What do you think?

পেন্টাকল
- GenresPoetry
64 pages, Hardcover
First published February 1, 2015
About the author
Imtiaz Mahmud
6 books46 followersইমতিয়াজ মাহমুদের জন্ম ১৯৮০ সালের ২৪ ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কে স্নাতক। ফরাসি বার্তা সংস্থা এএফপিতে এক বছর কাজ করার পর ২০০৬ সাল থেকে সিভিল সার্ভিসে কর্মরত। প্রথম কবিতা প্রকাশিত হয় পাক্ষিক শৈলী পত্রিকায় ১৯৯৯ সালে।
প্রকাশিত বইয়ের মাঝে আছে অন্ধকারের রোদ্দুরে (২০০০), মৃত্যুর জন্মদাতা (২০০২), সার্কাসের সঙ (২০০৮), মানুষ দেখতে কেমন (২০১০), নদীর চোখে পানি ও অন্যান্য কোয়াটরেন (২০১৩), পেন্টাকল (২০১৫), ম্যাক্সিম (২০১৬), কালো কৌতুক (২০১৬) প্রভৃতি। পেন্টাকল কাব্যগ্রন্থের জন্য তাঁর ঝুলিতে এসেছে কলকাতার কৃত্তিবাস পুরস্কার।

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 26 of 26 reviews
July 2, 2023
নিঃসঙ্গতা
আন্দামান সাগরের এক একলা দ্বীপে এক সাধু যখন একটা পাখির
কিচিরমিচিরে অতিষ্ঠ হয়ে ভাবছিল কীভাবে আরো একা হওয়া যায় তখন
জাকার্তার জনাকীর্ণ সড়কে হাজার হাজার মানুষের ভিড় ঠেলে
এক একটা লোক একা একা হেঁটে যাচ্ছিল
যে কবির কবিতা আমার মনের প্রতিচ্ছবি, যার কবিতাগুলো পড়ে মনে হয় আমার কথাগুলোই কবিতাচ্ছলে রূপকার্থে বলছেন, তিনিই তো প্রিয় কবি, নাকি? আজকের বৃষ্টিমুখর এর সাধারণ দিনটা অসাধারণ হয়ে উঠলো। প্রতিদিন তো আর প্রিয় কোন সাহিত্যিক আবিষ্কার করা যায় না। নিজের সেন্স অব হিউমার কবিতায় কবি দারুণভাবে ব্যবহার করেছেন।

February 26, 2021

মধ্যাহ্ন
গরম ভাত। আলুভর্তা। ডিম ভাজা।
মসুরের ডাল। দুইজন মোটে মানুষ।
আর একটা বিমর্ষ বিড়াল। প্রতিদিন
এমন গরিব খাবার দেখে সে হতাশ।
আজ বাসা বদলানোর কথা ভাবছে।
টিনের ঘর। খোলা জানালা-সেখানে
একটা আকাশ। বিড়ালটাকে ডাকছে।
এ দুটো কবিতা আমার বিশেষ প্রিয়। আগেও পড়া হইসিলো। প্রথমটাতে নিঃসঙ্গতা ফুটে উঠসে দারুণভাবে, আর দ্বিতীয়টা এইবার পড়তে গিয়ে ঠিক করে খেয়াল করলাম। একটা বিড়াল কতো সহজে মুক্তি পাইতে পারে, কিন্তু মানুষের মুক্তি নাই। মানুষ সব ছেড়েছুড়ে যাইতে পারে না। অসাধারণ জীবনবোধ!
আরও কিছু এক-দু'লাইনের ম্যাক্সিম ভালো লাগসে। তোলে দেয়া যাক।
পাতা
ঝরাপাতাগুলো কার?
পাতাকুড়োনির, না পথের?
পাতারা কি আজ বাতাসের? কার?
শুধু বৃক্ষটার কোনো দাবি নেই আর!
গল্প
পৃথিবীর সব গল্প বিচ্ছেদের নয়,
নদী মরে গেলে দুই তীর এক হয়।
কয়েকটা কবিতা ভালো হয় নাই, বা নিতান্ত সাধারণ মনে হইসে। কবিতা পড়তেসি তো অনেকদিন, কিন্তু কবিতাকে উপলব্ধি করতেসি বেশিদিন না। তাই, সেগুলার দোষ ধরা ঠিক না। ভালোগুলা যে ঘোরে নিয়ে গেছে, তার জন্যই সেগুলারে মাফ করে দেয়া যায়।
March 15, 2023
চমৎকার! চমৎকার!! চমৎকার!!!
ইমতিয়াজ মাহমুদের আগের পাচটি বই থেকে নেয়া নির্বাচিত ৫০ টি কবিতার সঙ্গে অল্পকিছু সংখ্যক নতুন কবিতা জুড়ে দিয়েই এই বই। তাই একে ইমতিয়াজ মাহমুদের সেরা কবিতাসমগ্রও বলা যায়।
কিশোর বয়সে আমার বেশ আফসোস হত৷ আমার অনুভূতি, চিন্তা-চেতনা কিংবা চাওয়া-পাওয়া কোনকিছুই আমার আশেপাশের মানুষেরা বুঝতে পারত না। ইমতিয়াজ মাহমুদের বই কবিতা হয়ে উঠল আমার সেই অব্যক্ত আর্তনাদের প্রতিচ্ছবি।
🍁"খোদা আমাকে মানুষ বানাল।
আমি হতে চেয়েছিলাম বই।
বাংলা বই। লাল মলাট।
মোমের আলোয় বালকেরা
আমায় গলা ছেড়ে পাঠ করত।
বাংলা বই। মোমের আলোয়।
খোদা আমায় মানুষ বানাল।
কেউ পড়তে পারেনা!"
রাত বাড়ে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে বিষণ্ণতা। আমি স্মৃতিকাতরতার জ্বরে ভুগি। ভাবি আবার কবে হবে দেখা?
🍁"আমি সবকটি পথ ঘুরে
দেখি তুমি সমান দূরে"
তুমি তো চলে গেলে। নিয়ে গেলে সবকিছু, শুধু নিলেনা নিজেকে। আমি সেই তোমাকে ভুলতে কৃত্রিম ব্যস্ততায় সাজালাম নিজেকে। সেই ব্যস্ততার ভীড়ে হঠাৎ আবিষ্কার করলাম নতুন আমায়, যার কাছে জীবন মানে শুধুই বেচে থাকা নয়!
🍁"পৃথিবীর সব গল্প বিচ্ছেদের নয়,
নদী মরে গেলে দুই তীর এক হয়।"
যে গল্প আমার হওয়ার কথা ছিলোনা সে গল্পেই আমি আবিষ্কার করলাম নিজেকে। নিজের পতন দেখা তো কখনোই সুখকর হওয়ার কথা নয়। তবু আমি আবারও স্বপ্ন বুনলাম। যেভাবে কালবৈশাখী ঝড়ের পর পুনরায় বাসা বাধে পাখিরা। আমি নিজের প্রেমে পড়লাম। যে আমি আছি তার নয়, যে আমি হতে চাই তার।
🍁"সবাই মাড়িয়ে যাচ্ছে যাক, মাথা উচু রাখো ঘাস,
একদিন তোমার কাছেই নেমে আসবে আকাশ।"
আম্মা-আব্বার কথা উঠলেই আমার চোখ ছলছল করে। যারা নিজেদের পুরোটা জীবন আমার তরে উজাড় করে দিলো তার বিনিময়ে কী বা দিতে পেরেছি? দেয়ার তো ছিল বহুকিছুই। সাধ আর সাধ্যের তফাৎ কবে মিটবে কে জানে?
🍁"মাকে টোকিও শহরটা কিনে দিতে ইচ্ছে হয়
কত খরচ পড়বে কে জানে
জিনিসপত্রের যা দাম!
এক পোয়া রসুনের দাম কুড়ি টাকা।
বিশ্বাস হয়!
বাবা রাগ করে বাজারে যান না।
তার বয়স বাড়ছে
শরীরও খারাপ হচ্ছে
বোম্বে গিয়ে
একবার চেক-আপ করাতে পারলে হতো
বোম্বে যেতে কতো লাগে
কে জানে!
আমার তো টাকা নাই কাগজ কেনার
তবু বাতাসে লিখে ফেলি,
'বাবা যেন একশ বছর বাচে' 🌻
কবিতার আড়ালে নিজের অনুভূতির গল্প করে গেলাম। কবিতা যদি জনজীবন আর অনুভূতিকেই স্পর্শ করতে না পারল তবে তার স্বার্থকতা কোথায়?

February 7, 2021
নতুন বোতলে পুরনো মদের সাথে নতুন মদের মিশ্রণ...
হাল আমলে ইমতিয়াজ মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে যতোটা জনপ্রিয় তার ওয়ান লাইনার এর জন্য ততোটাই জনপ্রিয় তার কবিতা এবং ম্যাক্সিমের জন্যও। পেন্টাকল কবিতার বই, পুরনো কবিতার সাথে নতুন কবিতা কিছু রাখা হয়েছে।
ইমতিয়াজ মাহমুদ তার ওয়ান লাইনার এর সেন্স অফ হিউমার আর পাঞ্চলাইন কে কবিতাতেও ব্যবহার করেন নৈপুণ্যের সাথে৷ হিউমার বললেও তার কবিতার পাঞ্চলাইনে রম্য নয়, থাকে ঝাকুনি দেয়া এক হাহাকার। তাই যখন তিনি লিখেন, একটা নরকের জন্য মারা যাচ্ছি, চমক এসে আচ্ছন্ন করে। কেননা ভালোবেসে যে মানুষ নরকেও যেতে চায়, তা এতো নৈপুণ্যের সাথে পড়া হয়নি কখনও!
ইমতিয়াজ মাহমুদ এর কবিতা মানেই আমার কাছে লিখিত বাক্যের মাঝে অদৃশ্য বাক্য, রিডিং বিটুইন দ্য লাইন। আর কবির নিজস্ব প্রেফারেন্সের মতোই আমারও তার ম্যাক্সিমের চেয়ে কবিতা বেশি পছন্দ। কারণ ইমতিয়াজ মাহমুদ বাতাসে কবিতা লিখে ফেলতে পারেন।

April 14, 2023
কবি তাঁর পাঠকের সাথে দারুণ যোগাযোগ করতে পারেন। একারণেই তিনি সেলিব্রিটি কবি। এতে সংশয় নেই। বেশিরভাগ কবিতাই আগে পড়া এখানে সেখানে সোশ্যাল মিডিয়ায়। বেশ কিছু কবিতার বেশ কিছু লাইন নিঃসন্দেহে আলোড়িত করেছে। আবার বেশ কিছু হতাশও করেছে। হয়ত আবারও পড়ে দেখতে হবে।
March 12, 2022
জীবনবোধ সম্পন্ন গভীর কবিতার পাশাপাশি হালকা চালের হেঁয়ালি যুক্ত সরস পঙতি কিংবা ছন্দবদ্ধ অনুশাসনে লেখা কবিতা বা দ্বৈত অর্থবোধক লেখা সবই পাঠকেকে চুম্বকের মতো ধরে রাখে বইয়ের পাতায়।
June 24, 2023
আমার তো টাকা নাই কাগজ কেনার
তবু বাতাসে লিখে ফেলি,
'বাবা যেন একশ বছর বাঁচে।'
২৪ জুন, ২০২৩
তবু বাতাসে লিখে ফেলি,
'বাবা যেন একশ বছর বাঁচে।'
২৪ জুন, ২০২৩
March 6, 2023
❝ আমি সবকটি পথ ঘুরে,
দেখি তুমি সমান দূরে। ❞
আহা দূরত্ব মাপার কি দারুণ একক!
❝ খোদা আমাকে মানুষ বানাল
আমি হতে চেয়েছিলাম বই।
বাংলা বই।লাল মলাট।
মোমের আলোয় বালকেরা
আমাকে গলা ছেড়ে পাঠ করত।
বাংলা বই। মোমের আলোয়।
খোদা আমাকে মানুষ বানাল
কেউ পড়তে পারে না!❞
আহা!💙
❝ খুন বন্দুক বোঝে না
বন্দুক খুন বোঝে না
মানুষ দুটোই বোঝে
ফলে বন্দুক খোঁজে।❞
কি সহজভাবে গভীর জীবনবোধ বলে গেলেন 💙
কবিতার বই কি কখনো শেষ হয়? বোধহয় না!
দেখি তুমি সমান দূরে। ❞
আহা দূরত্ব মাপার কি দারুণ একক!
❝ খোদা আমাকে মানুষ বানাল
আমি হতে চেয়েছিলাম বই।
বাংলা বই।লাল মলাট।
মোমের আলোয় বালকেরা
আমাকে গলা ছেড়ে পাঠ করত।
বাংলা বই। মোমের আলোয়।
খোদা আমাকে মানুষ বানাল
কেউ পড়তে পারে না!❞
আহা!💙
❝ খুন বন্দুক বোঝে না
বন্দুক খুন বোঝে না
মানুষ দুটোই বোঝে
ফলে বন্দুক খোঁজে।❞
কি সহজভাবে গভীর জীবনবোধ বলে গেলেন 💙
কবিতার বই কি কখনো শেষ হয়? বোধহয় না!
April 30, 2024
“সবাই মাড়িয়ে যাচ্ছে যাক, মাথা উঁচু রাখো ঘাস,
একদিন তোমার কাছেই নেমে আসবে আকাশ।”
সুন্দর সুন্দর কিছু কবিতা ছন্দ দিয়েই এই বইটা লেখা।
ইমতিয়াজ মাহমুদ শব্দ নিয়ে খেলতে বেশ ভালোই জানেন। সোজা কথা দুয়েকটা শব্দ দিয়েও বলে ফেলতে পারেন আস্ত একটা গল্প, একটা বাক্য দিয়েই ঝরাতে পারেন পাঠকের দীর্ঘনিঃশ্বাস। এই বইয়ের কবিতা বা বাক্যগুলোও ওরকমই। কয়েকটাতে একটু পরাবাস্তবতার ছাপ রয়েছে। বেশিরভাগই দারুণ। তবে কয়েকটা একটু একঘেয়ে লেগেছে। এর আগে কালো কৌতুক পড়ে মুগ্ধ হয়ে ছিলাম, ওখানকার সব কবিতাই ভালো লেগেছিল। পেন্টাকলে মুগ্ধতা একটু কম হলেও খারাপ লাগেনি।

February 26, 2022
সোস্যাল মিডিয়ায়তেই প্রথম ইমতিয়াজ মাহমুদের কবিতা, ম্যাক্সিমগুলো পড়ি। বেশ ভালোই লেগেছিল। পেন্টাকলই ওনার লেখা আমার পড়া প্রথম বই। কয়েকটা কবিতা আর ম্যাক্সিম ছাড়া বাকিগুলো আমার কাছে অ্যাভারেজ লেগেছে, হয়তো কবিতা কম বুঝি একারণে।
April 27, 2026
নিঃসঙ্গতা
আন্দামান সাগরের এক একলা দ্বীপে এক সাধু যখন একটা পাখির
কিচিরমিচিরে অতিষ্ঠ হয়ে ভাবছিল কীভাবে আরো একা হওয়া
যায় তখন জাকার্তার জনাকীর্ণ সড়কে হাজার হাজার মানুষের
ভিড় ঠেলে এক একটা লোক একা একা হেঁটে যাচ্ছিল

February 9, 2025
পূর্বের পাঁচ বইয়ের নির্বাচিত কিছু কবিতার সাথে আরো কিছু চমৎকার কবিতার মেলবন্ধনে এই বই। তাই হয়তো নাম হলো পেন্টাকল।
ইমতিয়াজ মাহমুদ বরাবরই আমার পছন্দের কবি। ফেসবুকে অনেককাল যাবত তাকে ফলো করার সুবাদে তার চমৎকার সব কবিতাগুলো আগেই পড়া হয়েছে। পেন্টাকল পড়ার সুবাদে প্রিয় কবিতকগুলো আরেকবার ঠোটের আগায় আসলে। একসাথে অনেক চমৎকার কবিতা পড়া হলো।
মাহমুদ সাহেব মূলত কোন সিলেবাস ধরে লিখেন না। তার লেখায় প্রেম থাকে, আদর থাকে, অসহায়ত্ব থাকে, রাগ থাকে, অবহেলা থাকে, বেদনা থাকে, অনুরাগ ও থাকে।
//পৃথিবীর সব গল্প বিচ্ছেদের নয়,
নদী মরে গেলে দুই তীর এক হয়। //
//সবাই মাড়িয়ে যাচ্ছে যাক, মাথা উঁচু রাখো ঘাস,
একদিন তোমার কাছেই নেমে আসবে আকাশ।//
এমন সব চমৎকার কবিতারা বাসা বেধেছে পেন্টাকলে। জীবনকে অন্যভাবে ভাবাতে, দেখাতে বাধ্য করেন ইমতিয়াজ মাহমুদ। খুব সহজেই এড়িয়ে চলে বিষয়গুলোও যেন তিনি চোখের সামনে মেলে ধরেন।

June 11, 2024
যদিও আমি কবিতার পাঠক নই। তবে এই জেনারেশনে ইমতিয়াজ মাহমুদের লেখাগুলো আমাকে ভীষণ মুগ্ধ করে। আপ্লূত হই, আমাকে ভাবায় অনেক কিছুই। জীবনের গল্পগুলো এতো ছোট পরিসরে তিনি যেভাবে তুলে ধরেন মনে হয় আস্ত একটা উপন্যাস লেখা হয়ে যায় ছোট ছোট দু'চার লাইনে।
April 16, 2023
"যা পুরোপুরি বুঝে উঠবো না, বুকে ওষ্ঠে হৃদপিন্ডে রক্তে মেধায় সম্পূর্ণে পাবো না; যা আমি অনুপস্থিত হয়ে যাওয়ার পরও,রহস্য রয়ে যাবে রক্তের কাছে,তার নাম কবিতা।" - হুমায়ুন আজাদ
কবিতা সে আর কত টুকুই বুঝি? জীবনবোধ সম্পন্ন গভীরতা, এত বোধগম্যতা, অত বিষণ্ণতা কি আর আমায় ছাড়ায়? তবু দুই একটা লাইন তো সঙ্গী হওয়া মানায়।
এই প্রথম আমার কোন কবিতার বই পড়া। বইটা নেয়ার পর থেকেই প্রায় দুই এক লাইন করে পড়তাম, কখন যে শেষ পাতায় চলে এলাম। বইয়ের প্রতিটি কবিতাই উপভোগ করার মত।
পেন্টাকল যথারীতি জনপ্রিয় বই। পাঁচটি বইয়ের নির্বাচিত কবিতার সংকলন—তাই হয়তো পেন্টাকল নাম!

September 27, 2024
কবিতার কাছে আমি কি চাই?
- এক টুকরো চিলতে রোদ্দুর আর সমুদ্রের ঢেউ।
নিঃসঙ্গতার প্রসঙ্গ আসলে প্রথমে আসবে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এর কথা, এরপরে রাখবো সবচে প্রিয় লেখক হারুকি মুরাকামীকে।
এ তো গেল গল্প, উপন্যাসের কথা। কবিতার কথায় যদি আসি? ঐ যে খ্যাপাটে বুড়ো বুকোয়স্কি আছে না, যার উরাধুরা কবিতাগুলো বেশিরভাগ ই নিঃসঙ্গতাকে ঘিরে। বাংলা কবিদের মধ্যে ইমাতিয়াজ মাহমুদের নাম আগায়ে রাখবো। তিনি নিঃসঙ্গতাকে কিভাবে দেখলেন জানেন? গাছে থাকা ফুলের চারপাশে যে শূন্যতা তার মাঝে। কিংবা ঐ যে ঐ লোকটা যে একেবারে নিরিবিলি জনমানবহীন দ্বীপে নিঃসঙ্গতা খুঁজতে গিয়েও পায়নি, সামান্য পাখির ডাকের শব্দে নিস্তদ্ধতা ভাঙায়, অথচ সেই যুবকটা যে কিনা কোলাহল পূর্ণ জনসমুদ্রের মাঝে একাকী হেঁটে যেতে যেতে ঠিকই নিঃসঙ্গতাকে খুঁজে পেয়েছিল। কি অদ্ভুত তাই না?
বইটার অসম্ভব প্রিয় একটি কবিতার কথা না বল্লেই নয়, এটা অবশ্যি সলিচিউড নিয়ে না।
"খোদা আমাকে মানুষ বানালো
আমি হতে চেয়েছিলাম বই।
বাংলা বই। লাল মলাট।
মোমের আলোয় বালকেরা
আমাকে গলা ছেড়ে পাঠ করতে।
বাংলা বই। মোমের আলোয়।
খোদা আমাকে মানুষ বানালো
কেউ পড়তে পারে না!"
আরেকটি ছোট্ট কবিতার কথা না বল্লে পাপ হবে। কবিতার নাম বিভ্রম।
"আমি সবকটি পথ ঘুরে,
দেখি, তুমি সমান দূরে।"
পাঁচ কোণা বিশিষ্ট তারকা, ওটার চারপাশে একটা বৃত্ত পেন্টাকলের সিম্বলের সাথে সবাই পরিচিত। প্যাগানিসমে বিশেষ গুরুত্ব বহন করা এই সিম্বলকে অনেকে আবার ডেভিল স্পিরিট হিসেবেও আখ্যায়িত করে। মাটি, বাতাস, আগুন, পানি, আত্মা এই পাঁচটা উপাদান এর সাথে সার্কেল তথা বৃত্ত হিসাবে ইউনিভার্স বা মহাবিশ্ব কানেক্টেড এই হচ্ছে পেন্টাকলের থিম।
বইয়ের কথায় আসি আবার, পেন্টাকলের যেই কবিতাগুলো সবচে বেশি ভাল্লাগছে সেগুলো হচ্ছে, বই, নিঃসঙ্গতা, শুন্যতা, অমরতা, ঘর, বন্ধু, বিচ্ছেদের পর, বিভ্রম, মধ্যান্হ, মর্মার্থ, বেদনা, হাইকু, তুচ্ছ, অন্ধকার, প্রস্থান, গল্প, কবিপুত্র।
Cheers to poetry! 🌻

December 2, 2024
ঘোরলাগা বিষণ্ণ চোখে আধো আলো-অন্ধকারে কবিতাগুলো স্ব-হত্যার স্বীকারোক্তির মতন খেয়ালি শোনায়। কোয়াটরেন, হাইকু, প্রচলিত ও আধুনিকতার সংমিশ্রণে ইমতিয়াজীয় গন্ধমাখা গন্দম ফল প্রতিটা কবিতা । দুই কাঁধে একাকিত্বের পাহাড় নিয়ে খোদার কাছে অনুযোগ করে যান কেন তাকে মানুষ বানালেন, বই হলেও অন্তত কেউ পড়তে পারতো।
কবি ধ্বংস ও সুদূর ভবিষ্যতের মাঝে জন্ম নেয়া এক সংগীতের কথা শুনান আমাদের । বাবার সাথে বাজারে যাওয়া ছোট্ট ছেলেটির আবদার শুনেও খাসির বদলে বাবা পুঁইশাক কেনেন থলে ভরে। একপোয়া রসুন বিশ টাকা, কবিতা লেখার কাগজ নেই, বাতাসে লিখে যাই ইচ্ছেগুলো। জাকার্তার জনাকীর্ণ সড়কে হাজার হাজার মানুষের ভিড় ঠেলে একটা লোক একা একা হেঁটে যায়।
দ্রোহ, প্রেম, অভিযোগ ও ফুটনোট; সবকিছু ছাপিয়ে অদ্ভুত প্রাণশক্তিতে ভরপুর কবিতার শেষ পরিণতি নিউরনের খাদ্য হওয়া, দোলা দিয়ে যাওয়া, শূন্যতা সৃষ্টি করা।
“পৃথিবীর সব গল্প বিচ্ছেদের নয়, নদী মরে গেলে দুই তীর এক হয়।”
— পেন্টাকল
— ইমতিয়াজ মাহমুদ
(০২/১২/২৪)
[মিনহাজ উদ্দিন]

July 30, 2021
কবিতা পড়ি, ভালো লাগে। কিছু বুঝি, অনেককিছুই বুঝি না। তবে, ইমতিয়াজ মাহমুদ'র কবিতা বেশ উপভোগ করি।
আসলে কবিতার বই 'পড়ে শেষ করা' বলতে কিছু হয় কিনা জানি না আমি। একটু পড়ি, রাখি। ফের পড়ি। একবার পড়া কবিতা, বারবার পড়ি। পেন্টাকল পড়ার পর থেকেই মাথার মধ্যে ঘুরঘুর করছে,
" মৃত্যু এলো মহানন্দার তীরে
আমি তাকে চিনতে পারিনি
আহা! অনেক মৃত্যুর ভীড়ে! "
ক'দিন পর আবার কবিতাগুলো পড়ব, তখন ফের মনে হবে নতুন পড়ছি। কবিতার এই জিনিসটা আমাকে ভীষণ মুগ্ধ করে। 💚

April 6, 2023
পেন্টাকল | ইমতিয়াজ মাহমুদ 🔖
দিব্যপ্রকাশ Dibyaprakash
ইমতিয়াজ মাহমুদের লেখার সাথে আমার পরিচয় হয়েছিল সোশ্যাল মিডিয়া তে তার লেখা কবিতা, ম্যাক্সিম আর ওয়ান লাইনার পড়তে পড়তে। তা বোধহয় মাস ছয়েক আগে।
তার সব লেখায় যে বুঝতে পারতাম এমনটা না, তবে কেমন যেনো একটা অদম্য আর্কষণ কাজ করতো আমার ভিতরে।
পড়তে ভালো লাগে; কিছু বুঝি, অনেককিছুই বুঝিনা।
গরম ভাত। আলুভর্তা। ডিম ভাজা।
মসুরের ডাল। দুইজন মোটে মানুষ।
আর একটা বিমর্ষ বিড়াল। প্রতিদিন
এমন গরিব খাবার দেখে হতাশ।
আজ বাসা বদলানোর কথা ভাবছে।
টিনের ঘর। খোলা জানালা—সেখানে
একটা আকাশ। বিড়ালটাকে ডাকছে।
মধ্যাহ্ন কবিতার লাইনগুলো পড়তে পড়তে ঘোরগ্রস্ত হয়ে ভাবি, একটা বিড়ালও কত্তো সহজে মুক্তি পেতে পারে, কিন্তু মানুষের তো মুক্তি নাই। মানুষ সব ছিড়েখুঁড়ে যেতে পারে না।
আহা কি দারুণ জীবনবোধ!
পেন্টাকলের ৬৫ পেজে ৫৫ টি কবিতাকে মলাট বদ্ধ করা হয়েছে। যার অধিকাংশই আমার পছন্দের। আসলে কবিতা পড়বার সবচেয়ে মজার বিষয় টা হলো ক'দিন পর যখন কবিতাগুলো আবার পড়ব, তখনও ফের নতুন পড়ছি ফিল হবে।

April 30, 2021
লেখকের কবিতা মুগ্ধ হয়ে পড়ি ২০১৫ থেকে। আমাদের সময়ে এরকম একজন শক্তিমান কবি বাস করেন, এইটা আমাদের জন্যে বিশাল একটা পাওয়া। কবিতাও যে সিরিয়াস-ক্যাজুয়াল পাঠক কিংবা বইবিমুখ নির্বিশেষে পাবলিকের কাছে নিয়ে যাওয়া যাইতে পারে, সেইটা আমরা উনি আসার আগে ভুলতেই বসছিলাম। উনি আরো কয়েক দশক লিখে যাক, বাংলা কবিতায় রাজত্ব করুক।
July 24, 2024
৩.৭৫/৫
লেখকের কবিতার বই 'কালো কৌতুক' পড়েছিলাম কিছুদিন আগে। দারুন সব কবিতায় ঠাসা ছিলো বইটা। এটাও ব্যতিক্রম নয়। ইমতিয়াজ মাহমুদের বাছাই করা ৫০ টা কবিতা নিয়ে সম্পাদিত 'পেন্টাকল' বইটি। কবিতার আঙ্গিকে গল্প বলার দক্ষতা এই লোকের যে বেশ ভালোই আছে, আগেই বলেছিলাম। পেন্টাকলের কবিতাগুলোতেও গল্প বলা হয়েছে, গভীর অর্থের গল্প। কিছু কবিতায় আবার আছে ছন্দের মিশেলও।

February 25, 2025
"কবিরা ভবিষ্যতে বাস করে, পাঠকরা বর্তমানে আর সমালোচকরা অতীতে।"
- সময়, ইমতিয়াজ মাহমুদ
ক্রমাগত গদ্য পড়তে পড়তে মাঝে দীর্ঘদিন কবিতা পড়ায় একটা ছেদ ঘটেছিল, স্বপ্নীল চক্রবর্তীর কবিতার আশ্রয়ে সেই কবিতা পাঠের জড়তা আমার দূর হয়, হঠাৎ কোনো একদিনের দৈব মুহূর্তে।পরে এখন ইমতিয়াজ মাহমুদ পড়ে মনে হচ্ছে, এই চর্চা আর থামবে না।

March 15, 2022
কবিতাগুলো বেশ ভাল লেগেছে।
April 29, 2023
কবিতাগুলো অসাধারণ। জীবনঘনিষ্টতার সাথে হেঁয়ালিপনা বিদ্যমান।
July 1, 2023
"বিচ্ছেদের পর", "বিভ্রম", "নিঃসঙ্গতা" কবিতা তিনটি আমার ভালো লেগেছে।
August 19, 2023
এটা জোস ছিলো।
এটা পড়ে ওনার ফ্যান হয়ে গেছি,হিহি
এটা পড়ে ওনার ফ্যান হয়ে গেছি,হিহি
April 22, 2025
ইমতিয়াজ মাহমুদ এর ৫ টি বই থেকে বাছাইকৃত কবিতা নিয়ে 'পেন্টাকল' বইটি প্রকাশ করা হয়েছে।
বইয়ের এই পৃষ্ঠায় আসতেই শেষ লাইনটা পড়ার পর থেকে এখন অবধি এই লাইনটায় আটকে আছি।
"এমন একটা নরকের জন্য আমি কাঁদছি।"
হায়! সত্যিই তো এমন একটা নরকই যদি হতো!