Jump to ratings and reviews
Rate this book

জানানা মহ্‌ফিল: বাঙালি মুসলমান লেখিকাদের নির্বাচিত রচনা ১৯০৪-১৯৩৮

Rate this book
জানানা মহ্‌ফিল মুসলমান মেয়েদের অন্তঃপুরের সভা। মেয়েরাই সেখানে সভ্য, মেয়েরাই শিল্পী। বিংশ শতাব্দীর প্রথম তিন-চার দশক ধরে এমনই একটি মহ্‌ফিল চলেছিল বাঙালি মুসলমান সমাজে। সে সময়কার জানানাবাসীদের মধ্যে দুই বাংলার মানুষ মোটামুটি জানতে পেরেছে বেগম রোকেয়াকে এবং কিছুটা কবি সুফিয়া কামালকে। কিন্তু খায়রুন্নেসা, মিসেস এম. রহমান, আখতার মহল, সৈয়দা খাতুন বা এম. ফাতেমা খানম তো সবার কাছেই অচেনা। তুলনায় হয়ত বাংলাদেশের মানুষ শামসুননাহার মাহমুদ, ফজিলতুন নেসা, মাহমুদা খাতুন সিদ্দিকা, নূরন্নেসা খাতুন বিদ্যাবিনোদিনী বা সওগাত পত্রিকার নাম কখনও কখনও শুনেছেন। এই প্রথম সেই অশ্রুত নারীকণ্ঠগুলিকে একসঙ্গে করে শোনার এবং শোনাবার চেষ্টা করা হয়েছে এই সংকলনে।

জানানা মহ্‌ফিল-এ বাঙালি মুসলমান নারীজাগরণের ইতিহাসের একটি দিক তুলে ধরা হয়েছে মেয়েদের নিজস্ব লেখার মধ্য দিয়ে। কেবল লেখিকাদের প্রবন্ধ, কবিতা, গল্প, উপন্যাস, চিঠিই নয়, এখানে তাঁদের দৈনন্দিন ও পারিপার্শ্বিকেরও একটি ছবি এঁকেছেন সম্পাদিকারা। তাঁরা খুঁজেছেন সেইসব মানুষদের, ঐ লেখিকাদের জীবনের সঙ্গে যাঁদের কোনও না কোনও যোগ ছিল, এবং এখনও আছে।

এছাড়া, বিংশ শতাব্দীর গোড়ার সময়টিকে প্রত্যক্ষ করেছেন যারা, নিজেদের অভিজ্ঞতা বা বিশ্লেষণ দিয়ে, এমন কয়েকজন মানুষও সম্পাদিকাদের সাথে কথোপকথনের সূত্রে এখানে হাজির হয়েছেন। এই সংকলনের বিশেষত্ব তার সম্পাদনায়। বিভক্ত বাংলার দুটি খণ্ডের একটিতে এক সম্পাদিকার বাস, অন্যটিতে অন্যজনের। এঁদের বাস্তবতা ভিন্ন, দৃষ্টিভঙ্গি এবং ভাষাও। একই সঙ্গে তাঁরা বন্ধু, সহকর্মী। ফলে, জানানা মহ্‌ফিল-এর পাতায় এঁদের যৌথতা এবং ভিন্নতা দুইই ধরা পড়েছে।

315 pages, Hardcover

Published January 1, 1998

Loading...
Loading...

About the author

Shaheen Akhtar

24 books50 followers
Shaheen Akhtar is the author of six short story collections and four novels. She has also edited the three-volume Soti O Swotontora: Bangla Shahitye Nari, about the portrayal of women in Bengali literature, and Women in Concert: An Anthology of Bengali Muslim Women's Writings 1904-1938.

Akhtar's second novel Talaash won the Best Book of the Year Award for 2004 from Prothom Alo, the largest-circulation daily newspaper in Bangladesh. The English translation of the novel was published by Zubaan Books, Delhi, India in 2011.

Novels:

1. Palabar Path nei (No Escape Route), Mowla Brothers, 2000

2. Talaash (The Search), Mowla Brothers, 2004

3. Shokhi Rongomala, Prothoma, 2010

4. Moyur Shinghashon (The Peacock Throne), Prothoma, 2014

Short stories:

1.Srimotir Jibondorson (Srimoti’s Philosophy), Shahityo Prakash, Dhaka, 1997

2. Boner Shange Amarloke (Sisters in Eternity), Srabon Prokashoni, Dhaka, 2001

3. Poneroti Golpo (Fifteen Stories), Protibhas, Kolkata, 2001

4. Abaro Prem Ashche (Once Again, Love), Mowla Brothers, Dhaka, 2006

5. Golpo Shomogro I, (Complete Stories Volume I), Mowla Brothers, Dhaka, 2007

6. Shish o Onanyo Golpo (The Whistle and Other Stories), Bengal Publications, 2013

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.