বিখ্যাত লেখক মার্ক টোয়েনের ৮ টা গল্প নিয়ে এই বই। যথাক্রমে গল্পগুলো হচ্ছেঃ মৃত্যুচক্র, একটি প্রেমকথা, দশলক্ষ পাউন্ডের নোট, সে কি জীবিত না মৃত, একটি আশর্য স্বপ্ন, একটি উপকথা, নরখাদক, জীবনের পাঁচটি উপহার।
Librarian Note: There is more than one author by this name in the Goodreads database.
Samuel Langhorne Clemens, known by the pen name Mark Twain, was an American writer, humorist and essayist. He was praised as the "greatest humorist the United States has produced," with William Faulkner calling him "the father of American literature." His novels include The Adventures of Tom Sawyer (1876) and its sequel, Adventures of Huckleberry Finn (1884), with the latter often called the "Great American Novel." Twain also wrote A Connecticut Yankee in King Arthur's Court (1889) and Pudd'nhead Wilson (1894), and co-wrote The Gilded Age: A Tale of Today (1873) with Charles Dudley Warner.
বিদ্যুৎ চমকেছে অনেক গল্পে। বাতাসে ঘুষি মেরে সেই বাতাসেই শ্বাস নিয়েছি, চেয়ারের আদ্ধেক লেগে থাকা পায়াটা দেয়ালে ছুঁড়ে মেরেছি, আর আমার ভিতরটাকে ছিঁড়ে ফেলেছি।
মৃত্যুচক্রঃ মৃত্যু অবশ্যই সবক্ষেত্রে সমাধান নয় বরং কিছুকিছু ক্ষেত্রে সেটা বড়সড় ভুল। এরকমই একটা গল্প মৃত্যুচক্র। নিষ্পাপ বাচ্চা মেয়ের অদ্ভুত কাণ্ডে সাক্ষাৎ মৃত্যুদণ্ড থেকে কর্নেল বাবার মুক্তি।
একটি প্রেমকথাঃ গল্পটা শেষ করবার পরে রীতিমত স্তব্ধ হয়ে গেছি— যেকারো যেতে হবে। এরকমভাবেও একটা গল্প তৈরি হতে পারে !
দশলক্ষ পাউন্ডের নোটঃ খুব বেশি ভালো লাগেনি। ড্রামাটিক মনে হয়েছে।
সে কি জীবিত না মৃতঃ এই গল্পে অসাধারণ একটা বুদ্ধি আছে। সেটা প্রয়োগ করলে বেঁচে থাকতেই যেকোনো শিল্পী বিখ্যাত হয়ে উঠতে পারবে।
একটি আশ্চর্য স্বপ্নঃ নাজিম হিকমত যেমন বলেছেন— বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর এক বছর। আর এখন তো চলছে একবিংশ শতাব্দী। বেঁচে থাকতেই মানুষ মানুষকে আজকাল যেখানে কদর করে না— মৃত্যু পরবর্তী কবরে রেখে আসার পরে কবরের যত্ন নেবে!?
একটি উপকথাঃ ভালো লাগার কথা ছিলো— লাগেনি।
নরখাদকঃ এই গল্পটা একটা দুঃস্বপ্নের মতোন।
জীবনের পাঁচটি উপহারঃ মৃত্যু ছাড়া শ্রেষ্ঠ উপহার আর নেই। সময় থাকতে এই উপহার গ্রহণ করতে পারলে ভালো। নচেৎ বৃদ্ধ বয়স কেবল ঘৃণা আর অযত্নের।
দীর্ঘদিন পর কোনো গল্পের বই পড়লাম। ভীষণ তৃপ্ত হয়েছি বলতেই হবে।
#bookreview মার্ক টোয়েনের সেরা আটটি গল্পের সমাহার। আটটি গল্প অনুবাদ করেছে পাঁচ জনে৷ তাই অনুবাদের ধারাটা ভিন্ন ভিন্ন, এটাই স্বাভাবিক। আমার কাছে যেগুলো ভালো লেগেছে (√) দিয়েছি। বাকিগুলো এভারেজ বলা যায়।