যদি ১২ বছরকে এক যুগ বলি,,তাহলে প্রায় ৩যুগ ধরে বাংলায় সাংবাদিকতা করছেন সুমন চট্টোপাধ্যায়। এই দীর্ঘ সময়ে কিভাবে পাল্টেছে সাংবাদিকতার ভাষা,কিভাবে ক্রমশ সমর্পণের পথে হেঁটেছে সংবাদ পরিবেশকের নৈতিকতা , আন্তর্জাতিক সাংবাদিকতার নিরিখে বাংলার স্থান এখন কোথায়,এ সব কিছুই তাঁর প্রত্যক্ষত নখদর্পণে।একই সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে সাংবাদিকদের ব্যক্তগত সম্পর্কের ব্যালেন্স বজায় রেখে পেশার প্রতি কীভাবে সুবিচার করতে হয় তাও তিনি শিখেছেন এই দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে। একজন তরুণ সাংবাদিক থেকে বাংলা সাংবাদিকতার ব্র্যান্ড হয়ে ওঠার পথের এক বিচিত্র কাহিনী ‘শিয়রে সুমন, সামনে শুভাশিস মৈত্র’।