কল্পবিজ্ঞান পশ্চিমবঙ্গে এখনো পিছিয়ে থাকা বিষয়( সংক্ষরণ দরকার)
কিন্তু এই বিষয় টি আমার প্রথম ও প্রধান পছন্দ হওয়ার জন্য পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের এই বিষয়ের উপর যা বই পাই সংগ্রহ করে পড়ে ফেলি, ক্ষিদের জ্বালায় যা পাচ্ছি তাই খাচ্ছি। হ্যা, এরফলে বদহজম ও কয়েকবার হয়েছে
বাংলাদেশ যেখানে এই বিষয়ে H.S. পাশ করে গেছে, আমাদের দেশ নার্সারিও টপকাতে পারেনি, হ্যা অবশ্যই এখানেও কিছু ব্যতিক্রমি লেখা আছে, তাদের বাদ দিয়েই বলছি(অদ্রীশ বর্ধন যে যুগের সূচনা করেছিলেন, তারপরে অনিশ দা, অভিজ্ঞান দা,দেবজ্যোতি দা সেই যুগকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করছেন, কিন্তু প্রলয় এখনো আসেনি)। দাঁড়ান দাঁড়ান হা রে রে করার মতো কিছু হয়নি, সাদা চোখে 2 দেশের বই পড়ে থাকলে আপনারও সেটি মনে হবে, আর সেটা যদি না হয়, তাহলে এটিকে একান্তই আমার ব্যক্তিগত মতামত হিসাবে দেখুন।
দেবজ্যোতি দার কাছে অনুরোধ এই ধরণের কিছু লেখা এই সংরক্ষণ যোগ্য বিষয়ে বিপ্লব আনতে পারে।
দেবজ্যোতি দার লেখা আমার খুব প্রিয়, তায় কল্পবিজ্ঞান, গতবছরের বইমেলাতে এই বই টি লিস্টে ছিলো কিন্তু হলুদ রঙের মার্কামারা পৃষ্ঠা, বিদঘুটে একটা গন্ধ এবং অতিরিক্ত দামের জন্য কিনতে পারিনি, এবছর বুকিকার্টে 126 টাকায় পাচ্ছি দেখে অর্ডার করে দিয়েছিলাম (বর্তমানে পৃষ্ঠা তার সাদা রং ফিরে পেয়েছে)।
উফ্ফ কি পড়লাম, এবং এটাও বুঝলাম প্রকাশকদের বিদঘুটে লাভের আশায় লেখক পাঠক দুজনেই ক্ষতিগ্রস্থ হয়।
দেবজ্যোতি দা ভালো লিখবেন এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু তাই বলে এটা..!!!! ভিনগ্রহী দের চোখে মানুষ রাও কিন্ত জন্তু জানোয়ারের মতোই, তাদের ও গরু/মুরগির মতো খামারে চাষ করা হয়, পালা হয়।
এর বেশি কিছু বললে ব্যাপার টা স্পয়লার হয়ে যাবে, তাই বলবো না, কিন্তু কল্পবিজ্ঞান প্রেমীদের কাছে এটা মাস্ট রিড বই, এবং অন্য বইপ্রেমী দের কাছেও যারা একটু মুখ চেঞ্জ করতে চান, বা সহজ ভাষায় ভিন্ন ধরনের বই পড়তে চান (বিজ্ঞানের কচকচানী নেই)তাদেরও বেশ ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।