বইপ্রেমীদের কাছে শার্লক হোমস কিংবা এরকুল পোয়ারোকে নতুন করে পরিচয় করিয়ে দেয়া রীতিমত বাতুলতা। কেমন হয় যদি এই দুই মহারথীর চমৎকার কিছু কাহিনী দুই মলাটের ভিতরে একসঙ্গে আবদ্ধ করা যায়? ‘শার্লক হোমস ভার্সাস এরকুল পোয়ারো’-তে ঠিক এ কাজটিই আমরা করেছি। সেই সঙ্গে বিশ্ব সাহিত্যের খ্যাতিমান সব লেখক তাঁদের দুর্দান্ত কিছু লেখার পসরা সাজিয়ে হাজির হয়েছেন আপনাদের সামনে। চেখে দেখুন; নিঃসন্দেহে বইটি ভাল লাগবে আপনাদের।
তৌফির হাসান উর রাকিব (Toufir Hasan Ur Rakib) একজন কথাসাহিত্যিক, কবি এবং অনুবাদক। জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লায়। পেশায় একজন চিকিৎসক।
রহস্যপত্রিকার তুমুল জনপ্রিয় লেখক হিসেবে পরিচিতি পাওয়ার পর থেকে সাহিত্য অঙ্গনে শুরু হয় তার দৃপ্ত পথচলা। সবচেয়ে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছে তার অতিপ্রাকৃত ঘরানার বইগুলো।
সেবা প্রকাশনীতে ২০১৪ সালের ডিসেম্বরে প্রথম প্রকাশিত হয় তার ‘ঈশ্বরী’ বইটি। এর পরে মোঃ ফুয়াদ আল ফিদাহ এর সাথে যৌথ ভাবে লিখেন আগাথা ক্রিস্টির ‘সিরিয়াল কিলার’ এবং যৌথ ভাবে আরো দুইটি আগাথা ক্রিস্টির বই ‘পোয়েটিক জাস্টিস’ (২০১৭) ও ‘গেম ওভার’ (২০১৯) প্রকাশিত হয় তার। তিনি অনুবাদ করেন বিক্ষাত লেখক হেনরি রাইডার হ্যাগার্ড এর ‘ডক্টর থার্ন’। তার সম্পাদনায় বের হয় বেশ কিছু বই, যার সাথে আছে স্যার আর্থার কোনান ডয়েল ও আগাথা ক্রিস্টির ‘শার্লক হোমস ভার্সাস এরকুল পোয়ার’, কান্তজীউয়ের পিশাচ, দেবী, নিশিডাকিনী, শাঁখিনী, হাতকাটা তান্ত্রিক। কিছু অতিপ্রাকৃত ও হরর গল্পগুচ্ছ নিয়ে বর করেন ‘অপদেবী ’, ‘ট্যাবু’ সহ সব মিলিয়ে ৬টি বই। এছাড়া তৌফির হাসান উর রাকিব ও মারুফ হোসেন যৌথ ভাবে লিখেন এরিক মারিয়া রেমার্ক এর দুটি বই ‘স্পার্ক অভ লাইফ’ ও ‘হেভেন হ্যায নো ফেভারিট’। ওয়েস্টার্ন সিরিজের ২৯০তম বই ‘ডুয়েল’ এর লেখকও তিনি।
সেবা থেকে তৌফির হাসান উর রাকিবের সম্পাদনায় প্রকাশিত বই এরকুল পোয়ারো ভার্সাস শার্লক হোমস। প্রায় পঁচিশটি থ্রিলার ও হরর অনুবাদ গল্পের সংকলন (এটার অনুরূপ বই দেবী ও বডিগার্ড)। অসাধারণ একটা উদ্যেগ। বেশিরভাগ গল্পই ভালো ছিল। বিশেষ করে বলতে হয় লরেন্স ব্লোকের খুনের মোটিভ,খুন, অজ্ঞাতনামা। জ্যাক রিচির বিপজ্জনক খেলা, ত্রাণকর্তা। জেফরি আর্চারের কিস্তিমাত। এছাড়া শার্লক হোমসের বসকম ভ্যালির রহস্য, তারা তিনজন। এরকুল পোয়ারো সিরিজের দ্য থার্ড ফ্ল্যাট ফ্লোর ও প্লিম্যাথ এক্সপ্রেস রহস্য। থ্রিলারের মধ্যে উল্লেখিত গল্পগুলো অসাধারণ। হররের মধ্যে এন্থনি হরউইজের ফোনকল, লাভক্রাফটের ইঁদুর বিভীষিকা , নিল গেইম্যানের আঁধারে কে ও লিও তলস্তয়ের শাস্তি ভালো ছিল। এছাড়া বাকি গল্পগুলো এভারেজ।