নববী চিকিৎসার একটি পদ্ধতি হল রুকইয়াহ। অর্থাৎ, কুরআনের আয়াত, হাদীসে বর্ণিত দোআ এবং সহজ কিছু পদ্ধতি অনুসরণ করে বিভিন্ন রোগব্যাধি ও সমস্যা সমাধান বা চিকিৎসা করা। যার মধ্যে রয়েছে বদনজর, যাদুটোনা, জিন-পরীর আছর, ওয়াসওয়াসাসহ অন্যান্য শারীরিক-মানসিক রোগ।
বদনজর, যাদুটোনা, জীনের আছর এমন ভিন্নমাত্রিক সমস্যা, যার সমাধান সাধারণত জাগতিক চিকিৎসার মাধ্যমে সমাধান করা সম্ভব হয় না। ভুক্তভোগী ডাক্তারের শরণাপন্ন হলেও তার রোগ ধরা পড়ে না। কার্যত কোনো ভালো ফলাফল পাওয়া যায়না। ফলে তাকে নানানভাবে হয়রানির শিকার হতে হয়। বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে প্রচুর সময়-শ্রম নষ্ট করতে হয়। আর কবিরাজদের কাছে যাবার কথা বলবেন? তখন তো দুনিয়া-আখিরাত উভয়টাই হারাতে হয়। অথচ সমস্যার শুরু থেকে নিয়মিত রুকইয়াহ শারইয়াহ করলে আল্লাহর ইচ্ছায় অল্প ক’দিনেই আরোগ্য লাভ করা যায়।
রুকইয়াহ নির্ভর চিকিৎসা করার জন্য সাধারণত অন্যের শরণাপন্ন হতে হয় না। যে কেউ চাইলে নিজেই নিজের জন্য বা পরিবারের সদস্যদের জন্য এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে পারেন। তবে এজন্য তাকে আগে জানতে হবে রুকইয়াহ কীভাবে করতে হয় এবং কোন ধরনের সমস্যার জন্য কোন ধরনের ট্রিটমেন্ট গ্রহণ করতে হয়। আর এই বিষয়ে বাংলাভাষায় রচিত মৌলিক গ্রন্থ নিতান্তই অপ্রতুল।
রুকইয়াহ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন মুহতারাম আব্দুল্লাহ আল মাহমুদ। এই বিষয়ে তাঁর অভিজ্ঞতা ও পারদর্শিতা স্বীকৃত। বহু সময় এবং শ্রম ব্যয় করে তিনি এই 'রুকইয়াহ' বইটি রচনা করেছেন। যার মাধ্যমে একজন ব্যক্তি এই নববী চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যথেষ্ট ধারণা লাভ করতে পারবেন। এবং প্রয়োজনবোধে সেই পদ্ধতিগুলো অনুসরণ করে বদনজর, যাদুটোনা, জিন-পরীর আছর প্রভৃতি সমস্যার সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ।
অসাধারণ বই, মা শা আল্লাহ। শরীয়তি চিকিৎসা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সাধারণ সমস্যার শরীয়ত সম্মত সমাধানের এক অনন্য সংকলন। শুধু তাই নয়, জিন, জাদুটোনা বিষয়ে আক্বীদাগত বিভিন্ন মতামত সংক্ষেপে কিন্তু সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়েছে। প্রচলিত নানান কুফুরী কায়দায় সমাধান না খুঁজে আমাদের সবারই এসব ব্যাপারে কুরআন ও হাদীসের আলোকে সমাধান খোঁজা উচিত।
প্রত্যেকটি ঘরে এমন একটি বই রাখা আবশ্যক। মানবজাতির চোখের আড়ালে থাকা বিভিন্ন অপশক্তি (বদনজর,জ্বিন,জাদু) কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে আর আমরা কিভাবে আল্লাহর সাহায্য নিয়ে এগুলোর মুকাবিলা করতে পারি এই বিষয়গুলো নিয়েই মূলত বইটি লিখা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়গুলো সম্বন্ধে একটি ভালো ধারণা দেয়ার সাথে সাথে এই বইটি আপনাকে প্রয়োজনে নিজের বা আপনজনের চিকিৎসা করার ক্ষেত্রেও দিক নির্দেশনা দেবে। অবশ্যই এ ধরনের কাজে বিজ্ঞজনের পরামর্শ বা সহায়তা নেয়াই সর্বোত্তম। যাই হোক, বইটি পড়ে আমি ব্যক্তিগত ভাবে অনেক উপকৃত হয়েছি। অনেক অজানা বিষয় সম্বন্ধে স্পষ্ট ধারণা পেয়েছি, আলহামদুলিল্লাহ। বইটির সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ উত্তম প্রতিদান দিন, আমীন। সকল প্রশংসা এই বিশ্বজাহানের একক স্রষ্টা ও প্রতিপালক আল্লাহর।
জিন, তাবিজ বা নজরের চিকিৎসা নিয়ে বড় একটি বইয়ের খুবই সংক্ষিপ্ত রুপ এটি। এই তিনটি বিষয় নিয়েই সমাজে নানান কুসংস্কার প্রচলিত। শিক্ষিতদের কেউ কেউ এগুলা সম্পূর্ণ অবিশ্বাস করে থাকে৷ এগুলোকে অবিশ্বাস বা ইগনোর করার অবকাশ নেই৷ কোরআনের আয়াত দ্বারা, নবীর সুন্নত অনুযায়ী কিভাবে এসব বিষয় থেকে নিজেকে বাচিঁয়ে চলবেন জানতে ছোট এই বইটি পড়তে পারেন৷
কোনো ব্যক্তি যখন কুরআনের আয়াত, দুয়া কিংবা আল্লাহর কোনো নাম বা সিফাত বিশেষ কোনো উদ্দেশ্যে - যেমনঃ নিজের বা অন্যের সুস্থতার জন্য, কিংবা অন্য কোনো লক্ষ্য অর্জনের জন্য - একমাত্র আল্লাহর সাহায্য চেয়ে পাঠ করে, শরীয়তের পরিভাষায় একে "রুকইয়াহ" বলে।
রুকইয়াহ সম্পর্কে বেশিরভাগ মুসলমানদের জ্ঞান তুলনামূলকভাবে কম থাকায় অনেক মুসলমান এসব সমস্যার সমাধানের জন্য কবিরাজ, গণক, জাদুকরদের কাছে গিয়ে দুনিয়া ও আখিরাত এর ক্ষতিই ডেকে আনে। আর ভন্ড কবিরাজ, জাদুকররাও আল্লাহর জমিনে ইচ্ছেমতো শয়তানি করে যাচ্ছে, এদের কারণেই কারও ঘর ভাঙছে, কেউ বছরের পর বছর ধরে অসুস্থ হয়ে হয়ে থাকছে, কারও বারবার miscarriage হচ্ছে, অথবা মেধাবী ছাত্রীর দিনে দিনে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। এত কিছুর পরও ভন্ড কবিরাজদের কুফরি শিরকি ককর্মকাণ্ডের ব্যাপারে কোনো পদক্ষেপই নিচ্ছে না। সাধারণ মানুষ তো বটেই, সামান্য কিছু হলে মাদ্রাসাপড়ুয়ারা পর্যন্ত কাফির তান্ত্রিকদের দরজায় ধরণা দিচ্ছে। অবচেতন মনে পুরো সমাজ এই শয়তানগুলোকে বসিয়ে রাখছে রবের আসনে।
লেখক এই দুরবস্থা দূর করতে বাঙালি মুসলমানদের জন্য বদনজর, জাদুটোনা, জিন-পরীর আছর ইত্যাদির শরঈ চিকিৎসা বিষয়ক অনবদ্য গ্রন্থ " রুকইয়াহ " লিখেছেন।
২৭২ পৃষ্ঠার এই বইটিকে লেখক ৭ টি অধ্যায়ে ভাগ করেছেন ধারাবাহিকতা রক্ষার জন্য।
১ম অধ্যায়ঃ রুকইয়াহ পরিচিতি (১৫ -৬৭)
এখানে তিনি রুকইয়াহর সংজ্ঞা, সুন্নত সম্মত যত রুকইয়াহ, রুকইয়াহ সাপ্লিমেন্টারি, রুকইয়াহর অডিও, গোসল নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব, রুকইয়াহর শারইয়্যাহর গুরুত্ব, ভালো রাক্কীর বৈশিষ্ট্য, রুকইয়াহর প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন।
২য় অধ্যায়ঃ বদনজর (৬৮-৯০)
এখানে তিনি বদনজর নিয়ে ইসলামী আকিদা, কুরআন হাদিস থেকে এর প্রমাণ, এর থেকে বাঁচার উপায়, আক্রান্ত হওয়ার লক্ষণ, এর চিকিৎসা সম্পর্কে আলোচনা করেছেন।
৩য় অধ্যায়ঃ জিনের স্পর্শ ( ৯১- ১৩৯)
এখানে তিনি জিনের আসর করার ব্যাপারে ইসলামি আকিদা, কুরআন হাদিস থেকে এর প্রমাণ, এর কারণ, লক্ষণ, চিকিৎসা পদ্ধতি, রাতে জিনের সমস্যা সংক্রান্ত সমস্যার সমাধান, বাড়িতে জিন থাকলে করণীয় নিয়ে আলোচনা করেছেন।
৪র্থ অধ্যায়ঃ জাদুগ্রস্ত (১৪০-২১৪)
এখানে তিনি জাদুটোনার ব্যাপারে ইসলামি আকিদা, আল কুরআন, হাদিসের আলোকে এর ভয়াবহতা, জাদুর প্রকারভেদ, জাদুবিদ্যা অনুসরণকারীদের চেনার উপায়, জাদুর সাধারণ রুকইয়াহ, এর থেকে বাঁচতে মাসনূন আমল নিয়ে আলোচনা করেছেন।
৫ম অধ্যায়ঃওয়াসওয়াসা রোগ (২১৩-২২৬)
এখানে ওয়াসওয়াসা কি, এর থেকে বাঁচার উপায়, পরামর্শ নিয়ে আলোচনা করেছেন।
৬ষ্ঠ অধ্যায়ঃ সাধারণ অসুস্থতার জন্য রুকইয়াহ (২২৭-২৩৬)
এখানে বিভিন্ন অসুস্থতার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার বিভিন্ন আয়াত উল্লেখ করেছেন, এছাড়াও হাদিস থেকে বিভিন্ন দুয়াও উল্লেখ করেছেন৷
৭ম অধ্যায়ঃ পরিশিষ্ট (২৩৭-২৭২)
এখানে তিনি শিশুদের জন্য রুকইয়াহর পদ্ধতি, রুকইয়াহ নিয়ে অনেক প্রশ্নের জবাব, বিভিন্ন আয়াত, দুয়া বর্ণনা করেছেন।
এই বইটি মূলত কৌতুহল থেকেই কিনা।পড়ে দেখার পর বুঝলাম এখনো আরো অনেক কিছু জানার আছে ইসলামে। রুকইয়াহ নিয়ে আমার কোনো ধারণাই ছিল না বইটি পড়ার আগে।বইটি পড়ে অবচেতন মনেই লেখকের জন্য মন থেকে দোয়া বের হয়েছে।আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পেরেছিবে বিষয়ে।
বিজ্ঞানতো জিন, বদনজর এগুলো বিশ্বাস করেনা, অথচ এগুলো কুরআন হাদিসের আলোকে সত্য। তাই বিজ্ঞানের দোহাই দিয়ে রুকইয়াহকে অবজ্ঞা করা হবে চরম অজ্ঞতা। বইটি পড়ে দেখার অনুরোধ রইল সবার কাছে।
This is the best book about Ruqayah for general people. It's all the necessary information and steps needed to overcome tough situation of Sihar without going in unnecessary depth. I carry it always with me and I can't count how many times I was saved thanks to it having all the ayah needed for a general person to perform simple ruqayah Jazakunullah Khairan Kasiran to everyone who've worked to make this. Highly recommended to keep a copy always
আলহাদুল্লিল্লাহ। এটা বাংলা সাহিত্যের অসাধারণ একটা সংযোজন। প্রত্যেক মুসলিম নর ও নারীর এটা পড়া উচিৎ। আব্দুল্লাহ ভাই এমন একটা টপিক নিয়ে এটা লিখেছেন যেটা আমরা বহু জায়গায় খুঁজেছি পড়ার জন্য, কিন্তু বাংলা ভাষায় এই ধরনের কোনো বই আগে লেখা হয়নি।
যারা রাকী এবং যারা রুগি সবার জন্য এটা প্রযোজ্য। এমন কি এই বিষয়ের উপরে সাধারণ জ্ঞানের জন্যও এটা পড়া উচিৎ সবার। আল্লাহ উনাকে অনেক অনেক পুরষ্কার দিন রোজ হাশরের ময়দানে এটা লেখার জন্য, আমীন।