Jump to ratings and reviews
Rate this book

যুবরানি ডায়ানা

Rate this book
তারকাদের নিয়ে মানুষের কৌতূহল অদম্য। আর তা যদি হয় রাজপরিবারের কাউকে ঘিরে, তা হলে আগ্রহ বাড়ে চূড়ান্ত। তাঁদের রহস্যময় জীবনকে চেনার আকাঙ্ক্ষা গভীরতর হয়। যুবরানি ডায়ানার আবেদন শুধু তাঁর সৌন্দর্য এবং রহস্যময়তার জন্যই বাড়েনি। তিনি ব্যতিক্রমী। শুধু শারীরিক নয়, মানসিক সৌন্দর্য তাঁকে করে তুলেছে অনন্যসাধারণ। কিন্তু রাজপরিবারের বউ হতে গিয়ে, যুবরানি হতে গিয়ে তাঁর ভাঁড়ারে কি সুখ এসেছে? মিলেছে প্রেম? প্রীতি? ভালোবাসা? অপমান। একাধিক সম্পর্কে জড়িয়ে পড়া ও কাছের মানুষকে জড়িয়ে পড়তে দেখার গ্লানি। সেও কি কম নাকি? রাজমহলের বাধানিষেধকে পরোয়া করেননি ডায়ানা কোনো দিন। যুবরাজের বিবাহ-বহির্ভূত সম্পর্কের যন্ত্রণায় দগ্ধ হতে হতে মুখ খুলেছেন। বিতর্কিত হয়েছেন। ভালোবাসার কাঙালিনি নিজেও জড়িয়েছেন সম্পর্কে। সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন উঠলে জবাব দিয়েছেন। ভেঙেছেন, নিজেকে গড়েছেন। ক্লান্ত হয়েছেন, সামলে নিয়েছেন। তাঁর রূপের আগুনে পতঙ্গের মতো যত পুরুষ এসে ঝাঁপ দিয়েছে, ডায়ানা নিজেও কি পুড়ে মরেননি নিজের ব্যক্তিত্বের সামনে? যুবরানি ডায়ানা নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন। রাজপরিবারের বর্ম থাকলেও জীবন গোলাপময় হয় না। তার কাঁটায় ক্লিষ্ট জীবন থেকে রেহাই পেতে বারবার নিজের কাছ থেকে মুক্তি চেয়েছেন যুবরানি ডায়ানা। যুবরানি নয়, ব্যতিক্রমী ডায়ানা স্বচ্ছন্দ হয়ে উঠেছেন ‘প্রিন্সেস অফ ওয়েলস’ পরিচয়ে। রহস্য আর অবগুণ্ঠনে মোড়া ডায়ানার এই কাহিনি বারবার মনে করিয়ে দেবেই বহুল আলোচিত ইংল্যান্ডের রাজপরিবারের ইতিহাসের কথা, যার আলোয়, অন্ধকারে আজও চাপা পড়ে আছে রাজমহলের রোশনাই।

Hardcover

Published January 1, 2014

3 people want to read

About the author

Nabakumar Basu

30 books4 followers
নবকুমার বসু-র জন্ম ১০ ডিসেম্বর ১৯৪৯। উত্তর চব্বিশ পরগনার শিল্পাঞ্চলে চূড়ান্ত অভাব ও দারিদ্র্যের মধ্যে শৈশব, বাল্যকাল কেটেছে। স্কুলে ফ্রি অথবা হাফ-ফ্রি হিসেবে পড়াশুনা। পূর্ব এবং পশ্চিমবঙ্গীয় মিশ্র সাংস্কৃতিক ধারায় বড় হয়ে ওঠা। পণ্ডিত এবং শিক্ষাব্রতী দাদামশাই যোগেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সাহচর্যে এবং সান্নিধ্যে প্রাথমিক অধ্যয়ন। লেখাপড়া। উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন। এমএস পাশ করার পরে শল্যচিকিৎসক হিসেবে প্রতিষ্ঠা। ’৯৩ সাল থেকে ইংল্যান্ড প্রবাসী, সরকারি চিকিৎসা বিভাগে কর্মরত।স্কুলজীবন থেকে সাহিত্যচর্চা, হাতে লেখা পত্রিকা প্রকাশনা। স্কুল-কলেজ ম্যাগাজিনের পরে দেশ-পত্রিকায় প্রথম গল্প ১৯৭৭ সালে। লিটল ম্যাগাজিন আন্দোলনে যুক্ত, অজস্র ছোটগল্প লেখা চলেছে একই সঙ্গে লিটিলম্যাগ্‌ এবং প্রতিষ্ঠিত পত্র-পত্রিকায়। ছোটদের গল্প, রহস্য কাহিনী, ধারাবাহিক উপন্যাস লিখেছেন। এছাড়াও রয়েছে গল্পগ্রন্থ ও ভ্রমণ উপন্যাস। বাংলা সাহিত্যের একনিষ্ঠ পাঠক। প্রবাসেও বাংলাভাষার প্রসার ও চর্চার ব্যাপারে উৎসাহী। ‘চিরসখা’ প্রথম দীর্ঘতম উপন্যাস।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.