Jump to ratings and reviews
Rate this book

আবু বাকর আস-সিদ্দীক: জীবন ও শাসন

Rate this book
ইসলামের প্রথম খলিফা আবু বাকর আস-সিদ্দীক রা. বর্তমান সময়ের মুসলিমদের জন্য এক অমূল্য পথরেখা। ইসলাম-বরণকারীদের মাঝে তিনি ছিলেন অন্যতম। যতদিন নবিজি সা. বেচে ছিলেন, তিনি ছিলেন তার ছায়াসঙ্গী। খলিফা হিসাবে মনোনীত হওয়ার পর নিজেকে একজন যোগ্য নেতা হিসাবে প্রমাণ করছেন তিনি। আল্লাহর সাহায্যে মুসলিম উম্মাহকে সাথে নিয়ে পার করছেন কঠিন বৈতরণী। কীভাবে একের পর এক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করলেন, কীভাবে ইসলামের গৌরবগাঁথা রচনা করলেন- সেগুলোর খুঁটিনাটি নানা দিক ,অনুপুঙ্খ বর্ণনা সজীব হয়ে উঠেছে এ গ্রন্তে। ক্রমশ জাগ্রত মুসলিম উম্মাহর জন্য অনেক মূল্যবান দিকনির্দেশ ছড়িয়ে আছে এ বইয়ের পাতায়।

607 pages, Hardcover

Published June 4, 2018

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (33%)
4 stars
8 (66%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Imran Helal.
154 reviews60 followers
December 27, 2018
মূল বই সম্পর্কে :
১. বইটি অন্যান্য প্রচলিত জীবনী গ্রন্থগুলোর মত নিছক ঘটনা বর্ণনা নয়, বরং বিশ্লেষণধর্মী।
২. অন্যান্য সাহাবিদের উপর আবু বাকর রা. এর শ্রেষ্ঠত্ব এবং তাঁর অনন্য কিছু দিক উঠে এসেছে।
৩. অনেক নাম না জানা সাহাবিদের পরিচয় জেনেছি, যা অন্য কোন বইতে পাইনি, যারা বিভিন্ন সময়ে বিশেষত রাসুল সা. এর মৃত্যু পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
৪. বইয়ের বেশ বড় একটা অংশ জুড়ে খালিদ বিন ওয়ালিদ রা. এর যুদ্ধের বর্ণনা রয়েছে। মনে হচ্ছিলো যেন উনারই জীবনী পড়ছি।
৫. কিছু বিষয়ের শুধুমাত্র নাম বা অংশবিশেষের উল্লেখ করা হয়েছে, বিস্তারিত বা সম্পূর্ণ ঘটনা ব্যতিরেকে।
৬. কিছু বিষয়ের পুনরাবৃত্তি ঘটেছে।

অনুবাদ প্রসঙ্গে:
১. অনুবাদ বেশ ভাল। ৪জন অনুবাদক ভিন্ন ভিন্ন অংশ অনুবাদ করেছেন, কিন্তু একবারের জন্য কোন পার্থক্য বুঝা যায়নি।
২. সম্পাদকের বক্তব্য অনুযায়ী তাদের অনুসৃত পদ্ধতি জানার পর মন একটু খচখচ করছে। সাল্লাবির বইটাই কি পড়লাম নাকি তার অনুবাদের অনুবাদ পড়লাম? মূল আরবি না পড়া পর্যন্ত প্রশ্নটা ঝুলন্তই থাকবে।
Displaying 1 of 1 review