প্রিয়জনের ঘরে ফেরা, যুদ্ধে আত্মত্যাগ, পুরাতন বিষাদ-মাখা স্মৃতি, একজন ব্যর্থ মানুষ, এক মেয়ের নিষ্ঠুর পরিহাস, অতীত ফিরে দেখা, পরিবারকে ঘিরে কিছু আনন্দ, হতাশায় পাগলপ্রায় অবস্থা, প্রিয়পাত্রকে না পাওয়া, অসময়ে একজনের আগমন, বন্যাকবলিত এক পরিবারের করুণ দশা, ব্যর্থ কবির বিষাদময় কাব্য, প্রণয় বাবুর ভাগ্যবদল, আজীজ মাস্টারের সাহসিকতা, জলিল সাহেবের পদোন্নতি, দাবাড়ু নলিনি রঞ্জনের শেষ বিজয়, বকের শিকার হয়ে ওঠা আজরফ, আনিসের ব্যস্তহীন জীবন, রঞ্জুর অপ্রকৃতিস্থ মহিলাটির সঙ্গে একই আলাপ, প্রুফ রিডার জোবেদ আলীর কবি হওয়ার চেষ্টা এমন আরও অনেকের গল্প লেখক স্বল্প শব্দ খরচ করে ফুটিয়ে তুলেছেন যা কখনো চমৎকার লেগেছে, আবার কখনো একেবারে সাধারণ। কেবল পাঁচ কিংবা ছয় পাতা যে কোনো ধরনের অভিব্যক্তি সৃষ্টি করতে সক্ষম তাই বোধ হয় হুমায়ূন আহমেদের লেখক হবার সফলতা। "জাদুকর" নামটা বিনা কারণে জড়িয়ে পড়েনি তার নামের সঙ্গে।