বর্তমান সময়ের অন্যতম ইসলামি স্কলার তাকী উসমানী সাহেবের নাম অনেক শুনেছি। কিন্তু আগে কখনো ওনার লেখা পড়া হয় নি। এই প্রথমবার ওনার লেখা পড়লাম। সত্যিই চমৎকার একজন লেখক উনি। ব্যাক্তিগতভাবে সারা বিশ্বের মুসলমানদের কাছে জনপ্রিয় হওয়ার কারণে উনি বহু দেশ ভ্রমণ করছেন, প্রতিটি ভ্রমণ কাহিনীতে উটে এসেছে সে সমস্ত দেশের ইতিহাস, সে দেশে বসবাসরত মুসলমানদের ইতিহাস, এছাড়াও সে ভূ-খন্ডে জন্ম নেওয়া বিজ্ঞ জনদের সম্পর্কে আলোচনা। যা পাঠ করা অত্যন্ত মধুর।
তৃতীয় খন্ডে উনি স্পেন, ব্রুনাই, তুরস্ক, রিইউনিয়ন, দক্ষিণ আফ্রিকা, কাতার, হল্যান্ড, কানাডা, আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ, সৌদি আরব, কেনিয়া, জাপান, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ইয়েমেন, মালয়েশিয়া, নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ড সফর সম্পর্কে লিখেছেন।