Jump to ratings and reviews
Rate this book

কথা ইশারা

Rate this book
বই লেখা, বই তৈরি করা, বই বাজারে পাচার করা, বাজার নিয়ন্ত্রণ করা, নিজে নিয়ন্ত্রিত হওয়া এবং সব মিলিয়ে 'নিজস্বতা' প্রমাণ করার যে উন্মাদনা অথবা নিজেকে প্রতিস্থাপন করার যে ইঁদুর-দৌড়, সেখানে বিদ্যমান গোপন এক চক্র ক্রমশ তার হাত কেবলই প্রশস্ত করে চলেছে। গণতন্ত্রের জানালা নিয়ে একদিন যে হল্লা শুরু হয়েছিল তার পরম্পরায় আজ অনুমান হয়, বিশ্বায়ন-তত্ত্ব খুব সহজেই আমাদের হৃদয় ও মস্তিষ্কে নতুন এক উপনিবেশ গড়ে তুলতে সক্ষম। আমাদের ফ্রাঙ্কেন ফুডের ফিকশন, আমাদের জি.ই খাদ্যের পোয়েট্রি, আমাদের গোল্ডেন রাইসের মুভি জগতের লক্ষ-কোটি বুভুক্ষু মানুষকে কবে সোনালি দিন উপহার দেবে এখন আর জানতে পারি না! সত্যি বলতে কি, আমনিতর বিবিধ উদ্বিগ্নতা এড়ানোর জন্য যেসব মানুষের সঙ্গে দল বেঁধে হেঁটে গেছি একদিন - এই পুস্তিকা তাদেরই টিপসই এবং জলছাপ।

224 pages, Hardcover

Published May 1, 2014

55 people want to read

About the author

Mamun Hussain

19 books7 followers
মামুন হুসাইন ৪ মার্চ ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন কুষ্টিয়া জেলা শহরের কমলাপুরে। শৈশব-কৈশোর কেটেছে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায়। পড়ালেখা করেছেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের বিজ্ঞান বিভাগে। ১৯৭৭ সালে এসএসসি এবং ১৯৭৯ সালে আইএসসি পাস করে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে এমবিবিএস করেন ১৯৮৫ সালে। এরপর বাংলাদেশ সরকারী কর্ম কমিশন-এর অধীনে ডাক্তার হিসেবে সরকারি চাকুরিতে যোগ দেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। মামুন হুসাইনের সাহিত্যে হাতেখড়ি আশির দশকে হলেও প্রাথমিক অবস্থায় তিনি সাহিত্যের ছোটকাগজগুলোতেই লিখতেন। বেশ পরে ১৯৯৫ সালে প্রথম গল্পগ্রন্থ ‘শান্ত সন্ত্রাসের চাঁদমারি’ প্রকাশ করেন। গ্রন্থটি প্রকাশের আগেই তিনি বাংলাদেশের গল্পধারায় সিরিয়াসধর্মী গল্পকার হিসেবে পরিচিতি লাভ করেন। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য মামুন হুসাইন ২০১৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (33%)
4 stars
6 (66%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Shuhan Rizwan.
Author 7 books1,122 followers
April 4, 2020
শেষ পর্যন্ত বহুলশ্রুত মামুন হুসাইনের সাথে আলাপ হলো অক্ষরের দুনিয়ায়।

মানুষ ভাষাকে আশ্রয় করে শুধু যোগাযোগের জন্যই নয় বোধহয়, ভাষাকে সে আশ্রয় করে ভাষাহীন সব অনুভূতি কি বোধকে প্রকাশ করতেও। আর প্রচলিত ভঙ্গীর বাইরে ভাষাকে থাপ্পড় মারা গেলে, বাঁচার জন্য ভাষা দুটো কাজ করে। অধিকাংশ সময় ভেঙচি কাটে, আর কখনো কখনো নতুন রাস্তা বানিয়ে নেয় নিজের জন্য। আর নতুন রাস্তায় উঠলে লিখিত শব্দের বাইরেও অলিখিত অনেক কিছু প্রকাশ করার সামর্থ্য তার হরলিক্স খাওয়া ছাড়াই বাড়ে। ভাষার সম্ভাবনা তাই লুকিয়ে থাকে সেটাকে নতুন করে ভাঙতে যাবার মাঝেই।

মামুন হুসাইনের ভাষাভঙ্গী অনেকদিনের মাঝে আমার পড়া সুন্দরতম। অসম্ভব আগ্রহ নিয়ে তার ফিকশন পড়ার অপেক্ষায় রইলাম।
Profile Image for Harun Ahmed.
1,716 reviews473 followers
March 1, 2026
গদ্য দুরূহ তাতে সন্দেহ নেই। কিন্তু একবার মনোনিবেশ করতে পারলে এ বইয়ের ঘোর কাটিয়ে ওঠা কঠিন। অবিন্যস্ত স্মৃতিকথন - পুস্তক সমালোচনা - বিশ্বসাহিত্য বহুকিছুই এসেছে লেখকের কথার ইশারায়। কিছু অংশ বারবার পড়া যায়। অনর্গল বাক্যস্রোতে ভেসে যেতে যেতে বুঝতে পারি - এই গদ্য মামুন হুসাইনের সযত্ন নির্মাণকৃত।তিনি যা বলতে চান, যা প্রকাশ করতে চান তা আপাত বক্ররৈখিক ও সর্পিল না হলে এর অন্তর্গত বিষাদ বা বিশ্বাস কোনোটাই এতো জোরালোভাবে পাঠকের মর্মমূলে প্রবেশ করতো না।
Profile Image for Yeasin Reza.
525 reviews94 followers
January 17, 2024
মামুন হুসাইনের নিজস্ব ভাষাভঙ্গিতে আমি মুগ্ধ। কেমন যেনো একটা ঘোরগ্রস্ততা বাক্যের অন্তঃস্থ প্রত্যেকটি শব্দের ফাঁকে ভীষণ সরব। আত্মস্মৃতি থেকে শুরু করে বিশ্বসাহিত্য, নানান অনুষঙ্গ 'কথা ইশারা'য় উঠে এসেছে। এতো যে ভাষার মোহজাল - শব্দের পর শব্দ সাজানোর খেলা তারপরও কি আমাদের কথা বলা হয়ে উঠা হয়? নাকি কথা ইশারার ভাজে অনুচ্চারিত সমস্ত কথা আমাদের বুঝে নিতে হয় ভাষার পরম নৈঃশব্দ্য থেকে?
Profile Image for Shadin Pranto.
1,492 reviews579 followers
December 28, 2018
কথাসাহিত্যিক মামুন হুসাইন নামটির সাথে পরিচয় ছিল। লেখার স্বাদ পরখ করার সুযোগ আগে হয়নি৷ আজ হলো। মুগ্ধতার আবেশ দীর্ঘদিন রইবে পাঠকমনে - এই কথা হলফ করে বলতে পারি।

'কথা ইশারা' কোন ধরনের গ্রন্থ? এ প্রশ্নের সুনির্দিষ্ট জবাব দেওয়া কঠিন। দুই শ' ২৪ পাতার বই জুড়েই মামুন হুসাইনের স্মৃতিকাতরতার রেশ বেশ। তা যথেষ্ট চনমনেও।কলম ধরতে হলে আগে কালির লেখা পড়তে হয়। স্রেফ পড়ে যাওয়া নয়। পড়তে পড়তে পাওয়াটাও গুরুত্বপূর্ণ। মামুন হুসাইন অনেক পড়েছেন। তাই তাঁর কলম বখতিয়ারের ঘোড়ার মতো টগবগিয়ে ছুটে বেরিয়েছে দ্বিগ্বিদিক। তাতে সাধারণ পড়াশোনাওয়ালা রেঞ্জের পাঠক হিসেবে আমার খুব ঝক্কি পোহাতে হয়েছে। লেখকের নিজস্ব চিন্তার গভীরতাই বলুন কিংবা প্রখরতা হিসেবেই চিহ্নিত করুন না কেন তা মাপতে আমি পারিনি। এতে হতাশ হয়েছি। না, মামুন হুসাইনের অনবদ্য গদ্যশক্তির ওপর নয়। নিজের অজ্ঞানতার উচ্চতার পরিচয় পেয়ে।

বিষয়বস্তু অনেকটাই এলোঝেলো।আত্মস্মৃতি, বিশ্বসাহিত্য, চলচ্চিত্র প্রভৃতি বিষয়ই প্রধানত এসছে।দুরন্ত গতিতে কলম চলেছে মামুন হুসাইনের। সেই সাথে 'কথা ইশারা'র পাঠক হিসেবে আমিও দ্রুত লয়ে পড়েছি বইটি। আগ্রহ জেগেছে ২০১৭ সালে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত মামুন হুসাইনের লেখা নিয়ে। আফসোস হয়েছে কেন আগে পড়িনি এমন একজন সুন্দর লেখকের লেখা।
Profile Image for Imran.
82 reviews18 followers
March 25, 2026
বইটির মর্মার্থ উদ্ধার করতে প্রয়োজন বিশেষ একাগ্রতা এবং স্থৈর্য। শান্ত, নিরিবিলি পরিবেশ ছাড়া দীর্ঘ-প্যাঁচালো বাক্যের চোরাগোপ্তা অন্তর্ঘাত (তথাপি লুক্কায়িত সৌন্দর্য), আক্রমণ (তথা নিজস্ব জ্ঞানগম্যির অগ্নিপরীক্ষা) প্রতিহত করা তো যাবেই না, বরঞ্চ বইয়ের প্রতি বিতৃষ্ণা চলে আসতে পারে সহজে। পোস্ট-মডার্ন রীতি অনুসরণ করায় মামুন হুসাইনের গদ্য মোটাদাগে সাধারণ পাঠকের জন্য দুরূহ, কষ্টকল্পিত, কণ্টকাকীর্ণ-বন্ধুর রয়ে গেছে। ঠিক 'টোন' ধরতে পারলে গদ্যের-ভাবের-অনুষঙ্গের অন্তর্গত শক্তিমত্তা, মাধুর্য, সংবেদনশীলতা উপলব্ধি করা সম্ভব।

প্রিয় লেখা— শুরুর পাঁচালি, দেখার স্পর্শ, ইলিয়াস পুনর্লিখনের কথকতা।
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.