What do you think?
Rate this book


60 pages, Paperback
First published January 1, 1882
হঠাৎ একটি লতার প্রতি দৃষ্টি পড়িল; তাহার একটি ডালে অনেক দিনের পর চারি পাঁচটি ফুল ফুটিয়াছিল। লতা আহলাদে তাহা আর গোপন করিতে পারে নাই, যেন কাহারে দেখাইবার জন্য ডালটি বাড়াইয়া দিয়াছিল।
আমায় দেখিয়া পক্ষী উড়িল না, মাথা হেলাইয়া আমার দেখিতে লাগিল। ভাবিলাম, "জঙ্গলী ��াখি হয়ত কখন মানুষ দেখে নাই, দেখিলে বিশ্বাসঘাতক চিনিত।" চিনাইবার নিমিত্ত আমি হাসিয়া বন্দুক তুলিলাম; তবু পক্ষী উড়িল না, বুক পাতিয়া আমার মুখপ্রতি চাহিয়া রহিল। আমি অপ্রতিভ হইলাম, তখন ধীরে ধীরে বন্দুক নামাইয়া অনিমিষলোচনে পক্ষীকে দেখিতে লাগিলাম; তাহার কি আশ্চর্য্য রূপ!
পেনাল কোড যত ভাল হয়, সাহস তত অন্তর্হিত হয়।