Jump to ratings and reviews
Rate this book

তাফসীরে তাওযীহুল কুরআন- প্রথম খন্ড

Rate this book
আয়াতুল কোরআনের সহজ, সরল, সাবলীল ও নিকটতম অনুবাদ। মূল আরবির পাশেই বাংলা অনুবাদ, যাতে সহজে মূল ও অনুবাদ চিহ্নিত করা যায়। সংক্ষিপ্ত অথচ প্রয়োজনীয় সব ব্যাখ্যা। প্রয়োজনীয় শানেনুজুল। সংশ্লিষ্ট ঘটনাবলি ও মাসয়ালা-মাসায়েল। সব বিষয়ের প্রয়োজনীয় উদ্ধৃতি।

মূল উর্দু প্রথম প্রকাশিত হয় গত ২০০৯ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে। অতি অল্প সময়েই এ তাফসির পাকিস্তান, ভারত ও বাংলাদেশের অভিজ্ঞ উলামায়ে কেরামের হাতে পেঁৗছে যায় এবং অনেকেই প্রয়োজনীয় এই জ্ঞানগর্ভ দ্বীনি খেদমতের কারণে মূল লেখককে শুভেচ্ছা জানিয়ে চিঠি লেখেন। মাত্র কয়েক মাসের মধ্যেই এ তাফসির উপমহাদেশের উলামা, তালাবা, ইমাম, খতিব, ওয়ায়েজ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। বিশেষত মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এ তাফসির ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ফলে কয়েক মাসের ব্যবধানেই এর কয়েকটি মুদ্রণ শেষ হয়ে যায়।

গত জুলাই ২০১০ খ্রিস্টাব্দে লেখক শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক সম্পাদনা করেন এবং এ মাসেই এর নতুন (দ্বিতীয়) সংস্করণ আরো পরিমার্জিত হয়ে ছেপে আসে। এরপর থেকে কয়েক মাস পরপরই এর নতুন মুদ্রণের প্রয়োজন দেখা দেয়।

অতি যত্নের সঙ্গে এ তাফসির গ্রন্থের বাংলায় অনুবাদ করেন মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম। এ দেশের ইলমে দ্বীনের আকাশের উজ্জ্বল নক্ষত্র মাওলানা আবদুল মালেক বাংলা অনুবাদের প্রথম ও তৃতীয় খণ্ডের শুরুতে হুকুকুল কোরআন, কোরআনের শিক্ষা বিস্তারে উলামায়ে কেরামের ভূমিকা, কোরআন বোঝা ও কোরআন থেকে শিক্ষাগ্রহণের মৌলিক নিয়মনীতি সম্পর্কে জ্ঞানগর্ভ দুটি ভূমিকা লিখে দিয়ে এবং তাঁরই তত্ত্বাবধানে একদল তরুণ অথচ অভিজ্ঞ আলেমে দ্বীন দ্বারা প্রুফ সংশোধনের ব্যবস্থা গ্রহণ করেন, যা এ তাফসিরের মানকে আরো উন্নত করেছে। আল্লাহ পাক তাঁকে জাযায়ে খায়ের দান করুন।

573 pages, Paperback

First published April 1, 2010

4 people are currently reading
25 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (50%)
4 stars
5 (41%)
3 stars
1 (8%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.