জন্ম নবদ্বীপের কাছে সমুদ্রগড়। কৃষ্ণনগর কলেজ থেকে বাংলায় স্নাতক। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। তারপর চাইল্ড ডেভলপমেন্ট ডিপার্টমেন্টে চাকরি পান। স্কুল ম্যাগাজিনে লেখা প্রকাশিত হলেও লেখালিখির সূচনা ২০১৬ সালের শেষের দিকে। ফেসবুকে নিজস্ব পেজ 'Arpita Sarkar'-এ নিয়মিত লেখালিখি করেন। এই পেজের অনুসরণকারীর সংখ্যা চার লক্ষের অধিক। প্রথম বই প্রকাশিত হয় ২০১৭ সালের বইমেলায়। প্রতিটা বইই পাঠকের মনে জায়গা করে নিয়েছে। সামাজিক, প্রেম এবং রহস্য তিনটি ধারায় লেখিকা সমান সাবলীল। ছোটগল্প সংকলন ও উপন্যাস সমানভাবে পাঠক মহলে সমাদৃত। প্রথম শ্রেণীর শারদীয়া সংখ্যায় স্থান পায় লেখিকার লেখা। লেখিকার গল্প নিয়ে হয়েছে বেশ কিছু শর্ট মুভি। তিনটে গল্প নির্বাচিত হয়েছে ফিচারের জন্য। ভারত সরকারের (পূর্বাঞ্চলীয় শাখা) সংস্কৃতি মন্ত্রক কর্তৃক পুরস্কার প্রাপ্ত- ২০২১ সালের সাহিত্য সম্মান পান। জোশটকের মঞ্চ থেকে বিভিন্ন টিভি চ্যানেলে পরিচিত মুখ লেখিকা অর্পিতা সরকার।
"কিছু তো চাহিনি আমি, শুধু চেয়ে-চেয়ে থাকি, যদি কিছু বল..." লতা মঙ্গেশকরের সুধাকণ্ঠে এই গানটা আমরা অনেকেই শুনেছি। আজ, আলোচ্য বইটা হাতে নিয়ে আমি আর কিচ্ছু চাইনি, জানেন? শুধু ক'টা গল্প পড়তে চেয়েছিলাম। স্টার জলসা বা জি বাংলায় প্রদর্শিত বুদ্ধিহীন, অনূর্ধ্ব ৬০ আইকিউ জনতার মনোরঞ্জনের উদ্দেশ্য নিয়ে বানানো সিরিয়ালের বাইরের গল্প। আমি কি খুব বেশি কিছু চেয়েছিলাম?
১৮৮/- টাকা মূল্যের এই পেপারব্যাক থেকে আমি আদতে কী পেলাম? গল্পগুলোর নাম লিখি আগে। ১. লাইট ক্যামেরা অভিনয় ২. অহংকার ৩. প্রেমের সাইড এফেক্ট ৪. পিতৃঋণ ৫. অবয়ব ৬. মধুচন্দ্রিমা ৭. ভাড়াবাড়ির আত্মীয়রা ৮. সময় থমকে গেছে ৯. তেরোটা বছর ১০. খেলনা বাড়ির মেয়ে ১১. প্রসব বেদনা ১২. দেখা না দেখায় মেশা
বিশ্বাস করুন, বাংলা সিরিয়ালের গল্পও এর চেয়ে ভালো হয়! তাতে ঝ্যান-ঝ্যান আওয়াজ আর কাঞ্জিভরম শাড়িতে সুসজ্জিতা কূট সুন্দরীদের দেখলে অন্তত এই বীভৎস চরিত্রায়ন আর হ্যাজানি-সর্বস্ব ন্যারেটিভ পড়ার চেয়ে বেশি আরাম পাওয়া যায়।
আপনারা বলতেই পারেন যে কোন স্যাডো-ম্যাসোকিস্টিক প্রবণতার বশে আমি চুন-চুনকে এমন বইগুলো বেছেছি। আসলে সোশ্যাল মিডিয়ার প্রচার ও লাইকে যা সুরেলা বাঁশি, বাস্তবে যে তা আছোলা বাঁশ, এটা মাথায় না থাকায় কেস খেয়ে গেছি। কিন্তু আপনারা খাবেন না। ভালো বই পড়ুন। ভালো থাকুন।
Firstly I am the very big fan of Arpita Sarkar. I followed her from facebook when she didn't write any book. After that she write "Dakha na dakhai mesha".I loved with the cover of the book. Then I read all stories within 4 days. There are many small love stories which give me the intense to read all other stories of her.