প্রথম আলো ঈদসংখ্যা ২০১০ এ পড়েছিলাম। এক রাজনৈতিক নেতার উত্থান-পতনের কাহিনির পাশাপাশি আমলাতন্ত্রের ভেতরকার বিভিন্ন প্রথার কথা চমৎকারভাবে লিখেছেন আন্দালিব রাশদী। আজ থেকে এগারো বছর আগে পড়া উপন্যাসটি বেশ ভালো লেগেছিল। তখন স্কুলের ছাত্র আমি। কনটেন্টে নতুনত্ব পেয়েছিলাম। তাই পুরোটা উপভোগ্য ছিল। এখন পড়লে কেমন লাগবে বলা মুসকিল।