খুশবন্ত সিং ২ হইল গিয়া নন ফিকশন। পকিস্তানি ককটেল, জিন্নাহ লেগাসি, নেহরুর বিলেতি কনফারেন্স ও অভিসার, গদ্দাফির দেশ, ঘৃণা ও দাঙ্গা , দ্য কেইস অব গুজরাট, নীরদ চৌধুরী, নার্গিস দত্ত, নারী চরিত্র ও সেক্স, সাদিয়া দেহলভি, ট্রেন টু পাকিস্তান ২০১৪ সহ তাঁর পোলা রাহুলের দুইটা লেখা আছে বইটাতে।
Khushwant Singh, (Punjabi: ਖ਼ੁਸ਼ਵੰਤ ਸਿੰਘ, Hindi: खुशवंत सिंह) born on 2 February 1915 in Hadali, Undivided India, (now a part of Pakistan), was a prominent Indian novelist and journalist. Singh's weekly column, "With Malice towards One and All", carried by several Indian newspapers, was among the most widely-read columns in the country.
An important post-colonial novelist writing in English, Singh is best known for his trenchant secularism, his humor, and an abiding love of poetry. His comparisons of social and behavioral characteristics of Westerners and Indians are laced with acid wit.
মিস্টার সিংয়ের উপর কিছু নোট তৈয়ার করতে হইবে বইলা একটার পর একটা লেখা উনার পইড়াই যাইতেছি। কিন্তু মনে করেন উনার নভেল আম্মার ফেবারিট। মানে সো ফার আমি যতগুলা পড়ছি। একজন আদর্শ সম্পাদক উনি। টানা ১০ বছর ক্যামনে উনি একটা সাপ্তাহিক ম্যাগাজিনরে সবচে উঁচায় নিয়া গেছিলেন এইখানের কিছু নিবন্ধ পড়লে বুঝতে পারা যাবে। যদিও উনার গল্প বা নিবন্ধ গুলা বেশি খাজুরা আলাপে ভরা কিন্তু উনি ৯৯ বছর বাঁচছেন। ২য় বিশ্বযুদ্ধ দেখছেন, দেশভাগ দেখছেন, দাঙ্গা দেখছেন, ৬২ আর ৬৫ এর যুদ্ধ দেখছেন, উনি আমাদের লিবারেশন ওয়ারের উপরও জরুরী কাজ করছেন। উনার লগে ভুট্টো, নেহেরু, জিন্নাহ, ইন্দিরা সবার লগেই আলাপসালাপ ছিল।সেই হেতু উনি আমাদের জেনারেশনের একটা হিস্ট্রিকাল দলিল। যদিও উনি নির্লজ্জ দক্ষিণপন্থী আছিলেন পয়লা দিকে। এতো কিছুর পরও উনার অবজারবেশনগুলা আমাদের জন্য জরুরী। জরুরী এই কারণে যে খুশবন্তের একটা জার্নালিস্ট মন আছে।