Jump to ratings and reviews
Rate this book

বিদেশে

Rate this book

108 pages, Paperback

Loading...
Loading...

About the author

Syed Mujtaba Ali

83 books470 followers
Syed Mujtaba Ali (Bengali: সৈয়দ মুজতবা আলী) was a Bengali author, academician, scholar and linguist.

Syed Mujtaba Ali was born in Karimganj district (in present-day Assam, India). In 1919, he was inspired by Rabindranath Tagore and started writing to the poet. In 1921, Mujtaba joined the Indian freedom struggle and left his school in Sylhet. He went to Visva-Bharati University in Santiniketan and graduated in 1926. He was among the first graduates of the university. Later, he moved to Kabul to work in the education department (1927–1929). From 1929 to 1932 he studied at the universities in Berlin, London, Paris and Bonn. He earned Ph.D. degree from University of Bonn with a dissertation on comparative religious studies in Khojas in 1932.
In 1934-1935 he studied at the Al-Azhar University in Cairo. Subsequently, he taught at colleges in Baroda (1936–1944) and Bogra (1949). After a brief stint at Calcutta University (1950), Mujtaba Ali became Secretary of the Indian Council for Cultural Relations and editor of its Arabic journal Thaqafatul Hind. From 1952 to 1956 he worked for All India Radio at New Delhi, Cuttack and Patna. He then joined the faculty of Visva-Bharati University (1956–1964).

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (17%)
4 stars
19 (48%)
3 stars
13 (33%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 8 of 8 reviews
Profile Image for Zauad Mahmud.
66 reviews12 followers
October 4, 2025
সৈয়দ মুজতবা আলীর লেখার ধরণ বরাবর ই আমার বেশ ভালো লাগে। কিন্তু তুলনামূলক এই জার্মানির স্মৃতিচারণের লেখাটা কম ভালো লাগলো। কেন কম লাগলো তা ঠিক জানি না।
Profile Image for Nowrin.
8 reviews1 follower
July 24, 2020
তিন দশক পর লেখক জার্মানিতে যাবার যাত্রা শুরুর পর থেকে কয়েক টুকরো ঘটনা নিয়ে এই বই। ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা, অল্প কিছু ইতিহাস রোমন্থন, পুরনো কিছু বন্ধু/বান্ধবী/প্রণয়ের মানুষ, সকলকে ঘিরে লেখা একসময় সৈয়দ মুজতবা আলী 'দেশ' পত্রিকাতে যে ভ্রমণগাথা লিখে গেছেন, তার এক ছোট্ট সংকলন বলা চলে এই বইকে।

Profile Image for Rukaiya.
19 reviews5 followers
September 14, 2022
মাস তিনেকের জন্য জার্মানি ভ্রমণ এবং সেখানকার অভিজ্ঞতাবিষয়ক একটি বই। যৌবনে বন বিশ্ববিদ্যালয়ে পিএইডি করার সময় যে শহর তিনি দেখেছিলেন, রাইন নদীর যে রূপ এবং মৎস্য প্রাচুর্য পেয়েছিলেন তার অভাব এবং বেশ খানিকটা স্মৃতিকাতরতা মিশ্রিত আছে এতে। এককালের পুরোনো বান্ধবীর সাথে কিছু একান্ত সময় কাটানো এবং স্মৃতির ঝাঁপি খুলে বসা। বরাবরের মতই মুজতবা আলীর লেখা অত্যন্ত উচ্চমার্গীয় রস-সমৃদ্ধ, যার সবটা শুষে নেয়ার মত মাথা আমার এখনো হয়নি। কাজেই কিছুটা ধস্তাধস্তি সমেত বইটা শেষ করলাম। বছর খানেক পরে আবার একবার পড়ে দেখলে হয়ত মন্দ হবে না।
Profile Image for Tahia Tasnim.
29 reviews6 followers
February 7, 2025
ওঁনার এরচেয়ে ভালো ঢের লেখা আছে। কিন্তু লেখনীটা আগের মতই। ভালো লাগলো জেনে যে এক শতাব্দী বা অর্ধশতাব্দী আগের ইউরোপ এই বাঙালিকে এমন সরলভাবে আপন করে নিয়েছিলো।
Profile Image for Abdus Shobhan.
15 reviews
January 11, 2023
বইঃ বিদেশ
লেখকঃ সৈয়দ মুজতবা আলী

দুই বছরে পড়ে শেষ করলাম। না মানে গত বছর পড়া শুরু করেছি আর এবছর শেষ করলাম।

লেখক সম্পর্কে একটু আলোচনাঃ লেখক কে অসম্ভব জ্ঞানী মনে হয়। সবচেয়ে ভালো লাগে তিনি প্রায় পনেরোটি ভাষা জানতেন। ভাষা শিখার প্রতি আমারো অন্যরকম আগ্রহ কাজ করে।
১৯০৪ সালে সিলেটের করিমগঞ্জ জন্মগ্রহণ করেন। পড়ালেখা করেন দেশ-বিদেশে এবং কর্মজীবনও ছিল দেশ বিদেশে। মজার বিষয় সৈয়দ মুজতবা আমাদের বগুড়ার আজিজুল হক কলেজে কিছুদিন অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
১৯৭৪ সনে ঢাকায় মৃত্যুবরণ করেন।

বই নিয়ে সংক্ষিপ্ত আলোচনাঃ
লেখক ১৯২৯ সালে হুমবল্ট বৃত্তি পেয়ে জার্মান গেয়েছিলেন। ছাব্বিশ বছর বয়সে স্কলারশিপ পেয়ে জার্মান বন ইউনিভার্সিটিতে যান।সে আমলে ইন্ডিয়া পেত মাত্র একটি স্কলারশিপ। এ থেকেই বুঝা যায় লেখক কতটা জ্ঞানী ছিলেন।
জার্মান থেকে দেশে ফেরার প্রায় তিন দশক পর তিন মাসের জন্য আবারো জার্মান যান। মাস তিনেকের ভ্রমন কাহিনি এবং সেখানকার অভিজ্ঞতা নিয়েই মূলত এই বই।
জার্মানের সৌন্দর্য নিয়ে লেখক আলোচনা করেছেন বিশেষ করে রাইন নদী বন শহর গোডেসবার্গ শহরের আলোচনায় বারবার স্মৃতিকাতর হয়েছেন। ত্রিশ চল্লিশ বছর পর লেখক কলোন শহরে গিয়ে গ্রাম গুলোকে অনুভব করছে। তাছাড়া কলোনের বিরাট গগনিস্পশী গির্জা মনমুগ্ধকর।

কলোন শহরের সাথে প্রায় চল্লিশ বছরের পরিচয়। বন শহরে পড়ালেখা করেছেন।
লেখক বলেন গডেসবের্গ সত্যই বড় সুন্দর। এ শহরের সৌন্দর্য আমাকে বারবার অাহ্বান করে।

চল্লিশ বছর পর তার পুরাতন বান্ধবী লটের সাথে আচমকা দেখা হয়ে যায়। লটের প্রথম প্রশ্ন ছিল হ্যার সায়েড! তুমি বিয়ে করেছ?? তারপর লটের সাথে কাটানো কিছু সময় বারবার তারা সেই পুরনো দিনকে মনস্থ করেন।
ডয়েচদের সম্পর্কে অনেক আলোচনা করেছেন। যেমন বলেছেন প্রত্যেক জর্মনদের একখানা মটরগাড়ি চাই। জর্মন মাত্রই মোটরের পূজারী।

লেখার মাঝে মাঝে কয়েক লাইন করে কবিতা লিখেছেন। মেয়েদের নিয়ে অসাধারণ কিছু কবিতার লাইন বলেছেন।
মেয়েরা কেন কার প্রেমে পড়ে, কেন কাকে বিয়ে করে এ নিগূঢ় তত্ত্ব দেবতারাও আবিষ্কার করতে পারেননি।
লেখকের 'শবনম' উপন্যাস আমার প্রথম পড়া বই। প্রচন্ড ভালো লেগেছিল। বিদেশে পড়েও মন্দ লাগেনি।
শেষ করবো এই বইয়ের অসাধারণ লাগা কবিতার লাইন দিয়ে-

যদি পুরাতন প্রেম
ঢাকা পড়ে যায় নব প্রেম জালে
তবু মনে রেখ।

হ্যাপি রিডিং
বই পড়ুন মনকে সুস্থ রাখুন📖🌿🌼


May 28, 2020
১৯৫৮ সাল। এয়ার ইন্ডিয়ার একটা অমনিবাস টিকেটে লেখক চললেন তারুণ্যের মায়াবিজড়িত জার্মানি ভ্রমণে। শেষবার এসেছিলেন দশক তিনেক আগে। এর মধ্যে পুরোবিশ্বের উপর ভয়ঙ্কর তান্ডব চালিয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কঠিন প্রসববেদনার মধ্য দিয়ে নবজন্ম হয়েছে জার্মানির। বদলে গেছে লেখকের স্মৃতিবিজড়িত শহর বন, কলোন। বনে গিয়ে লেখক প্রথম যেথায় উঠেছিলেন, সেই ছোট্ট শহর গোডেসবার্গও বদলে গেছে অনেকখানি। বান্ধবি লিজেলের বাসায় গিয়ে উঠলেন লেখক। শহর ঘুরে দেখতে দেখতে অকস্মাৎ এক সন্ধ্যায় পার্কে দেখা হয়ে গেল তারুণ্যের প্রথম প্রেম লটের সাথে!
তারপর? ত্রিশ বছর পরের এই অকস্মাৎ সাক্ষাত কি একাবারেই অযাচিত নাকি পরম কাঙ্ক্ষিত? পুরোনো প্রেমিকার দেখা পেয়ে কি করলেন সৈয়দদা -জানতে হলে পড়তে হবে 'বিদেশে'।
অনেকদিন পর কোন একটা বই একবসায় পড়ে ফেললাম। কাব্য, ইতিহাস, দর্শন আর স্বভাবজাত বৈঠকি ঢঙে গল্পকথনের মিশেল, অদ্ভুত সুন্দর (আত্মকথামূলক) ভ্রমণোপন্যাস 'বিদেশে'।
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Zero_0.
18 reviews1 follower
February 25, 2022
যৌবনের শহরটাকে প্রবীণ বয়সে ফিরে পাওয়া আগের মতো করে, সেই স্মৃতি রোমন্থন করা।
Profile Image for Nayeem Samdanee.
57 reviews12 followers
February 4, 2021
যৌবনে যেসব জায়গায় চষে বেড়িয়েছেন আর অজস্র স্মৃতি জমিয়েছেন, সেই রাইন নদ কিংবা গোডেসবার্গ‌ কিংবা বন শহর দেখে প্রৌঢ় হের সায়েড স্মৃতিকাতর হয়ে পড়েছেন বারে বারে। ওই সময়কার একতরফা দশ-বছর-বয়স্কা প্রণয়িনী, যিনি নিজেও এখন প্রৌঢ়া, সেই লটের সঙ্গেও যে পাকেচক্রে দেখা হয়ে যাবে আর চমৎকার কিছু সময় কাটবে, তা-ই বা কে ভেবেছিলো? সৈয়দ মুজতবা আলীর জীবনসায়াহ্নে এসে লেখা বলেই কি কিছু কিছু জায়গায় গদ্যকে ঢিলেঢালা মনে হলো? কে জানে। তবে পড়তে মোটের ওপর মন্দ লাগেনি।
Displaying 1 - 8 of 8 reviews