁর মধ্যে অন্যতম। বইটি পড়তে গেলে আপনি বারে বারে উপলদ্ধি করবেন যে বইয়ের আলোচনাগুলো আপনার নিজের জীবন, আপনার পরিবার, আপনার আশেপাশের মুসলিম পরিবারগুলোর জীবনের সাথে কতটা প্রাসঙ্গিক। বইটি অবশ্যই অবশ্যই আপনার জন্য চিন্তার খোরাক জোগাবে এবং আপনার জীবনে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরিবর্তন আনার জন্য মনোজগতে আলোড়ন সৃষ্টি করবে বলে আমার বিশ্বাস।
"বিয়েটা এখন একটা অনুষ্ঠানসর্বস্ব বিষয় হয়ে গেছে। 'কতজন মানুষ বিয়েতে আসবে ', 'আমরা এ হলটায় অনুষ্ঠান করবো', 'আমরা এটা করব', 'সেটা করব', 'ওই পরিবারের সাথে আমাদের বেশ ভালো সম্পর্ক হবে', 'আমরা অনেক ভালো পাত্র পেয়েছি'____পুরো বিয়েশাদি এখন এরকম কিছু বিষয়ের ব্যাপার হয়ে গেছে।
তারা আসলে ভালো পাত্র পায় নি, তারা কেবল একটা ভালো সিভি পেয়েছে। তারা খোঁজে পাত্র অমুক এলাকার কিনা, তাঁর এই এই যোগ্যতা আছে কিনা। অনর্থক সব বিষয়। "
একেকটা টপিক আসলেই শিক্ষণীয় ছিলো।একটা পরিবার গড়ে তুললেই দায়িত্ব শেষ না, তা কিভাবে সুন্দর রাখা যায়। পরিবারের সবার সাথে কিভাবে সুসম্পর্ক বজায় রাখা যায়___এসব ব্যাপারও খেয়াল রাখতে হবে। সারাক্ষণ এর ওর দোষত্রুটি না খুঁজে তার ভালো ব্যাপারগুলোর জন্য প্রশংসা করুন। আর ভুলগুলো কৌশলে ধরিয়ে দিন।
বস্তুবাদের এই পৃথিবীতে মানুষের স্বার্থপরতার দৈর্ঘ্য-প্রস্থ দৈনন্দিন বেড়েই চলছে। এই রোগ শুধু রাষ্ট্রীয় পর্যায়েই সীমাবদ্ধ নয়, বর্তমানে সেটা মুসলিম পারিবারিক ব্যবস্থাপনাকেও আক্রান্ত করে ইসলামি সমাজের প্রাথমিক এই ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। ফলে প্রায় প্রত্যেকটি পরিবারের অটুট বন্ধনে এখন ফাটল ধরেছে।
স্বার্থপরতা; পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। সবাই নিজ অধিকার প্রতিষ্ঠায় ব্যস্ত। স্বামী তার স্ত্রীর কাছে, স্ত্রী তার স্বামীর কাছে, সন্তানেরা তার পিতা-মাতার কাছে এবং পিতা-মাতা তার সন্তানের কাছে অধিকার চাচ্ছে। এছাড়াও সরকার জনগনের দিকে, জনগন সরকারের দিকে আঙুল তুলছে।
অনেক সময় এমন ঘটে যে, আমরা কিছু ইসলামি বইয়ে বা কিছু হাদিসে "স্বামীর অধিকার বা স্ত্রীর অধিকার" নিয়ে পড়ি। আর তারপর যা ঘটে তা হলাে, স্বামীরা শুধু স্বামীদের অধিকার আর স্ত্রীরা শুধু স্ত্রীর অধিকার নিয়ে পড়া শুরু করে ।
যেমন ধরুন, পিতা-মাতা কুরআনের ব্যাপারে কিছু না জানলেও এতটুকু ঠিকই জানে যে, কুরআনে সন্তানদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তােমরা মাতা-পিতার প্রতি সদয় আচরণ করাে। তারা শুধু এতটুকুই জানে। এমনকি এটাও জানে না যে, এটা কুরআনের কোথায় আছে। তারা কেন শুধু এতটুকুই মনে রাখে? কারণ, এতটুকুই তাদের কাজে লাগে। তারপর যেমন পুরুষেরা হয়তাে কুরআন নিয়ে খুব বেশি জানে না! কিন্তু যখনি স্ত্রী কিছু বলে, সাথে সাথে স্বামী বলে উঠে ‘আর রিজালু কাওয়ামুনা আলান্নিসা'। কারণ, এটাই তাদের কাজে লাগে। তার মানে আপনি আল্লাহর কথামতাে চলছেন না, বরং আল্লাহর দ্বিনকে নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।
আমরা কি ভুল ট্রেকে যাচ্ছি না? আমরা নিজেরাই কি নিজেদের পারিবারিক বন্ধনে ফাটল ধরাচ্ছি না? আমরা যদি শুধু অধিকার নিয়ে পড়াশোনা করে ক্ষান্ত না হয়ে, নিজেদের উপর অর্পিত দায়িত্ব সম্পর্কেও অবগত থাকি, তাহলে কি সেটা অতি উত্তম হতো না? আজ যদি স্বামী তার স্ত্রীর প্রতি, স্ত্রী তার স্বামীর প্রতি, পিতা-মাতা তার সন্তানের প্রতি, সন্তান তার পিতা-মাতার প্রতি নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতো, তাহলে হয়তো পরিবারের এই বন্ধন আরোও সুদৃঢ় হতো।
মুসলিম পরিবারকে এসব অনাচার থেকে রক্ষা করার তাগিদ থেকেই উস্তাদ নােমান আলী খান পরিবারে আমাদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে কুরআনের ভিন্ন ভিন্ন আয়াতের আলােকে বিভিন্ন সময়ে কিছু বক্তব্য দিয়েছেন; যার সংকলিত রূপ হচ্ছে এই ‘বন্ধন’ বইটি।
আমি মনে করি, আমাদের সকলেরই উচিত এই বই পড়া। পথচলার মাঝে, আপনার পারিবারিক বিভিন্ন সমস্যার সমাধানে এই বইটি আপনার কাজে আসবে। ইন শা আল্লাহ।
উস্তাদ নওমান আলী খানের লেকচার খুবই অসাধারণ। এই বইটায় পরিবার এবং সম্পর্ক রিলেটেড লেকচার গুলো দেয়া হয়েছে। কিন্ত বইটার স্ট্রাকচার আমার কাছে ভালো লাগে নাই। বেশ কিছু বানান ভুল। অনুবাদ করতে গেলে অনেক বাক্য গঠনে বিশেষ মনোযোগ দিতে হয়। এখানে একদম আক্ষরিক অনুবাদ দেয়ায় ভাষাটা তেমন ভালো হয় নাই। ইভেন বিভিন্ন বিষয় যেমন পিতামাতা, স্বামী-স্ত্রী, সন্তান এসব বিষয়ের একাধিক লেকচার/চ্যাপ্টার গুলো পরপর দিলে ভালো হতো। তা না করে মিক্সচার, একেকবার একেক টপিক। বইটার এডিটিং আরো ভালো করা উচিত ছিলো। বই হার্ডকাভার না করে পেপারব্যাক করলে বেশি ভালো হতো।