তাওয়াক্কুল অর্থাৎ ভরসা। আল্লাহর উপর ভরসা করলে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি সে বিষয়টি কোর'আন, হাদিস এবং সাহাবী, তাবে তাবেইন দের বর্ণনায় ফুটে উঠেছে, সেগুলো কোট করা হয়েছে পুরো বই জুড়ে।
এক নিঃশ্বাসে পড়ে ফেলার মত ছোট একটি বই। আমি এক ঘন্টায় পুরোটা এক টানে পড়ে শেষ করেছি।
আমাদের প্রত্যেককেই আল্লাহ যেন তার উপর তাওয়াককুল করার তাওফিক দান করেন। আমিন
ছোটখাটো পাতলা পকেট সাইজ বই। আর পকেটে নিয়ে ঘোরার মত বইই বটে, ইনফ্যাক্ট এইটা বারে বারে সব সময় পড়া উচিত।
আল্লাহ তাআলার ওপর তাওয়াক্কুলের নিয়ামত বারে বারে নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্যে আদর্শ একটা বই।
যারা এর তাৎপর্য সম্বলিত সালাফদের বাণী, হাদীস সম্পর্কে জানতে চান কিন্তু মোটা সোটা বই পড়তে চান না এটা তাদের জন্য মানাসই। সত্যি বলতে এই বইটা যদি আন্তরিকভাবে আমল করার উদ্দেশ্যে পড়া হয় , এটাও প্রাথমিকভাবে অনেকাংশেই যথেষ্ট।