কিছু কিছু লোক কুরআনকে 'বিজ্ঞানময়' প্রমাণ করতে গিয়ে প্রায়শই বিভিন্ন রকম ঠুনকো, অবাঞ্ছিত, ভুল রেফারেন্সের যুক্তি উপস্থাপনের চেষ্টা করে কুরআনকে বরং বিরুদ্ধবাদীদের কাছে হাস্যকর করে ফেলেন। এই বইয়েও লেখক সেই কাজটিই করেছেন। লেখকের যুক্তিগুলো কখনো কখনো সাধারণ কমনসেন্স আর যুক্তি-বুদ্ধিতেই অপ্রাসঙ্গিক এবং অপাংক্তেয় মনে হয়েছে। অনর্থক গাল-গপ্পো, এমনকি কুরআনের সবচাইতে গ্রহণযোগ্য অনুবাদকেও পাশ কাটিয়ে লেখক কুরআনের কিছু আয়াতের সাথে নিজের মন মত 'শব্দ' অনুবাদে বসিয়ে দিয়ে সেখানে 'বিজ্ঞান' উপস্থিত করেছেন। এ কারণে বেশীরভাগ ক্ষেত্রেই অপরপক্ষের যুক্তিগুলোই বরং শক্ত হয়ে ধরা পড়ে, যদি আপনি সাধারণ বোধবুদ্ধিতে চিন্তা করেন। লেখকের সৎ উদ্দেশ্য নিয়ে আমার কোনও সন্দেহ নেই। কিন্তু এইধরনের উপস্থাপন লাভের চেয়ে ক্ষতি করার সম্ভাবনাই বেশী। ইদানীংকালে এমন কিছু চমৎকার বই বের হয়েছে যেগুলো সত্যিকারভাবেই সঠিক রেফারেন্স আর শক্তিশালী যুক্তি দিয়ে কথায় কথায় 'বিজ্ঞান' কপচানো মুক্তমনাদের উত্তর দেয়ার ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখছে। সেখানে এই ধরনের 'হাল্কা' বই পুনরায় প্রকাশের বুদ্ধি প্রকাশকের মাথায় কেন আসলো তা আমার বোধগম্য না।