ছোট্ট একটা বানরের হাত - চিমসে এইটুকুন হয়ে গেছে। অনেক পুরনো। আর সেটার মালিকানা নিয়েই বাধল গোল। এক দিকে কোরাব নামের অদ্ভুত সাজসজ্জার এক লোক, আরেক দিকে যাযাবর একদল জিপসি। ব্যাপার কী? ওটার জন্য সবাই পাগল হয়ে উঠেছে কেন? তদন্তে নামতে হলো অয়ন, জিমি আর রিয়াকে। প্রাচীন এক স্কেচবুক, ব্রোঞ্জের মূর্তি, আর দুর্বোধ্য ধাঁধা... সব কিছু মিলিয়ে মাথা খারাপ হবার দশা ওদের। আড়াল থেকে কলকাঠি নাড়ছে কেউ। কে সে?
একবসায় একটানে পড়ে ফেলার মতো একটা জমকজমাট কিশোর রহস্য অ্যাডভেঞ্চার উপন্যাস। বুড়োবয়সে মন্ত্রমুগ্ধ করে দেয়া 'অয়ন-জিমি' সিরিজের আরেকটি পিওর ফান এন্টারটেইনমেন্ট। প্রথম পৃষ্ঠা থেকেই সমস্ত মনোযোগ গ্রাস করে নিয়েছিল এক রহস্যময় জিপসিদের বানরের হাত ও সেই হাতের সূত্রে এক অজানা মহামূল্যবান গুপ্তধনের সন্ধানে অয়ন-জিমি-রিয়া'দের সাথে। বরাবরের মতোই আমার কাছে সিরিজের সবচেয়ে উপভোগ্য ইসমাইল আরমানের সরস হিউমারযুক্ত চুম্বকীয় সাবলীল লেখনি আর মূল চরিত্রত্রয়ের মধ্যকার স্বতঃস্ফূর্ত অন্তরঙ্গতা ও তাদের ইন্টার্যাকশন, যা এই বইতেও পূর্ণ মাত্রায় উপস্থিত। সারা দুপুর-বিকেল একভাবে বসে থেকে পড়ে শেষ করে তবেই উঠতে পেরেছি।
কিছুটা কমতির মধ্যে বলতে হচ্ছে পর্দার অন্তরালের উন্মোচন তেমন একটা জমেনি, এপ্রসঙ্গে আগের যে গল্পের রেফারেন্স টানা হয়েছে সেটা আমার ব্যক্তিগত মতে অয়ন-জিমিদের অসাধারণ সব অতীত রহস্যের মাঝে একেবারে সাধারণ মানের ছিল। এছাড়া সংখ্যার বিচারে অয়নরা ইতোমধ্যে মিনিমাম কয়েকডজন ছোট-বড় কেইস সমাধান করে ফেলেছে (শুধু ক্রমের ভিত্তিতেই 'বানরের হাত' সিরিজের বারো নম্বর রহস্যকাহিনি), সেখানে তারা এখনো "সৌভাগ্যক্রমে খুব বেশি কেইস সমাধান করেনি" আর তাই কেবল আন্দাজের উপরে সঠিক উত্তরটা বুঝে যাওয়া... এটা একটু বাড়াবাড়ি লেগেছে। শেষের ক্লাইমেক্সে অহেতুক হলিউডি সিনেমার মতো অতি-নাটকীয়তা এনে বিশ পৃষ্ঠা বেশি টানা হয়ে গেছিল বলে মনে হয়েছে।
যাইহোক, শেষাংশের অল্প দুয়েকটা খুঁটিনাটি বাদ দিলে মোদ্দা কথা যেমনটা এতদিনে এই সিরিজের বই থেকে এক্সপেক্টেড হয়ে গেছে: সময়টুকু বিন্দাস ফূর্তির কাটলো।
Good one. A great come back I must say. As always I enjoyed more because Ria was there. The chemistry between Ayon, Jimmie and Ria clicked well. And as a teen novel it's a success. As for the mystery itself, there are twists. I could guess some of the main plot points though, but we must remember the story targeted teens, and I am far from that age. So, I look for different things from these books, and I was satisfied with what I got. Hopefully more stories are going to come in this series and I am looking forward to them.
শোপাঁ এর সাথে ডুগার্ডের বেশ মিল। তিন গোয়েন্দার সাথে অনেক সাদৃশ্য থাকলেও কিশোর থ্রিলার হিসেবে অনেক ভালো। ভালো লাগে বেশ এই সিরিজটা। তিন গোয়েন্দার সোনালি সময়টাকে মনে করিয়ে দেয়।
অনেকদিন পর একটা কিশোর থ্রিলার পড়লাম। সেই ক্লাসিক ট্রেজার চেস জনরা। একটা ধাঁধা পাওয়া যাবে যেটা সলভ করলে আরেকটা ধাঁধা আর সেটা সলভ করলে গুপ্তধন। তিন গোয়েন্দার রক্তচক্ষু বইটার সাথে অনেক মিল আছে। মানে একটু বেশিই মিল।