Jump to ratings and reviews
Rate this book

দণ্ডনীতি

Rate this book
বেদ, ব্রাহ্মণ, ধর্মসূত্র, ধর্মশাস্ত্র, মহাভারত থেকে শুরু করে মৌর্যযুগে কৌটিল্যের অর্থশাস্ত্র ও তৎপরবর্তী ভারতীয় রাষ্ট্রবিজ্ঞানতত্ত্বের ঐতিহাসিক বিশ্লেষণের মধ্য দিয়ে এই ভূখণ্ডের রাষ্ট্রনৈতিক ভাবনার বিবর্তন স্পষ্ট করে তুলতে গিয়ে লেখক তার ভৌগোলিক পরিস্থিতি, তার সমাজ, তার সমাজচারিত্র‍্য, তার অর্থনৈতিক এবং সার্বিক মনুষ্য-চরিত্রের মধ্যেই তার মূল অনুসন্ধান করেছেন। এই বিশ্লেষণে লেখককে রাষ্ট্রবিজ্ঞানের ধারাটিকে খুঁজে নিতে হয়েছে বিচিত্র উপাদানের মধ্যে থেকে, কারণ রাষ্ট্রবিজ্ঞানের চিন্তাভাবনা ওই প্রাচীন পর্বে কখনও ধর্ম বা আইনের সংশ্লিষ্ট বিষয়, কখনও বা মহাভারতের অন্তর্গত ইতিহাস এবং মহাকাব্যের সংশ্লিষ্ট বিষয়। সঙ্গে সঙ্গেই তিনি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব এবং ভাবনাগুলি মাথায় রেখেছেন, অথচ বিংশ শতাব্দীর পরিশীলিত তাত্ত্বিকতা খ্রিস্টপূর্ব শতাব্দীগুলির উপর চাপিয়ে দেবার কোনো চেষ্টায় মাতেননি। তারই ফলে তিনি দেখাতে পারেন, সেই প্রাচীনকালেও ভারতবর্ষীয় রাষ্ট্রবিজ্ঞানীদের তত্ত্ববোধ কত গভীর এবং সেই বিশেষ যুগ অনুযায়ী তাদের দৃষ্টিও কত আধুনিক।

272 pages, Hardcover

Published January 1, 1998

Loading...
Loading...

About the author

Nrisingha Prasad Bhaduri

50 books65 followers
Nrisingha Prasad Bhaduri (Bengali: নৃসিংহপ্রসাদ ভাদুড়ি Nr̥sinha Prasād Bhāduṛi; born 23 November 1950) is an Indologist and a specialist of Indian epics and Puranas. He is also a writer.

More at: http://en.wikipedia.org/wiki/Nrisingh...

নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর জন্ম ২৩ নভেম্বর, ১৯৫০ অধুনা বাংলাদেশের পাবনায়। কৈশোর থেকে কলকাতায়। মেধাবী ছাত্র, সারা জীবনই স্কলারশিপ নিয়ে পড়াশোনা। অনার্স পরীক্ষার ফলের ভিত্তিতে পেয়েছেন গঙ্গামণি পদক এবং জাতীয় মেধাবৃত্তি।কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত সাহিত্যে এম-এ। স্বর্গত মহামহোপাধ্যায় কালীপদ তর্কাচার্য এবং সংস্কৃত কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক বিষ্ণুপদ ভট্টাচার্যের কাছে একান্তে পাঠ নেওয়ার সুযোগ পান। নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের অধ্যাপনা দিয়ে কর্মজীবনের সূচনা। ১৯৮১ থেকে ২০১০ পর্যন্ত অধ্যাপনা করেছেন কলকাতার গুরুদাস কলেজে। বর্তমানে মহাভারত-পুরাণকোষ সংক্রান্ত গবেষণায় ব্যাপৃত। ১৯৮৭ সালে প্রখ্যাত অধ্যাপিকা সুকুমারী ভট্টাচার্যের তত্ত্বাবধানে গবেষণা করে ডক্টরেট উপাধি পান। বিষয়— কৃষ্ণ-সংক্রান্ত নাটক। দেশি-বিদেশি নানা পত্রিকায় বিভিন্ন বিষয়ে গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত। ‘আনন্দবাজার পত্রিকা’, ‘দেশ’ ও ‘বর্তমান’ পত্রিকার নিয়মিত লেখক। প্রিয় বিষয়— বৈষ্ণবদর্শন এবং সাহিত্য। বৌদ্ধদর্শন এবং সাহিত্যও মুগ্ধ করে বিশেষভাবে। বাল্যকাল কেটেছে ধর্মীয় সংকীর্ণতার গণ্ডিতে, পরবর্তী জীবনে সংস্কৃত সাহিত্যই উন্মোচিত করেছে মুক্তচিন্তার পথ।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (25%)
4 stars
0 (0%)
3 stars
2 (50%)
2 stars
0 (0%)
1 star
1 (25%)
No one has reviewed this book yet.