১৯৪৮ সালের গোড়ায় কলকাতায় একটি নতুন মাসিক পত্রিকা বেরোল - অচলপত্র । সাতচল্লিশ সালের বহি প্রত্যাশিত স্বাধীনতা যখন কারু প্রত্যাশাই মেটায় নি ,অখন্ড ভারতের খন্ডিত পরিনাম যখন দুর্গতিতে পরিনত হল, তখন মানুষ সব কিছুকেই চাইছিলো আঘাত করতে। নিজে আহত হচ্ছে, তাই সে বিব্রত , আশাহত । অচলপত্র সেই ইচ্ছাপূরনের ইশারা নিয়ে এসেছিলো ।পত্রিকাটির বিশেষত্ব ছিলো বিদ্রুপ, ব্যঙ্গ । ও বলাই হয় নি, এই পত্রিকার সম্পাদক ছিলেন দীপ্তেন্দ্রকুমার সান্যাল। এই সংকলনে দীপ্তেন্দ্রকুমারের সম্পাদিত অচলপত্র থেকে বিভিন্ন লেখা সংকলিত হয়েছে।