Jump to ratings and reviews
Rate this book

পাকিস্তান যখন ভাঙলো

Rate this book
পাকিস্তানের সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল গুল হাসান খানের জীবনীগ্রন্থের শেষ দুই অধ্যায় থেকে সঙ্কলিত অনুবাদ। উঠে এসেছে ১৯৭১-এ পশ্চিম পাকিস্তানের ভেতরের রাজনীতির অনেক টুকরো সত্য।

152 pages, Hardcover

First published January 1, 1996

14 people are currently reading
237 people want to read

About the author

Gul Hassan Khan

1 book5 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
15 (28%)
4 stars
10 (18%)
3 stars
14 (26%)
2 stars
11 (20%)
1 star
3 (5%)
Displaying 1 - 10 of 10 reviews
Profile Image for W.
1,185 reviews4 followers
May 3, 2020
Lieutenant General Gul Hasan became the chief of the Pakistan army after the 1971 war,as the President General Yahya Khan and all the top brass were unceremoniously removed.

He is the only army chief with the rank of lieutenant general.
Interestingly,he says that he himself opted not to be promoted to four star general.He is also the army chief with the most short lived tenure,just a few months.

He was appointed by Zulfiqar Ali Bhutto,with whom he had plenty of ups and downs. The way he was removed was pretty unceremoinous,and accounts vary.Bhutto then appointed him ambassador to Greece.

He was still a bachelor when he was the army chief and married very late.Unusually for a general,he didn't even have his own house,and spent his last years in an army mess.

He fought in the Second World War on the Burma Front.Later,he became the ADC to Pakistan's founder,Muhammad Ali Jinnah.

He was himself the Director Military Operations during the 1965 war,but in the book,he gets very critical of the conduct of operations by the high command.

During the 1971 war,he had a still higher rank,holding the position of Chief of General Staff.He gives a long and detailed analysis of the war,finding faults with everyone but himself.He directs most of the blame at Lt. Gen. S.G.M.Peerzada,President Yayha Khan's principal staff officer.

His impressions of Zulfiqar Ali Bhutto are worth reading.He writes that Bhutto asked him to recommend the name of the next army Chief to replace General Tikka Khan.Gul Hasan replied that he was not going to recommend anybody,as he was sure that Bhutto would not appoint that person.

As it turned out,Bhutto chose to make a controversial appointment,General Zia ul Haq,superseding several senior generals.The rest is history,as Zia hanged Bhutto.

Incidentally,Zia was a protege of General Gul Hassan.Other accounts indicate that Zia would not have been promoted beyond a certain rank because of the trouble he encountered during his time in Jordan.Gul Hassan came to the rescue,Zia got his promotion and made it all the way to army chief !

A very interesting military biography,which held my interest right through.Whether his version of events should be taken at face value is,however,debatable.

He was clearly a very opionanated man,finding plenty of fault with others,and none with himself.
Profile Image for Shadin Pranto.
1,492 reviews580 followers
April 27, 2020
মুক্তিযুদ্ধ নিয়ে বরাবর নিজেদের দৃষ্টিকোণের বর্ণনা পড়ে অভ্যস্ত আমরা। 'ওরা' কোন দৃষ্টিতে নিজেদের ঘৃণ্য কর্মকান্ডের সাফাই গায় এবং কৃতকর্মকে অস্বীকার করে তা জানা হয়ে ওঠে না। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ এবং ভুট্টোর আমলের সেনাপ্রধান জেনারেল গুল হাসানের স্মৃতিকথায় মুক্তিযুদ্ধ নিয়ে ইবলিশের প্রলাপ জানা যায় এবং ৭১-পরবর্তী ভুট্টোর শাসনামল নিয়েও ধারণা পাওয়া যায়।

মুক্তিযুদ্ধকে গুল হাসান দেখেন শেখ মুজিবের উস্কানি, আওয়ামী লীগের দুষ্কর্ম এবং ভারতের ষড়যন্ত্র হিসেবে। এই পাকিস্তানির মতে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুজিবকে রেহাই দেওয়া ছিল সবচেয়ে বড় ভুল! তখনই শেখের ব্যাটাকে ফাঁসি দেওয়া উচিত ছিল বলে দৃঢ় বিশ্বাস পাকি জেনারেল গুল হাসানের।

মুক্তিযুদ্ধের সময় এদেশে পাকবাহিনীর বর্বরতাকে 'উপযুক্ত পদক্ষেপ' বলে জ্ঞান করে জে. হাসান। চীনের সাহায্য পেতে ইয়াহিয়া ভুট্টোর নেতৃত্বে প্রতিনিধিদল পাঠায়। একদিকে চীন রাজনৈতিক সমাধানে জোর দেয়। অন্যদিকে বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য জেনারেল হাসানের অনুরোধ মতো অস্ত্র পাঠাতে রাজি হয়।

গুল হাসানের দাবি একাত্তরের মে-জুন পর্যন্ত বাংলাদেশের নিয়ন্ত্রণ পাকবাহিনীর হাতে ছিল। কিন্তু আগস্ট মাসে পূর্ব পাকিস্তানে গিয়ে লক্ষ করেন সৈনিকদের ভগ্নদশা। হতাশা চেপে বসছে। সেপ্টেম্বর আবারও যান। এবার দেখেন অবস্থা শোচনীয়। মুক্তিসেনারদের ( গুলের মতে বিদ্রোহী) হামলায় পর্যদুস্ত পাকবাহিনী। এদিকে ভারতীয় বাহিনীর শাপশাপান্ত করেছেন পাতায় পাতায়।

একাত্তরে আরেকটি দেশে পরিকল্পিত হত্যাকান্ড চালাচ্ছে পাকিস্তানি বাহিনী। অথচ খোদ পাকিস্তানে সেনা হেডকোয়ার্টারে তখন জেনারেলদের নিজেদের মধ্যে ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি। জেনারেল হামিদের সাথে মিঠার সম্পর্ক ভালো না৷ হামিদ হলো গুল হাসানের দুই চোখের বিষ।

নিয়াজিকে পূর্ব পাকিস্তানে পাঠিয়েছিল জেনারেল হামিদ। ইয়াহিয়া তখন হামিদের পরামর্শেই সব কাজ করতো বলে দাবি গুল হাসানের। নিয়াজির যোগ্যতা সম্পর্কে গুল হাসানের মন্তব্য,

" এক প্ল্যাটুন কমান্ড করার যোগ্যতাও তার নেই। "

পুরো বইতে নিয়াজির অযোগ্যতা নিয়ে অনেক কিছুই লিখেছেন গুল হাসান৷ পাকিস্তান ভাঙার জন্য দায়ী করেছেন ভুট্টোকে। ভুট্টাে শয়তানি কার্যকলাপের দীর্ঘ ফিরিস্তি বইতে গুল হাসান দিয়েছেন। ভুট্টাে সম্পর্কে লিখেছেন,

" গণতন্ত্রের প্রতি তার অনুরাগ ছিল মুখোশ মাত্র। তিনি ছিলেন নির্ভেজাল স্বৈরাচারী। ছলচাতুরি, হুমকি, প্রতিহিংসাপরায়ণা ছিল তার হাতিয়ার। "

বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতা নিয়ে টুঁ শব্দটি করেননি গুল হাসান৷ তার বর্ণনায় নিজেকে নির্দোষ দাবি করে সকল দায় চাপিয়েছেন ইয়াহিয়ার সহযোগী জেনারেল হামিদের ওপর। আর যে সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করা যেতো, মীমাংসায় অস্ত্রের ভাষা প্রয়োগের জন্য দোষী মানেন ভুট্টােকে।

১৯৭২ থেকে ১৯৭৭ পর্যন্ত ভুট্টোর শাসনামলের অনেক ঘটনা বর্ণনা করেছেন গুল হাসান। তাতে ভুট্টোর মুখোশ উন্মোচন করেছেন।

একজন খাঁটি শয়তানের নিজেকে ফেরেশতা দাবি করে বাদবাকি সকলের শয়তানি ফাঁস করে দেওয়া বইয়ের নাম " পাকিস্তান যখন ভাঙলো"।

অনুবাদ বেশি ভালো হয়নি। তবে পড়া যায়।
Profile Image for Meem Arafat Manab.
378 reviews267 followers
January 30, 2024
গড়পড়তায় খুবই নিম্ন মানের অনুবাদ, প্রচুর ছাপায় ভুল, এক জায়গায় একই বাক্য তেরো-চোদ্দবার ছেপে গেছে মনের ভুলে। কিন্তু এইসব ছাপায়ে আপনারে অবাক করবে ৭১-এর বিবরণ, যখন আপনি ভাববেন, এ কোন্‌ ভারত? এ কোন্‌ শেখ মুজিব? এ কোন্‌ বাংলাদেশ?
লেখক মূর্খ নন, জায়গাবিশেষে স্বীকার করেছেন যে পাকিস্তান পিরিয়ডে এই অঞ্চলের উন্নতি হইছে শূণ্য, ৭১-এ পাকিস্তানের সামরিক বাহিনী ধর্ষণে আপত্তি করে নাই, এই কথাও লেখকের কলম গলে বের হয়ে গেছে, কিন্তু তবুও এই বইয়ের জায়গায় জায়গায় মনে হবে আপনি হয়তো উপন্যাস পড়তেছেন কোনো, বাঙালীরা নাকী অবাঙালীদের মেরে ফেলতেছে, আওয়ামী লীগের সদস্যেরা নাকী সেনাবাহিনীর উপর হামলা চালাচ্ছে, এইসব অদ্ভূত মিছা কথা বইয়ের একটা অংশে। এছাড়াও, স্পষ্ট বোঝা যায়, তার ভালোবাসা পশ্চিমভাগের জনমানুষের প্রতিই বেশি, যা প্রমাণ হয় ৭২-৭৭ এ ভুট্টো সরকারের সময় চলা নিপীড়নের বর্ণনা দিতে গিয়ে। যেটা স্বাভাবিকও, এই পূর্বের মানুষেরা কি পশ্চিম পাকিস্তানের দিকে ফিরে দেখতে গেছি নাকী কোনোদিন।
দায় পাশ কাটানোর চেয়ে বরং নিজের ভূমিকারে ছোটো করে দেখানোর প্রবণতা এই ভদ্রলোকের লেখায়। কিন্তু খুবই ইন্টারেষ্টিং, মূলটা হাতে নিয়ে পড়তে হবে একদিন। আমি তিন তারাও হয়তো দিয়ে দিতাম, অদ্ভূত সব ইনফর্মেশন আর একটা অজানা পয়েন্ট অফ ভিউয়ের লেখা পাওয়া গেলো বলে, কিন্তু বাধ সাধলো ইউপিএল। একটা বইয়ের শেষ দুই অধ্যায় অনুবাদ করে আলাদা বই বান্ধায়ে ছাপানো কী ধরনের ফাজলামো? নাম দিয়ে দিছে পাকিস্তান যখন ভাঙলো, কিন্তু গল্প চলে গেছে সেভেন্টি-সেভেন পর্যন্ত, এর মাঝে আবার প্রচুর সামরিক পদের আধ্যক্ষর, সিওসি, সিইন্সি, সিজিএস, ভিসিজিএস, কোনটা যে কীসের পুরা নাম কোথাও লিস্ট নাই, লেখার মাঝে কোনো চিঠির প্রসঙ্গ আসলে লেখা থামায়ে চিঠিটা বসায়ে দেয়া, যা অনুবাদক স্বীকারও করছেন মূল বইয়ে ছিলো না, তাহলে বাবা ফুটনোটে দিলে কী হয়! অনুবাদ তথৈবচ, টু ক্লেভার বাই হাফের বাংলা এইখানে আধা অতি চালাক, ইনি নাকী ছিলেন বেশ ভালো অনুবাদক তখনকার দিনে, এই যদি হয় ভালো অনুবাদের ছিরি ......

মূলটা হাতে নিয়ে পড়তে হবে একদিন।
Profile Image for Tahsina Alam.
109 reviews
August 4, 2020
#বইমেলারিভিউ১৪

পাকিস্তান যখন ভাঙলো
লে. জেনারেল গুল হাসানের স্মৃতিকথা থেকে এ টি এম শামসুদ্দীন অনূদিত
ইউনিভার্সিটি প্রেস লিমিটেড
দামঃ২৮০/-

গ্রেডিংঃ Acceptable

Memoirs of Lt. Gen. Gul Hassan Khan বইটির শেষ দুটি অধ্যায় (১৯৬৮-১৯৭৭) এর অনুবাদ এই বইটি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে লেখক পাকিস্তান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ছিলেন।

লুজারপার্টি কীভাবে চিন্তাভাবনা করে তার লেখা থেকেই বোঝা যায়। পুরো বইতেই বিভিন্নজনকে , বিশেষ করে ভুট্টো আর নিয়াজীর প্রতি অসংখ্য দোষারোপ। তাদের অযোগ্যতায়ই পাকিস্তান নাকি ভেঙেছে।

শেষে ওসমানীর একটি চিঠি দেখিয়েছেন। মুক্তিযুদ্ধের সাথে সরাসরি যুক্ত ছিলেন না বলে তাকে যুদ্ধাপরাধের দায় দেয়া হয়নি।

লেখা এবং অনুবাদ অতটা ভালো লাগেনাই। কেমন খট্মটে অনুবাদ। আর বেশ কিছু প্রিন্টিং মিসটেক- একই লাইন কয়েকবার প্রিন্ট হওয়ার জন্যও বিরক্ত লাগতেসিলো।
Profile Image for Animesh Mitra.
351 reviews18 followers
February 5, 2021
Bogus, full of lies. The author is a liar, he blamed every other person for the defeat of Pakistan in 1971 war except himself. He tried to glorify himself too hard but failed and instead became a laughing stock, a buffoon. Every body is bad except me and every body is liable for the defeat except myself; this the motto of the whole book. The only useful information of the book is Shakir Durrani the former Governor of the state bank of Pakistan was a CIA agent who espionaged against China regarding nuclear bomb.
Profile Image for Hammad Bajwa.
52 reviews3 followers
April 28, 2020
The man who was at the helm of affairs but never admits the failures, but gives an insight.
Displaying 1 - 10 of 10 reviews