Jump to ratings and reviews
Rate this book

অন্ধকার থেকে আলোতে

Rate this book
'অন্ধকার থেকে আলো'র গল্প বলতে গেলে দুইটি গল্প বলতে হয়। একটি ঘুটঘুটে আঁধারের। অপরটি চোখ ধাঁধানো আলোর। সত্যটাকে প্রকাশ করতে কখনো কখনো অন্ধকারের বাদুড়দের অহেতুক ডানা ঝাপটানীর কথা বলতে হয়। তবে অসত্য যতই প্রচার হোক না কেন, যত মানুষই গ্রহন করুক না কেন, সত্য সত্যের জায়গাতেই থাকে। আর সব যুক্তির পরেও দিনশেষে কিছু বিশ্বাসের জায়গা থাকে।
অদেখা বিষয়ের প্রতি ঈমানের ব্যাপার থাকে।
যারা তা করতে পারে, আসমান ও জমিনের স্রষ্টা তাঁদের অভিভাবক হয়ে যান। তিনি তাঁদের বের করে আনেন অন্ধকার থেকে আলোতে।
এ বইটি আমাদের সেকিকেই ডাকছে।

190 pages, Paperback

Published January 1, 2018

Loading...
Loading...

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
15 (68%)
4 stars
5 (22%)
3 stars
0 (0%)
2 stars
2 (9%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Abdullah Mohammad.
19 reviews15 followers
December 6, 2022
১৯০ পৃষ্ঠার বইটিতে ৩৪৮ টি reference দিয়েছেন। বুঝতে কষ্ট হবে না, যে লেখক অনেক গবেষণা করে বইটি লিখেছেন। পবিত্র কুরআন, হাদিস,তাফসির,বাইবেল এমনকি অনেক Non Muslim ও Secular source থেকে তিনি Reference দিয়েছেন। বইটি মূলত ইসলাম সম্পর্কে খ্রিস্টান মিশনারী ও নাস্তিক মুক্তমনাদের অভিযোগ Authentic Source এর Reference এর মাধ্যমে খন্ডন করা হয়েছে এবং সাথে দেয়া হয়েছে দাঁতভাঙা জবাব।

বইটিতে মুহাম্মদ (সাঃ) এর নবুয়তের উপর নাস্তিক মুক্তমনারা যে অনাস্থা পোষণ করা হয়েছে তার জবাব দেয়া হয়েছে। ইসলাম যে প্রশ্ন করতে উৎসাহিত করে তাও এখানে সুন্দর করে বলা হয়েছে। নবী মুসা (আঃ) ও ফিরাউনের সহচর হামান সম্পর্কে কুরআনে যা বর্ণিত হয়েছে তাকে যেসব খ্রিস্টান মিশনারীরা মিথ্যা বলে তার উচিৎ জবাব দিয়েছেন লেখক। কুরবানির জন্য যে ইসমাইল (আঃ) কে নেওয়া হয়েছে তাকেও অনেক খ্রিষ্টান মিশনারিরা মিথ্যা বলে থাকে, হাস্যকর। লেখক এই অভিযোগেরও দাঁতভাঙা জবাব দিয়েছেন। কাবা কে নিয়ে তারা যে অভিযোগ করে তার জবাবও তিনি দিয়েছেন। গর্ভের সন্তান কী হবে তা কি একমাত্র আল্লাহই জানেন?এই অংশে লেখক খুব সুন্দর করে জবাব দিয়েছেন। রাসুলুল্লাহ (সাঃ) এর জন্ম, মৃত্যু নিয়ে তারা যে অপপ্রচার চালায় তার উপযুক্ত জবাব ও লেখক দিয়েছেন। কুরআনে বর্ণিত উত্তরাধিকার আইনের যৌক্তিকতা নিয়ে খুব সুন্দর একটা লেখা লিখেছেন। হজ্জকে যারা পৌওলিকতার মতো মনে করে তাদেরও লেখক জবাব দিয়েছেন। বইটির শেষে এক ইহুদি পন্ডিতের সাথে লেখকের কথোপকথন রয়েছে, যেখানে ইহুদি পন্ডিত শেষমেশ পালিয়েছে জবাব দিতে না পেরে।

নাস্তিক মুক্তমনাদের লক্ষ্য, একজন মুসলমানের জীবনে সবচেয়ে দামি সম্পদ ঈমানকে ছিনিয়ে নেওয়৷ আমাদের জীবনটাকে উদ্দেশ্যহীন বানিয়ে ফেলা। অন্ধকার জগতের সেই ডাকুদের বিরুদ্ধে এই ক্ষুদ্র এক প্রচেষ্টা মাত্র। যেন ঈমানদাররা তাদের হীনমন্যতা ঝেড়ে ফেলে উজ্জীবিত হয়ে ওঠে।

এই বইটি পড়লে অবচেতন মনেই লেখকের জন্য মন থেকে দোয়া বের হয়। যারা পড়তে ভালোবাসি, তাদের ঘরে এই "অন্ধকার থেকে আলোতে" সিরিজের বইগুলো পড়া উচিত যাতে খ্রিস্টান মিশনারী বা নাস্তিক মুক্তমনারা কোনো প্রশ্ন করলে দাঁতভাঙা জবাব দিতে পারি। আল্লাহ এই বইয়ের লেখকের লেখায় বারাকাহ দান করুন,আমিন।
Profile Image for Ahmed Shamim.
50 reviews34 followers
March 17, 2018
অনলাইনে, অফলাইনে ইসলামবিদ্বেষীদের গায়ের জোরে প্রচার করা মিথ্যা ও অপপ্রচারগুলোর মুখে অনেক দুর্বল ঈমানদার ও দোদুল্যমান মানসিকতার মানুষজন প্রায় সময়ই বিপদে পড়ে যান। কারণ, প্রথমত ঐ বিষয়ে তাঁদের নিজেদের জানার কমতি আর তাঁর সাথে গলার জোরে মিথ্যাকে সত্য প্রমাণের ইসলামবিদ্বেষীদের চেষ্টা। দুয়ে মিলে অনেককেই হয়তো অন্ধকারের দিকে ঠেলে দেয়, দিয়েছে। এতদিন যদিও অনেক ভাই এসব মিথ্যাচারের মোক্ষম জবাব দেয়ার কিছু চেষ্টা অনলাইনে করেছেন কিন্তু সেটা সাধারণ মানুষের গন্ডির বাইরে ছিলো। চায়ের আড্ডায়, গল্প-গুজবে অন্ধকারের যাত্রীরা তাঁদের ফালতু যুক্তি আর মিথ্যা প্রমাণের বহর দেখিয়ে সরলমনা মানুষজনকে ধোঁকায় ফেলার চেষ্টা অব্যাহত রেখেছিল। মিনার ভাইয়ের এই বইটি তাঁদের মিথ্যাচার আর প্রোপাগান্ডার একেবারে 'দাঁতভাঙ্গা জবাব'। এত চমৎকার করে উনি তাঁর বইতে তথ্য, প্রমাণ, রেফারেন্সসহ ইসলামবিদ্বেষীদের কুযুক্তি আর মিথ্যার জবাব দিয়েছেন যা দেখার পর তাঁরা লাজওয়াব হতে বাধ্য। আল্লাহর কাছে লেখকের এই শ্রম, প্রচেষ্টার উত্তম প্রতিদান কামনা করি। আমাদের কর্তব্য হচ্ছে নিজেরা এই বই পড়া এবং আমাদের আশেপাশের যেসব মানুষজন এখনো মিথ্যার সাগরে হাবুডুবু খাচ্ছে তাঁদের দিকে এই বই বাড়িয়ে দিয়ে তাঁদের তীরে ফিরতে সহায়তা করা। আল্লাহ কবুল করুন।
Displaying 1 - 3 of 3 reviews