Jump to ratings and reviews

একা দোকা

কী একটা শৈশবই না কেটেছে মীনার! ছোট্ট দুটো ঘরে চারজনের সংসার। আবরু আড়াল বলতে কিছু নেই। ছোটবেলাতেই কত খারাপ অভিজ্ঞতা। বড় হওয়া, প্রেমে পড়া, বিয়ে—স্বস্তি পেতে পেতে আর পাওয়া হয় না। এখন একা, চাকরিবাকরি করে, থাকে একটা বাড়ির চিলেকোঠায়। কে ওর সঙ্গী হবে? কে তাকে আগলে রাখবে? সেখানেই একদিন হাজির হলো পিটার—একটা হুলো বিড়াল। রাতের বেলা দরজার বাইরে থাকে। বলতে গেলে মীনাকে পাহারা দেয়। দুজন দুজনকে বোঝে। কীভাবে বোঝে? এ উপন্যাসে সেটাই দেখার বিষয়।

104 pages, Hardcover

First published December 1, 2017

Loading...
Loading...

About the author

Wasi Ahmed

27 books24 followers
ওয়াসি আহমেদের জন্ম ১৯৫৪ সালে, সিলেট শহরের নাইওরপুলে। স্কুলের পাঠ বৃহত্তর সিলেটের নানা জায়গায়। পরবর্তী শিক্ষাজীবন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কবিতা দিয়ে লেখালেখির শুরু। ছাত্রাবস্থায় প্রকাশিত কবিতা সংকলন ‘শবযাত্রী স্বজন’। কথাসাহিত্যে, বিশেষত গল্পে, মনোনিবেশ আশির দশকে। প্রথম গল্প সংকলন ‘ছায়াদণ্ডি ও অন্যান্য’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। পুস্তকাকারে প্রথম উপন্যাস ‘মেঘপাহাড়’ প্রকাশ পায় ২০০০ সালে। সরকারি চাকরিজীবী হিসেবে কূটনীতিকের দায়িত্ব পালনসহ কাজ করেছেন আন্তর্জাতিক বাণিজ্যের নানা অঙ্গনে। লেখালেখির স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কারসহ দেশের প্রায় সব প্রধান সাহিত্য পুরস্কার।

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (28%)
4 stars
5 (35%)
3 stars
5 (35%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Amit Das.
190 reviews129 followers
October 20, 2021
ঘরটা, স্রেফ ঘর- বাসা নয়, বাড়ি তো নয়ই।
ঘর হলো আত্মার মতো, বাগবিতন্ডাহীন, বোবা, সংগোপন। ঘর বাঁধা বলে কি কিছু আছে!

একা দোকা


ছোট ঘরে আড়ালবিহীন পাতানো সংসার, বড় হয়ে ওঠা, প্রেম, বিয়ে, চাকরি- জীবনের এই পালাবদলে একাকিত্ব ও নিঃসঙ্গতা যেন অটল ও অনড় তেত্রিশ বছর বয়সী মীনার জীবনে। সময়ের প্রয়োজনেই হয়তো একদিন নাটকীয়ভাবে হাজির হয় এক বিড়াল, হয়তো নিঃসঙ্গতার আগ্রাসন থেকে মীনাকে মুক্তি দিতে!

চমৎকার গল্প বুনন, টানটান বর্ণনা ও নিজের স্বভাবসিদ্ধ দ্যুতিময় লেখা দিয়ে আবারও মুগ্ধ করলেন ওয়াসি আহমেদ। স্বল্প পরিসরে লেখা তাঁর উপন্যাস একা দোকা পড়ার পর আমার প্রতিক্রিয়া এটুকুই।
Profile Image for Yeasin Reza.
543 reviews99 followers
September 26, 2023
অতি ছোট্ট একখান নভেলা। এক নারীর নিঃসঙ্গতাযাপন, অপস্রিয়মাণ অতীত আর হঠাৎ জুটে যাওয়া এক মার্জার সঙ্গ। মানুষ নিয়ত একাকী। চলার পথে একজন যোগ্য সঙ্গী সবার কাম্য। এই অভিপ্রায় অতি সামান্য কিন্তু বেশিরভাগ মানুষই সেটা পায়না। একজন নারীর বিবিক্ত পথ চলার পথে এক হুলো বেড়ালের সাথে সৃষ্ট মায়াবী বন্ধনের নেপথ্য কাহিনী বলা যেতে পারে উক্ত উপন্যাসকে। গতিময় ছিমছাম লেখা। ভালো লেগেছে। সাড়ে তিন তারকা।
Profile Image for Adham Alif.
337 reviews83 followers
December 14, 2023
৩.৫/৫
চমকে দেবার মতো আহামরি কোনো প্লট এই বইতে নেই। যা আছে তা কেবল সরল স্বীকারোক্তির মতো। ওয়াসি আহমেদের লেখনীশৈলীর গুণেই মূলত লেখাগুলো আকর্ষণীয় হয়ে উঠে। মূল উপপাদ্য ছাড়িয়েও মোহময় হয়ে উঠে তার বর্ণনাভঙ্গি।
Profile Image for Shabnam Akter.
22 reviews25 followers
March 31, 2024
একা দোকার মূল চরিত্র মীনার শৈশবের দগদগে অনুভূতির দেয়ালের চিত্র তার জীবনের মোড় দেয়।
যার প্রভাব দেখা যায় পরবর্তী সময়ে জীবনের ভিন্ন ভিন্ন অংশে। ছোট্ট আকারের গল্প হলেও একটা গভীর ছাপ রয়েছে বইটিতে। লেখকের সাবলীল ভাষার প্রয়োগের জন্য একনাগাড়ে পড়ে যাওয়া যায়।
সমাজের প্রচলিত নীতির বাইরে গিয়ে টিকে থাকার জন্যে মীনা এবং হুট করে আসা পিটার নামের বেড়ালের মধ্যকার সম্পর্ক যোগ করে আরেক মাত্রা।
অতীতের একটা সময় মীনা ভেবেছিল তার জীবনটা হবে একা-একলার। শেষ অব্দি মীনার একা থেকে দোকা হবার গল্পে আপনাকে স্বাগত জানাই।
Displaying 1 - 4 of 4 reviews