ব্ল্যাকহোলের উপর লেখা চমৎকার একটা বই। পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্বের মাধ্যমে ব্ল্যাকহোলের উৎপত্তি, গঠন, ধ্বংস, বৈশিষ্ট্য, ঘটনা দিগন্ত, থিওরি অভ রিলেটিভিটি, গ্র্যাভিটেশনাল ওয়েভ, স্ট্রিং থিওরি, মৌলিক কণিকা, নক্ষত্রের জন্ম মৃত্যু, সবকিছুর চমৎকার সহজ ভাষায় আলোচনা। বিশেষকরে গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেকশন যন্ত্রের ছবিসহ খুবই সোজা বর্ণনা খুবই ভালো লেগেছে। সবচেয়ে খারাপ লেগেছে বইটার জঘন্য সম্পাদনা; প্রচুর বানান ভূল, লাইনের ঠিক নেই, এক শব্দের জায়গায় আরেক শব্দ বসিয়ে উল্টাপাল্টা অর্থ বানিয়ে ফেলে কয়েক জায়গায় একদম জগাখিচুড়ি বানিয়ে না ফেললে পাঁচ তারাই দিতাম।