Jump to ratings and reviews
Rate this book

একা একা আমেরিকা

Rate this book
একা একা আমেরিকা কিতাবটি একটি সফরনামা। ‎তুরস্ক এবং আমেরিকা সফরের কিছু চমকপ্রদ ঘটনা ‎সহজ-সুন্দর ও সাবলীল ভাষায় এতে বর্ণনা করা ‎হয়েছে। তবে এ কিতাবের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ‎হচ্ছে, সমকালীন দু-জন প্রসিদ্ধ ইসলামী ব্যক্তিত্ব এবং ‎হরদুই হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহ.-এর ‎খলীফা—প্রফেসর হযরত মুহাম্মাদ হামীদুর রহমান ‎‎দামাত বারাকাতুহুম এবং হযরত মুফতী শামসুদ্দীন ‎জিয়া দামাত বারাকাতুহুম—আমেরিকায় আয়োজিত ‎ঘরোয়া মাহফিলে এদেশ থেকেই টেলিফোনে বয়ান ‎করেছিলেন যা এখানে সন্নিবেশিত হয়েছে। তাছাড়া এ ‎কিতাবে আমেরিকার মুসলমানদের বর্তমান অবস্থা তুলে ‎ধরা হয়েছে যা এক কথায় অসাধারণ। আশা করা যায়, ‎সব শ্রেণির পাঠকই এ কিতাব থেকে উপকৃত হবেন ‎এবং এটি সকলের জন্য দ্বীনের পথে অগ্রসর হওয়ার ‎‎ক্ষেত্রে সহায়ক হবে।

158 pages, Hardcover

Published January 1, 2018

9 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (33%)
4 stars
3 (50%)
3 stars
0 (0%)
2 stars
1 (16%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Ahmed Shamim.
50 reviews33 followers
September 19, 2018
মোটামুটি এক বসায় পড়ে ফেলার মত একটা বই। খুবই সহজপাঠ্য এবং উপভোগ্য করে লেখা এই সফরনামায় সবচাইতে উল্লেখযোগ্য যে ব্যাপারটা আমার চোখে পড়েছে তা হলো আমেরিকায় বসবাস করা মুসলমানদের অবস্থা। লেখক তাঁর খুব স্বল্প সময়ের অবস্থানে যেসব ঘটনার মুখোমুখি হয়েছেন তাঁরই উল্লেখ করেছেন খুব দক্ষতা এবং মৌলিক পর্যবেক্ষণের দৃষ্টিকোণ থেকে। সেই পর্যবেক্ষণেই আমেরিকায় বসবাসরত মুসলিমদের দ্বীনের উপর টিকে থাকার সংগ্রাম, ছাড় দেয়া না দেয়ার দ্বন্দ্ব খুব প্রকটভাবে উঠে এসেছে। বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না, কারণ সেটা স্পয়লার হয়ে যাবে। উৎসাহী পাঠকের উচিত হবে বইটি পড়ে নেয়া।
ও, আর পুরো সফরনামার চাইতেও আমার কাছে বেশী ভালো লেগেছে শেষে যুক্ত করা প্রফেসর হজরত এবং মুফতি শামসুদ্দীন জিয়া সাহেবের সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বয়ানগুলো। শুধু এগুলোর জন্য হলেও বইটা পড়া উচিত।
Profile Image for সৈকত.
40 reviews
May 21, 2025
লেখকের লেখায় মৌলিকত্ব আছে। বইটির মূল প্রতিপাদ্য হলো, আমেরিকায় মুসলিমদের বর্তমান অবস্থা। আসলে এটা সকল নন মুসলিম দেশের ক্ষেত্রেই প্রযোজ্য।
লেখক আমেরিকায় ইসলামের অবস্থা দেখে তার মনের ভাব খুব সুন্দর করেই বইয়ে প্রকাশ করেছেন। বাইরের জীবনে ইচ্ছুক বাঙ্গালি মুসলিমের একটা অবশ্য পাঠ্য বই মনে করি।

বইটির একটি বিষয় খারাপ লেগেছে, প্রথম দিকের চ্যপ্টার গুলো অযথাই লেখা। তাতে ভ্রমণের তেমন বর্ণনা নেই, আবার দ্বীনি তেমন কিছুও নেই, শুধু বইয়ের পরিসর বড় করার জন্য লেখা, মনে হয়েছে।
বইয়ের শেষে দুটি ওয়াজ এসেছে, বেশ ভাল। তবে শেষেরটিতে হাজী এমদাদুল্লাহ মোহাজের মাক্কী এর প্রশংসা এসেছে, উনি আমাদের দেশে বেশ প্রশংসিত। যদিও দেশের বাইরের আলেমদের মধ্যে উনার আকিদার ব্যপারে ভিন্ন মত রয়েছে। উনার ব্যপারে পড়াশুনা করার জন্য পাঠকদের অনুরোধ জানাচ্ছি।
কিছু আরবি কুরআনের আয়াতে বানান ভুল আছে। ঠিক করার অনুরোধ থাকছে।
Profile Image for Ahamed Ismail.
36 reviews13 followers
October 28, 2018
আমেরিকায় যারা বসবাস করছেন তাদের জৌলুস আমাদের চোখ ধাঁধিয়ে দেয়। কিন্তু তাদের হৃদয়ের রক্তক্ষরণ আমরা দেখি না। এর মধ্যে ব্যাপার আছে। যাদের কাছে দুনিয়াটাই আসল, তাদের কাছে এসব কোন ব্যাপার না। বৌ একা একা রাতে পার্টিতে গেলো, তো কি হয়েছে? মেয়ে বয় ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে। সমস্যা কি, এটা তো এখনকার ট্রেন্ড। এসব মানুষদের কাছে আমেরিকা স্বর্গ তুল্য। কিন্তু যাদের বিবেক আছে, এতটুকুও ইসলামের আলো যার অন্তরে আছে তার কাছে এটাকে জাহান্নাম মনে হবে। আদম আলীর লেখা এই বইটা আমার প্রথম পড়া। সেখানকার পরিবারগুলো, বিশেষ করে মুসলিম পরিবারগুলো সন্তানদের মানুষ করা নিয়ে যে বিরাট সমস্যায় আছে সেটা তিনি বেশ ভালোভাবে বিশ্লেষণ করেছেন। তার উপস্থাপনা নিরপেক্ষ মনে হয়েছে। কারণ তিনি আমেরিকা এবং তুরস্ক সফরে তাদের ভালো এবং খারাপ দু'টো দিকই উল্লেখ করেছেন।
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.