একচেটিয়া বামপন্থী বিশ্বাসে লেখা এই কলামগুলোতে কখনোই মনে হয়নি যে, শহীদুল্লা কায়সার কখনোই পূর্ব বাংলার বাঙালিদের আলাদা রাষ্ট্রপ্রতিষ্ঠার পক্ষে ছিলেন। আওয়ামী লীগ ও শেখ মুজিবের প্রতি তার খেদ বিশেষভাবে লক্ষণীয়। মওলানা ভাসানীর 'উদ্ভট' এমনকি সুবিধাবাদী রাজনীতিরও ব্যাপক সমালোচনা ক'রেছেন। তবে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-কে নিয়ে তাঁর আশাবাদ, পরিশেষে হতাশা খুবই স্পষ্ট, ঐ দলের প্রতি তাঁর টান সব কলামেই বেশ বোঝা যায়। কলাম থেকে কলামে বেশ কিছু contradiction চোখে পড়ে। সবচেয়ে অবাক লেগেছে যে, ওঁনার কলামে শেখ মুজিবের সাতই মার্চের ভাষণ বা উত্তাল মার্চ নিয়ে একটা নাতিশীতোষ্ণ ভাব। পাকিস্তান ভেঙে যাক এটা উনি কখনোই চাননি ব'লেই প্রতীয়মান হয়। গণতান্ত্রিক সরকার এলেই ২৩ বছরের গ্লানি পিছে ফেলে পাকিস্তান একটা সঠিক পথে চলা শুরু করবে এমন একটা আশাবাদ, যেটাকে কিছুটা political naivete মনে হয়েছে। অবে ওঁনার দেশপ্রেম ও সাধারণ খেটে খাওয়া মানুষের প্রতি মমত্ববোধ প্রশ্নাতীত।