'সিক্স-এ-সাইড' ক্রিকেটের মতো এই বইটার আইডিয়াটা ভালো। ওতে বলে বলে ছয় চার, আর এখানে পাতায় পাতায় বিষয়বস্তুর ছড়াছড়ি। কিন্তু দুঃখিত বইটা আমার একেবারেই ভালো লাগেনি। ১০০ গল্পের মধ্যে হাতে গুনে ১০টা গল্পও ভালো লাগাতে পারিনি। বেশির ভাগই আনাড়ি ধাঁচের লেখা৷ নাকি ১০০ গল্পের কোটা পূর্ণ করতে মান নেমে গেল! অবশ্য ১০০ গল্পে আর কিই বা সম্ভব? নাকি সম্ভব?
এখানে একশটি ভিন্ন জনরার গল্পের অনুপ্রবেশ ঘটেছে। একশ জন নবীন ও প্রবীণ লেখকের। প্রতিটি লেখক তার মনের মাধুরী, আবেগ, ভালবাসা ও গভীরতা দিয়ে কত মনোমুগ্ধকরভাবে একেকটি গল্প উপস্থাপন করেছেন, এমনকি মাত্র একশ শব্দেই পাঠককে আকর্ষণ করার চমৎকার নৈপুণ্য দেখিয়েছেন।