দীপা কর্মকার। ক্রিকেট পাগল ভারতবর্ষে এক ব্যতিক্রমী নাম। একদিন লাখো মানুষের প্রত্যাশা ডানায় তুলে উড়েছিল মেয়েটা। কিন্তু তুতুনের কী হল? সেও তো স্বপ্ন দেখত বড় মঞ্চে প্রদুনোভার ভেল্কি দেখাবে। কিন্তু সব স্বপ্ন তো ভল্ট খাওয়ার পর পার্ফেক্ট ল্যান্ডিং করতে পারেনা। রাতের লাইব্রেরীতে অনাহুত টর্চের আলো তাড়া করতে গিয়ে নিখোঁজ হলেন তুতুনের বাবা! লাইব্রেরীর অন্য ডাইমেনশনে হারিয়ে গেলেন? ভোজবাজি? খুন? তুতুন এরপর আর দীপা হতে পারেনি।
প্রণববাবুর টর্চটা খুঁজে পাওয়া গেল জাতীয় লাইব্রেরীর মিশর বিভাগে। কেন?
৪১৫ খ্রিষ্টাব্দ। মিশরের রা-কেদেত শহরে মানুষের এক অভূতপূর্ব স্থাপত্যের শেষ মুহুর্ত ঘনিয়ে এলো। এক মুহুর্তে কয়েক হাজার বছর পিছিয়ে গেল মানব সভ্যতা। সেই ঘটনা না ঘটলে, কলোম্বাস জাহাজে চড়ে নতুন দুনিয়া আবিষ্কার না করে, উড়ো-জাহাজে চড়ে হয়ত চাঁদে পারি জমাতেন। কী সেই স্থাপত্য? কী সেই সত্য ঘটনা? প্রণববাবুর রহস্যের সাথে তার কী সম্পর্ক?
যে রাতে দীপা কর্মকারের অসামান্য কীর্তির সাক্ষী হল গোটা দুনিয়া, সেই রাতে তুতুন কী পারল প্রণববাবুর অন্তর্ধান রহস্যের সমাধান করতে? নাকি নিজের অজান্তেই জড়িয়ে পড়ল এক বিশাল ষড়যন্ত্রের সাথে?
I am a business innovation consultant by day and a historical thriller novelist by the wee hours of the night, the right time of the day to be so. I am an avid reader by passion and love to create a world of quasi-reality for my readers. I am a researcher in the occult too. I loathe to write about myself but, if you are reading this piece of the text, you know I often land up doing so. I believe I am a simple person born and brought up in a close-knit family with interesting lineage. My grandfather was a Gandhian freedom fighter who fought the British but fell in love with their language. My grandmother was from a Bengali family of advocates that lived in Andhra Pradesh. On my maternal side there were stalwart politicians, and my father was one of the founding members of a party that pioneered socialism. My great grandfather started his own press and poetry magazine in British India when he was in his teens and the poems were not very kind to the colonizers. He eloped with the daughter from a lower caste family as he did not believe in the caste system. My parents instilled in me the love for literature and, despite being a student of engineering and business management, my passion for historical fiction inspired me to eventually take up the pen myself. History is all about swords, so, in a sense, I took up something mightier. My first Bengali novel got published in 2015 by one of the most reputed publication houses in India, the Ananda Publishers which has published more than a dozen Sahitya Akademi Award winning books and the book was launched at the prestigious Kolkata International Book Fair 2016. My books try to bring together history, politics, thrill, pun and supernatural – a genre that is unique to the Bengali literature.
আমি না, সত্যি বলছি, এই উপন্যাস (সেরকমই বলা হয়েছে পরিচয় হিসেবে) পড়ে একদম ঘেঁটে গেছি। মানে কী প্রতিক্রিয়া ব্যক্ত করব সেটা তো অনেক পরের কথা। আমি এখনও বুঝতে পারছি না আমি যা পড়লাম সেটা ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভাবনা, বাস্তব মিশিয়ে একটা থ্রিলার, না একটা প্রকাণ্ড খিল্লি। কেন? কারণটাই লিখি। কালানুক্রমে বলতে গেলে, এই বইয়ের গোড়ায় যে রহস্যটা রয়েছে সেটা বৈজ্ঞানিক, মাঝে যে কাণ্ডকারখানা 'টু-কি!' বলে নাক দেখিয়েই কেটে পড়েছে সেটা অতীন্দ্রিয়, বর্তমানের ঘটনাবলি ঘোর বাস্তবের বঞ্চনা, শোষণ, এবং রাজনীতি নিয়ে কঙ্কাল পুরোহিতের পাশাখেলা। কিন্তু পুরো ভাষাটাই ফেসবুকের চালাকচতুর, ঝকঝকে, ও ইনুয়েন্ডোয় ভরপুর ভাষায় লেখা। এই জিনিস গ্রাউচো মার্ক্সের শো বা 'লাইফ অফ ব্রায়ান'-এ চলে, কারণ সেখানে দর্শক/শ্রোতা জানেন কী হতে চলেছে। কিন্তু একটি টানটান উত্তেজনাপূর্ণ কাহিনি এই ভাষায় বলতে গেলে দুটো বিরাট সমস্যা হয়। (১) প্রটাগনিস্ট ও অ্যান্টাগনিস্ট গুলিয়ে যায়। অট্টহাসির উৎস হৃদয় না উদর, তা আলাদা করা যায় না যে। লোকে তখন চোখের ভাষার বদলে শুধু আওয়াজের জোর বোঝে। (২) ইন্দ্রনীল সান্যালের 'অপারেশন ওয়ারিস্তান' পড়তে গিয়ে মাঝেমাঝে যে সমস্যা হয়েছিল, সেই ডার্ক হিউমারের চাপে থ্রিল নষ্ট হওয়ার ব্যাপারটা এই বইয়ে সর্বগ্রাসী চেহারায় বিদ্যমান হয়েছে। যদি প্রতিটি সংলাপই অন্তরে হাস্যরস বহন করতে চায়, তাহলে একটা স্তরে এসে জিনিসটা বিরক্তিকর হয়। যে কাহিনিতে আলেকজান্দ্রিয়া বাতিঘরের শুরু থেকে শেষ, গুমখুন, তুল্প থেকে ভূত সবকিছু আছে, তেমন একটা কাহিনি নির্মাণ করতে গিয়ে এতটা হাসিমস্করা করা কি জরুরি ছিল? বিশ্বাস করুন, বইটা ভালো লাগানোর আপ্রাণ চেষ্টা করেছিলাম। পারলাম না। মনটা খারাপই হয়ে গেল মাঝখান থেকে, এমন একটি অসামান্য সম্ভাবনাময় বিষয় তথা প্লটের ভাষাগত অপমৃত্যু দেখে।
বাংলা রহস্য উপন্যাসের পটভূমিতে এই গ্রন্থ নি:সন্দেহে এক ব্যতিক্রম। বিপুল অধ্যয়ন, ইতিহাস নিষ্ঠতা এবং কাহিনীবর্ণনের নিপুণতায় গ্রন্থটির অসাধারণত্ব অনস্বিকার্য - these words are not mine but that of respected Sobitendranath Roy who has written the Preface for the book. As a humble ordinary reader, I could not have agreed more. From the time of Alexander to current day, the author has travelled with ease and finesse. The author has boldly experimented with making the historical characters speak in modern day parar morer chayer dokan style Bengali which has made the characters more lively, more humane. Not sure how the puritans will take this effort, but it has made the book a very interesting read. Though every chapter starts on a lighter note, ends in a sombre tone when we know about the end of the characters - humans and their creations. The tension remains throughout the book till the very end. In today's digital world, getting a book with the central plot as libraries is a refreshing change. My humble suggestion to fellow readers would be to read the book with an open mind and enjoy a Caeser or Alexander speak in local dialect....
#পাঠ_প্রতিক্রিয়া বইয়ের নাম: বইঘরে বারুদ লেখক: সৌভিক দাস প্রকাশক: মিত্র ও ঘোষ মূল্য: ২৫০₹
লাইব্রেরি চিরকালই বইপাগলদের কাছে একটা রহস্যময় স্বপ্নালু জায়গা। সবাই নিজের নিজের পছন্দের বিষয় নিয়ে গবেষণা করতে চাইলে তার জন্য অপরিমিত সূত্রের সুলুকসন্ধান রাখে এই লাইব্রেরি। সেরকম লাইব্রেরী নিয়ে ঘটে যাওয়া ঘটনা নিয়ে থ্রিলার হল বইঘরে বারুদ। বইটা সাবলীল ভাষায় লেখা। একদিকে খ্রিষ্টপূর্বাব্দে আলেকজান্ডার, সিজার, টলেমি -- এঁরা, অন্যদিকে হাল আমলে ন্যাশনাল লাইব্রেরীকে কেন্দ্র করে ঘটে চলা একটা রহস্য। এই দুটো ফেজের মধ্যে বারবার সোয়াপ করাটা পরিমিতভাবে এবং সাসপেন্স ধরে রেখে। আর সেই সঙ্গে আলেকজান্ডার, সিজারদের মত মানুষদের কথাবার্তা লোকাল ডায়ালেক্টে পড়তে বেশ মজা লেগেছে। এই গেল ভালোর তালিকা। এবার আসি খারাপ লাগার তালিকায়: • খ্রিষ্টপূর্বাব্দের ঘটনাবলীগুলো সম্পূর্ণ অপ্রয়োজনীয় বলে মনে হয়েছে। কারণ শেষে গিয়ে কোনও মিল পেলাম না। • খ্রিষ্টপূর্বাব্দের ঘটনাবলীতে কে যে নায়ক, কে যে খলনায়ক, সব গুলিয়ে যাচ্ছিল। • দীপা কর্মকারের রেফারেন্স না আনলেও হাল আমলের কলকাতাকে নিয়ে বোনা থ্রিলারটা জমে ক্ষীর হয়ে যেত। • বহু জায়গায় ডার্ক হিউমরের ব্যবহার অপ্রয়োজনীয় মনে হয়েছে।
সব মিলিয়ে মিক্সড রিয়্যাকশন। ওয়ান টাইম রিড আর টাইম পাসিং রিড হিসেবে ভাল।