What do you think?

নিউট্রিশন প্রোগ্রামিং
আমাদের সুস্থ থাকা আর অসুস্থ হবার পিছনে সবচেয়ে বড় ভূমিকা যদি কিছুর থাকে তবে সেটা হল সঠিক খাদ্যাভাস এবং পুষ্টির। এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমরা কতটা জ্ঞান রাখি? খাবার কেনার সময় বা রেস্টুরেন্টে খাওয়ার সময় কখনের কি ভেবে দেখি পুষ্টিগুণ কী?
আমরা সচেতন হই ক্ষতি হবার পর- শুরু করি ডায়েট আর ওয়ার্কআউট। তবে বেশিরভাগ মানুষই শুরু করি ভুলভাবে কিন্তু পরিশ্রম তখনই ফল আনবে যখন তা সঠিক পথে হবে।
অনেকে হয়ত অনেক চেষ্টা করেছেন এবং ব্যর্থও হয়েছেন। অনেক পরিশ্রম করছেন, ঘন্টার পর ঘন্টা ওয়ার্কআউট করছেন, পছন্দের সব খাবার ছেড়ে দিয়েছেন, কিন্তু কোনো ফলাফল আসছে না। হয়তো সাময়িক কিছু ফল পাচ্ছেন, কিন্তু আবার যেই-সেই।
অনেকে আবার বিভিন্ন ম্যাজিকাল প্রোডাক্ট বা পদ্ধতির কথা শুনেছেন। তারপর সেখানে মূল্যবান সময় আর টাকা নষ্ট করছেন- বছরের পর নিজের শরীরের ক্ষতি করে চলেছেন।
বর্তমান বইটিতে নিউট্রিশন বা পুষ্টি বিষয়ক পরামর্শ, নির্দেশনা এবং নতুন অনেকে তথ্য রয়েছে যা হয়তো পাঠক আগে জানতেন না। নিউট্রিশন প্রোগ্রামিং বইটি ঠিকমত অনুসরণ করলে পাঠক পুষ্টি বিষয়ক অনেক সমস্যার সমাধান খুঁজে পাবেন।

159 pages, Hardcover
First published February 10, 2018
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 6 of 6 reviews
March 10, 2019
চমৎকার, তথ্যবহুল বই। নিউট্রিশন, ফিটনেস, ডায়েট, ওয়ার্কআউট নিয়ে যাদের আগ্রহ আছে তারা পড়ে দেখতে পারেন।
মোটা স্বাস্থ্য চিকন কিংবা চিকন স্বাস্থ্য মোটা করার তরিকায় না গিয়ে, ভুরি ভুরি ইউটিউব চ্যানেল আর ওয়েবসাইটে ঢুঁ না মেরে আগাগোড়া বইটা পড়ে ফেলুন এবং নিজের ডায়েট ও ফিটনেস নিয়ে নিজেই ইনফর্মড ডিসিশন নিন।
নোট: এই বই থেকে প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে ঝেড়ে ফেলেছি কয়েক কেজি ওজন, সেই সাথে নাদুসনুদুস ভুঁড়িটাও গেছে অনেকখানি কমে! বলতেই হচ্ছে, পড়াটা সার্থক।

October 30, 2020
এই বইটা পড়ার পর শুধু একটা কথাই মাথায় আসে।
মিনা কার্টুনের একটা অতি বিখ্যাত ডায়লগ,
" ও মিঠু, তুমি আমারে বদলাইয়া দিসো"😁😁😁
পড়ার পর মনে হয় নি লেখকের প্রথম বই।
বাংলা ভাষায় এত সুন্দর করে পুষ্টি, স্বাস্থ্য নিয়ে বই আমার মতে খুব কমই আছে। অনেক আছে আমি জানি।
কিন্তু প্রচলিত সব ধরণের ভুল ধারণারও অনেক খানি অবসান ঘটবে বইটা পড়তে পারলে।
তবে একজন মানুষ যে ডায়েট সম্পর্কে কিছুই জানে না , তার কাছে একটু কঠিন মনে হতে পারে বিষয় বস্তু। খাতা কলম নিয়ে বসতে হবে।
আর প্রোগ্রামিং তো এক দিনে শেখা যায় না। সেটা যেই প্রোগ্রামিং ই হোক না কেন।
এই বই পড়ে ১০ দিনে ২০ কেজি ওজন কমাতে পারবেন না কখনোই, তবে যদি কেও নিজের বাজে অভ্যাস বদলে ওজন কমানো আর সুস্থ জীবন যাপন করতে চান , আমার মতে একটু পড়ে দেখা ভালো।😊
আমি তাই করি।আমার পাঠ্য পুস্তক এর সাথেই এই বইটা শোভা পায়। আর শুধু শোভা পায় না।কাজেও লাগাই। অন্যকেও উৎসাহ দেবার চেষ্টা করি স্বাস্থ্যকর অভ্যাস গড়তে।
Happy reading 🤗

August 28, 2022
নিউট্রিশনের বেসিক জানার জন্যে চমৎকার বই। তবে কিটো ডায়েটের প্রতি তার অবসেশন ভালো লাগে নি। এছাড়াও গরুর মাংস নিশ্চিন্তে খাওয়ার যে পরামর্শ দিয়েছেন, সেটা মনে হয় না সবার জন্যে অতটা জেনারেলাইজড করা যায়। কিছু মুদ্রণ প্রমাণ এবং অসঙ্গতি আছে। ওয়ার্কআউট নিয়ে আরেকটু বিস্তারিত বললে ভালো হতো।
March 28, 2020
Great for basics on nutrition.
April 27, 2018
প্রয়োজনীয় তথ্যের সমাহার রয়েছে বইটিতে। ডায়েটে আগ্রহীদের জন্য দরকারি সব তথ্যাবলী একত্রে পাওয়া যায়- বাংলায় এমন পূর্ণাঙ্গ বইয়ের অভাব আছে; বইটি সেই অভাব কিছুটা পূরণ করলো। তবে বইয়ের পরিকল্পনায় সুচিন্তার অভাব দেখেছি বলে মনে হলো। সঠিকভাবে বইয়ের বিষয়বস্তু সাজাতে পারলে এবং বাক্য গঠনে লেখক আরেকটু মনোযোগী হতে পারলে- সন্তুষ্ট হয়ে আরেকটি তারা দাগিয়ে দিতে পারতাম।
February 2, 2019
Awesome and important information to maintain a healthy life.
Displaying 1 - 6 of 6 reviews