What do you think?

রানাঘাট লোকাল
239 pages, Hardcover
Published January 1, 2018
About the author
Joy Goswami
125 books74 followers ভারতীয় কবি জয় গোস্বামী (ইংরেজি: Joy Goswami নভেম্বর ১০, ১৯৫৪) বাংলা ভাষার আধুনিক কবি এবং উত্তর-জীবনানন্দ পর্বের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি হিসাবে পরিগণিত।
জয় গোস্বামীর জন্ম কলকাতা শহরে। ছোটবেলায় তাঁর পরিবার রানাঘাটে চলে আসে, তখন থেকেই স্থায়ী নিবাস সেখানে। পিতা রাজনীতি করতেন, তাঁর হাতেই জয় গোস্বামীর কবিতা লেখার হাতে খড়ি। ছয় বছর বয়সে তাঁর পিতার মৃত্যু হয়। মা শিক্ষকতা করে তাঁকে লালন পালন করেন।
জয় গোস্বামীর প্রথাগত লেখা পড়ার পরিসমাপ্তি ঘটে একাদশ শ্রেণীতে থাকার সময়। সাময়িকী ও সাহিত্য পত্রিকায় তিনি কবিতা লিখতেন। এভাবে অনেক দিন কাটার পর দেশ পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়। এর পরপরই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। কিছুদিন পরে তাঁর প্রথম কাব্য সংকলন ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ প্রকাশিত হয়। ১৯৮৯ সালে তিনি ঘুমিয়েছ, ঝাউপাতা কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন। ২০০০ সালের আগস্ট মাসে তিনি পাগলী তোমার সঙ্গে কাব্য সংকলনের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
September 17, 2025
নির্দিষ্ট কোনো বিশেষণে লেখাগুলোকে আটকানো মুশকিল। সুভাষ মুখোপাধ্যায়কে নিয়ে স্মৃতিচারণ আছে, মা-বাবা-ভাইয়ের কথা আছে, শৈশব আছে, নিজের অপরাধবোধ -শংকা - ভয় - দোদুল্যমানতা - পতনের শংকার কথা আছে, বিপন্ন যৌনতার কথা আছে, ঘুরেফিরে বুদ্ধদেব বসু'র বিভিন্ন প্রবন্ধ আর তার বিশ্লেষণ আছে। তবে সবচেয়ে যেটা বেশি আছে তা হোলো "আত্মজিজ্ঞাসা।" এই আত্মজিজ্ঞাসামূলক গদ্যগুলোই সবচেয়ে চমকে দেওয়ার মতো। দশ হাজার টাকা পাবেন বলে এক অচেনা কবির কবিতা না পড়েই তার বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে গিয়েছিলেন জয়। এজন্য নিজেকে পরে ধিক্কার দিয়েছেন তিনি। এমনকি যে পাপ করেননি, তার চিন্তা মাথায় আসার কারণে নিজেকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কবি। তাই, "রানাঘাট লোকাল" হয়ে উঠেছে এক ধরনের কনফেশন, এক ধরনের মুক্তি।
Displaying 1 - 1 of 1 review