M. R. Akhtar Mukul (in Bengali: এম. আর. আখতার মুকুল) was a Benaglee author and journalist from Bangladesh; earned fame for Chorompotro, a radio programme from Shwadhin Bangla Betar Kendra.
পশ্চিমবঙ্গের লেখক ও বুদ্ধিজীবীদের প্রতি এদেশের অনেকের আলাদা একটি সমীহ দেখা যায়। আবার এদেশের কতিপয় লেখকদের পশ্চিমবঙ্গমুখিনতা লক্ষণীয়। কিন্তু আখতার মুকুল সেই সমীহভাবকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন। উন্মোচন করেছেন অনেকের সাম্প্রদায়িক ও বুদ্ধিবৃত্তিক দাসত্বের স্বরূপ।
এম আর আখতার মুকুলের কোলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী। লেখক এবং বইয়ের নাম দেখেই একটা নেতিবাচক মনোভাব নিয়েই বইটা পড়া শুরু করেছিলাম যে এটা হয়তো ভারত প্রীতি কিংবা আওয়ামী ঘরানার কোন লেখা হবে। লেখক খুব শিঘ্রই আমার এ ভুল ভাঙতে সক্ষম হলেন। পলাশী যুদ্ধের পর থেকে উদীয়মান ইংরেজ শক্তি, এবং বঙ্গ দেশীয় হিন্দু সম্প্রদায়ের চমৎকার রসায়ন ফুটে উঠেছে লেখায়। এই দুই সম্প্রদায়ের রসায়নে পিষ্ঠ ক্ষমতা হারানো মুসলিমদের অর্থ সামাজিক পরিস্থিতির নিদারুণ পরিণতি , এবং তৎকালীন কলকাতার মহামানব সম বাবুদের ইংরেজদের উচ্ছিষ্ট খাওয়ার ইতিহাসও কম নয়!! কৃষকদের আন্দোলন,ওয়াহেবী আন্দোলন, সিপাহী বিপ্লব এবং সেসময় কলকাতার মহামানবদের বিখ্যাত লেখনীতে কিভাবে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে সেটার ও সাক্ষ্য দেয় বইটি। এককথায় ঐতিহাসিক রাজনীতি এবং তৎকালীন সাহিত্যের চমৎকার মেলবন্ধন (কলকাতা কেন্দ্রীক বুদ্ধিজীবী)।
বইয়ের নামটি আমাকে আকর্ষণ করে বইটি পড়ার জন্য। আমার পড়া লেখকের প্রথম বই৷ এই বইতে একেবারে বৃটিশদের আগমণের পূর্ব থেকে ইতিহাস আলোচনা করা হয়েছে৷ একথা সত্য বৃটিশদের ইংরেজি শিক্ষা হিন্দু ধর্মাবলম্বীরা যেভাবে গ্রহণ করেছিল মুসলিমরা প্রথমে সেভাবে গ্রহণ করে নি। যার ফলে তারা শিক্ষার দিক দিয়ে পিছিয়ে যায়। কলকাতায় এক মধ্যবিত্ত শিক্ষিত ও বুদ্ধিজীবী শ্রেণী গড়ে ওঠে৷ তাদের ideological এবং moral দিক নিয়ে বইতে আলোচনা করা হয়েছে। লেখক কিছু ক্ষেত্রে অতি আক্রমণাত্মকও ছিলেন। বাঙালি মুসলিম রা না পেরেছে বাঙালি হতে, না পেরেছে মুসলিম হতে - সাংস্কৃতিক দিক দিয়ে তারা কিভাবে messed up সেটা দেখানো হয়েছে৷ বেশ ভালো একটা বই। তথ্যবহুল। রেফারেন্স সহ৷ তবে লেখার স্টাইলটা একটু খাপছাড়া মনে হয়েছে৷ কেমন যেন হঠাৎ হঠাৎ প্রসঙ্গ পরিবর্তন হয় । পড়ার সময় মনোযোগ নষ্ট হয়েছে বার বার। উপমহাদেশের ইতিহাস নিয়ে আগ্রহ থাকলে তার জন্য একটা ভালো বই হতে পারে।