What do you think?

ধবল জ্যোৎস্না
80 pages, Hardcover
First published February 1, 2001
About the author
Rizia Rahman
45 books9 followersRizia Rahman was an Indian-born Bangladeshi novelist. She had a number of novels and short stories to her credit. Her works cut across all genres.
She wrote in various genres since the late sixties: novels, short stories, essays, literary criticism, belles-lettres, and juvenile fiction. Beginning with straight forward narratives, she moved on to magic realism and multilayered structures. She explored important human issues in a sympathetic and engaging manner.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
October 19, 2025
কুড়ি সালের ফেব্রুয়ারি মাসে বইমেলা শেষ করে হবিগঞ্জে আন্টির কাছে বেড়াতে গিয়েছিলাম। দশ দিন মতো থাকবো তাই বেশি বইটই না নিয়েই চলে গেছিলাম। যাওয়ার ক'দিন পরই শুরু হলো করোনো। আর বের হতে পারলাম না। সৌভাগ্যক্রমে ৫/৬ টা বই সঙ্গে ছিলো। সেই ৫/৬ টা বইয়ের মধ্যে রিজিয়া রহমানের 'ধবল জ্যোৎস্না' একটা বই ছিলো। গতকাল বইটা হাতে নিয়ে নেড়েছেড়ে দেখতে গিয়ে দেখলাম, তার পিছনের দু'পৃষ্ঠা জুড়ে লেখা আছে—
'আমি এই মাত্র রাজিয়া রহমানের 'ধবল জ্যোৎস্না' উপন্যাসটা পড়ে শেষ করলাম। কোয়ার্টারের চারতলার বারান্দায় ইজিচেয়ারে বসে হঠাৎ খেয়াল করলাম শিরীষ আর বড় জাম গাছটার পিছন থেকে একটা ভীষণ বড় চাঁদ উঁকি মেরে আবার একরাশ পাতার পিছনে হারিয়ে যাচ্ছে। তবে চাঁদের আলো সামনের পুকুরের জলে পড়ে জল রূপোলী রঙ ধারণ করেছে। কোলাহল থেমে গিয়ে হসপিটালের সমস্ত এরিয়াটায় কেবল রাতপাখিতে বিলাপ আর বেয়াড়া কুকুরগুলোর চিৎকার ভেসে আসছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম এখন রাত তিনটে বাজে।একটু হকচকিয়ে গেলাম। এতো রাত হয়ে গেলো কখন তার খবরই নেই। করোটি জুড়ে কেবল ফাতেমা, মুকবুল,ইয়াকুব, গুলজার, ফয়জুল্লা, হ্লামে, হাঙর শিকার, জঙ্গল, পাহাড় ধ্বস ইত্যাদি ইত্যাদি দাপাদাপি করে বেড়াচ্ছে। যেন এর থেকে বেরুতেই পরছি না। বেরুতে চাইছিও না। এক তুমুল শূন্যতা আমায় ঘিরে ধরেছে। কেবল ধ্বসে যাওয়া পাহাড় আর ধান ক্ষেতে পড়ে থাকা রক্তাক্ত ফাতেমার দেহ আমার বোধের গোড়ায় ঘাই মারছে আকুপাকু করে। রিজিয়া রহমানের লেখা আগে কেন পড়লাম না, তার জন্যেও ভীষণ আক্ষেপও হচ্ছে।
২৫|০৩|২০২০
বানিয়াচং,হবিগঞ্জ'