Subodh Ghosh (Bengali: সুবোধ ঘোষ) was a noted Bengali author and journalist, with Kolkata-based daily newspaper Ananda Bazar Patrika. His best known work Bharat Premkatha, about the romances of epic Indian characters, has remained a sensation in bengali literature world. Many of his stories have been adapted for making of great Indian films, most notably Ritwik Ghatak’s Ajantrik (1958) and Bimal Roy’s Sujata (1959), and even today filmmakers search his works for suitable plots. He won the Filmfare Award for Best Story twice, for Bimal Roy's Sujata (1960) and for Gulzar’s Ijaazat in 1989.
পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত নিজেকে সাজিয়েছে নানা রংয়ে। প্রতিটি পাতায় প্রতিটি সময়ে নিজেকে নিয়ে গিয়েছে অন্য উচ্চতায়। গড়েছে সভ্যতা আর ইতিহাস। ধীরে ধীরে এর পাল্লা ভারি হয়েছে। ধীরে জন্মেছে নানা কিংবদন্তী। লোক মুখে মুখে ছড়িয়ে পরেছে সেসব। আর এভাবেই পৃথিবীর কিংবদন্তীর শুরু। . আমাদের ছোট বেলা থেকে আমরা অনেক ধরনের গল্প শুনে বড় হয়েছি। আমাদের দাদী নানীদের মুখে আমরা রাক্ষস দৈত্য দানবের গল্প শুনেছি। শুনেছি গাজী কালু, রাম সাগর, নীল সাগর আর রাজাদের গল্প এসবের অনেক কিছু লোক মুখে ছড়ানো আবার কিছু ইতিহাস থেকে উঠে আসা। তবে এর পেছনেও রয়েছে অনেক গল্প। অনেক ইতিহাস যা অজানা। সেসবের গল্প উঠে এসেছে সুবোধ ঘোষের "কিংবদংন্তীর দেশে" বইটিতে। . তবে এর শুরুতে অনেক অনেক আগে কহ কৌশিকী দিয়ে শুরু। যেখানে এক রাজকন্যা রাজ্যকে বাচানোর জন্য নিজেই যুদ্ধে নামেন। আবার ভালবেসে ফেলেন শত্রু সেনাপতিকে। এ এক অপূর্ব মিলন। আবার মহাস্থান গড়ের বর্ননা উঠে এসেছে। আছে সোমপুর বিহারের অজানা কাহিনী। . এছাড়া এক শিষ্যের আত্মত্যাগ। যেখানে গুরুদক্ষিণা হিসেবে নিজেকে চিতায় ভস্ম করে দেয় শিষ্য। অপর দিকে এক রাণি যিনি ধর্ম রক্ষায় নিজ স্বামী হত্যা করে নিজেও আত্মহুতি দেন স্বামীর সাথে। এক নর্তকী যার বুদ্ধিমত্তায় বেচে যায় গোটা রাজ্য। . সুবোধ ঘোষ এসব তুলে এনেছেন ইতিহাসের পাতা থেকে। এই বইটি প্রথম প্রকাশ পায় ১৯৫৪ সালে তো ভাষায় সাধু রূপ। বুঝতে একটু অসুবিধা হতে পারে। কারণ এটা সহজ সাধু না। অনেকটাই কঠিন সংস্কৃত এর মত। তবে উপভোগ্য। বইটি পড়ার সময় মনে হয়েছে যে এখন সেখানেই দাড়িয়ে আছি। . সত্যি ইতিহাস আর কিংবদন্তী এখানে এক হয়েছে। উঠেছে অজান সেই কাহিনী। আজও বেচে আছে সেসব জায়গা তবে সংরক্ষণ হয়নি অনেক গুলো। এভাবেই হয়ত অনেক কিছু হারিয়ে যাবে।
কী যে অদ্ভুত সুন্দর একটা বই। মনে হচ্ছিল বাংলার আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি সুবোধ ঘোষের সাথে। সমৃদ্ধ শব্দভান্ডারে সমৃদ্ধ একেকটা কিংবদন্তি। পশ্চিম বা পূর্ব বঙ্গ নয়, অবিভক্ত বাংলার বুক জুড়েই কিংবদন্তি খুঁজে বেরিয়েছেন লেখক। আফসোস হয় এমন আরও কত অসংখ্য কিংবদন্তি ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু এমন যত্ন করে কেউ কি আর তা তুলে আনবে?
আরেকটা অদ্ভুত ব্যাপার ছিল। বইয়ের পাতার গন্ধটা আমরা অনেকেই নিতে পছন্দ করি। এই বইয়ের পাতার গন্ধটা অনেক তীব্র ছিল। একটা সময় এমন হচ্ছিল, পড়ার জন্য বইটা খোলার সাথে সাথেই গন্ধটা আমাকে একটানে নিয়ে যেত সেই প্রাচীন বাংলার পথে-প্রান্তরে।