বিতাড়িত রাজা ফারুক বইটা মিশরের শেষ রাজা ফারুককে নিয়ে লেখা। আনিস সিদ্দিকী আমার প্রিয় লেখক, তাঁর লেখা পড়ে অনেক অনেক কিছু জানা যায়। এসব বই এমন সময়ে লেখা যখন ইন্টারনেট বলতে কোনও কিছু ছিলো না।
বস্তুত রাজা ফারুক নিজে একটা অকর্মণ্য লোক ছিলো, কিন্তু এই বইটা তার মতো অযোগ্য না। বই শুরু হয় তার উৎখাত থেকে, তাকে গদি থেকে সরিয়ে প্রেসিডেন্ট নাসের ক্ষমতা গ্রহণ করেন, কিন্তু প্রেসিডেন্ট নাসেরকে নিয়ে এই বইয়ে তেমন কিছু নেই। এই বইয়ের মূল বিষয় বস্তুই রাজা ফারুক - কেমন ছিলেন তিনি, কী করতেন, কেন তার এই অবস্থা হল, পরেই বা তার কী হল।
ফারুকের বিচিত্র সব কাণ্ডকারখানা, নিদারুণ অভিজ্ঞতা, আর একজন রাজার পতনের পর মানুষের আচার ব্যবহার, এমনকি ঘনিষ্ঠ মানুষের বদলে যাওয়া, এসব নিয়ে আনিস সিদ্দিকীর লেখা বই বিতাড়িত রাজা ফারুক, আমার কাছে বেশ শিক্ষণীয় আর তথ্যবহুল লেগেছে বইটা।