Jump to ratings and reviews
Rate this book

কাজল চোখের মেয়ে

Rate this book
'কবিতা কী গল্প নয়?
আমার কাছে সকলই গল্প। কিন্তু গল্প বলার ধরণগুলো কেবল আলাদা। আলাদা বলেই আমি ছ’ পৃষ্ঠার একটা গল্পে যা বলি, কখনো কখনো তা হয়তো এমন দুই লাইনেই বলে ফেলতে পেরেছি বলে মনে হয়-
‘কোথায় যাবে তোমার মানুষ রেখে?
মানুষ কেন হারিয়ে গেলে, মানুষ পাওয়া শেখে?’

কিংবা
‘শোনো, কাজল চোখের মেয়ে,
আমার দিবস কাটে, বিবশ হয়ে তোমার চোখে চেয়ে’।

কিংবা,

ততটুকু দিও, যার পরে আর, কিছু চাইবার, বাকী না থাকে!
ততটুকু নিও, যার পরে আর, পিছু চাইবার, ফাঁকি না থাকে!

-
যেতে হলে, এখুনি যাও, পরে গেলে মায়া বেড়ে যাবে,
থেকে গেলে, এখুনি থাকো, বেলাশেষে ছায়া বেড়ে যাবে।
-
আমি যা লুকিয়ে রাখি, গভীর, গোপন, তার সবটুকুই তোমার আপন।
-
মেঘের মতো ভার হয়ে রয় বুক,
মেঘের মতো থমথমে কী ব্যথা!
মেঘ তো তবু বৃষ্টি হয়ে ঝরে,
আমার কেবল জমছে আকুলতা।
-
ততটুকু হোক দেনা,
যতটুকু হলে, ফিরে আসবার
পথটুকু থাকে চেনা।

‘কাজল চোখের মেয়ে’ বুকের ভেতর পাখির ভেজা পালকের স্পর্শে তিরতির বয়ে যাওয়া অজস্র অনুভূতির নদী ছুঁয়ে দেয়ার গল্প, চাইলে তাকে আপনি কবিতা বলতে পারেন, নাও পারেন। কিন্তু স্পর্শ বলবেন, স্পর্শিত হবেন, তা নিশ্চিত।

Hardcover

First published November 1, 2018

Loading...
Loading...

About the author

Sadat Hossain

42 books390 followers
Sadat Hossain (born 29 June 1984) is a Bangladeshi author, screenwriter, film-maker, and novelist. Sadat Hossain was born In Madaripur, Dhaka, Bangladesh. He studied anthropology at Jahangirnagar University. He was a photojournalist in a newspaper. Then the editor told him that he should write the story of those photos. Eventually, with these, he published his first book in 2013 named Golpochobi. Then, he started to write short stories. In 2014 Janalar Opashe published. In 2015 Aarshinagor is the first book when people recognize him in 2015. Besides writing he has interest in filmmaking as well. He has a production house named ‘ASH’ Production house, released a number of visual contents like short films, dramas, music videos, documentaries, etc.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
22 (25%)
4 stars
20 (22%)
3 stars
19 (21%)
2 stars
18 (20%)
1 star
9 (10%)
Displaying 1 - 14 of 14 reviews
Profile Image for Rifat.
510 reviews330 followers
June 4, 2020
মোটামুটি ছিল। কিছু কিছু লাইন ভালো লেগেছে।
তবে এটা ছেলেরা কিনে পড়বে ,তাতেই ভালো।
মেয়েরা তো আর বলবে না,
"শোনো, কাজল চোখের মেয়ে,আমার দিবস কাটে, বিবশ হয়ে তোমার চোখে চেয়ে"

ভুলে কিনেছিলাম,ভুল করে!😑😑

Profile Image for Anika.
20 reviews20 followers
January 23, 2021
রেটিং এতো কম দেবার কারণ হলো,এই বইটা কিনে একটা বড়সড় ধোকা খেয়েছে। ইহা যে একটি কবিতার বই সে সম্পর্কে আমার বিন্দু মাত্র ধারণা ছিলনা। আর জেনেবুঝে এই লেখকের কবিতার বই কখনোই হয়তো কিনতাম না। কারণ উনার কবিতা গুলো ফেসবুকেই অহরহ পাওয়া যায়। শখ করে বই কেনার দরকার দেখিনা!
23 reviews1 follower
September 26, 2022
পাঠ প্রতিক্রিয়া

বই- কাজল চোখের মেয়ে
সাদাত হোসাইন (Sadat Hossain - সাদাত হোসাইন )
অন‍্যধারা
২০০ টাকা
পৃষ্ঠা সংখ্যা -৯৬
প্রচ্ছদ- শওকত শাওন

🖋বই আলোচনায়...

"শোনো, কাজল চোখের মেয়ে,
আমার দিবস কাটে,বিবশ হয়ে,
তোমার চোখে চেয়ে।"

প্রথমটায় বলি,এই বইটি আমার পড়া লেখকের প্রথম বই। প্রথমে অনেকের মতো আমিও ভুল করি বইটাকে,উপন‍্যাস সমৃদ্ধ ভেবে।দোকানে গিয়ে হাতে নিয়ে দেখি,কবিতার বই।তাও আবার এতো সুন্দর লাইনে ভরাট।তাই কিনে ফেললাম।
পড়ার সময় বেশ উপভোগ করেছি।মূলত তিনটি পার্ট ছিল।যথা-কাজল চোখের মেয়ে,জলের আয়না,(অ)রাজনৈতিক।সাদাত হোসাইনের প্রত‍্যেকটা লেখাই দারুণ ছিল।যেমন-

🌼"তোমার একটা নাম থাকুক আমার দেয়া,
মেঘের মেয়ে, নদী কিংবা জলজ খেয়া,
আমার দেয়া একখানা নাম তোমার থাকুক,
না হয় আমি হারিয়ে গেলেও,
একলা একা সন্ধ‍্যা তারা,
সেই নামেই তোমায় ডাকুক।"

🌼"ভুলে গেলে ভালো থাকা যায়, জানি,
তবু চাই,কিছু ব‍্যাথা ফিরে আসুক,
কেউ কেউ হয়ে থাক,দুরারোগ‍্য অসুখ!"

🌼"নদী যদি হতে জানে গভীর আরো,
আমিও নাবিক হবো, মানি।
কাজলের চোখ যদি হয় গাঢ়,
ডুবে যেতে আমিও জানি"

🌼"কী কাঁপে তোমার?শরীর,নাকি বুক?
বুকের ভেতর থাকে আসল 'শরীর', শরীর বুঝুক।"

এমন লাইনে ভরা বইটি। যতোই লিখবো,ততই কম পড়বে।আর রইল লেখনীশৈলীর কথা,এককথায় অসাধারণ। অনেকদিন পর সুন্দর কবিতা পড়ার ক্ষুধা মিটল।রেটিং করতে বললে ৫ এ ৪.৫ চোখ বন্ধ করে দিতে পারি।

বইয়ের নাম - বইয়ের নামটি আমার খুব পছন্দ হয়েছে। আর কবিতাগুলির সঙ্গে বইয়ের নাম অনেকাংশে মিলেছে।

প্রচ্ছদ: বইয়ের নামের সঙ্গে বইয়ের কবিতার সঙ্গে প্রচ্ছদটি খুব মানিয়েছে।

আরও জানতে বইটা পড়তে হবে। সকলের সুস্থতা কামনা করি,ধন‍্যবাদ🙏।
Profile Image for SABUJ MOROL.
17 reviews1 follower
July 11, 2020
বইঃ-কাজল চোখের মেয়ে।
লেখকঃ- সাদাত হোসাইন।

"শোনো কাজল চোখের মেয়ে,
আমার দিবস কাটে, বিবশ হয়ে,
তোমার চোখে চেয়ে।

'কাজল চোখের মেয়ে' বুকের ভেতর পাখির ভেজা পালকের স্পর্শে তিরতির বয়ে যাওয়া অজস্র অনুভূতির নদী ছুঁয়ে দেয়ার গল্প, চাইলে তাকে অাপনি কবিতা বলতে পারেন, নাও পারেন। কিন্তু স্পর্শ বলবেন, স্পর্শিত হবেন, তা নিশ্চিত।

"পড়ি আর বুকবাক্স প্রেয় শিরশির বয়। এক কথায় বলা যায়, ভালবাসার সংজ্ঞা জানতে চাইলে, "কাজল চোখের মেয়ে" বইটা পড়া উচিত। একটা কথা বুজতে কষ্ট হয়, কবি কিভাবে মানুষের ভিতরটা অনুশীলন করেন? অসংখ্যক ধন্যবাদ সাদাত হোসাইন স্যার।
Profile Image for Diptanu Chowdhury.
79 reviews
August 6, 2026
বইয়ের শিরোনাম কবিতাটিই সব বলে দেয় - “শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে...”। এই লাইনগুলো পড়ার পর থেকে মনের ভেতর একটা অদ্ভুত আকুলতা তৈরি হয়। কিছু কবিতা এতটাই গভীর যে একবার পড়ে শেষ করা যায় না। বারবার ফিরে ফিরে পড়তে হয়। আর প্রতিবার নতুন করে কাঁপিয়ে দেয়।

লেখকের ভাষা খুব সহজ, সাবলীল এবং হৃদয়গ্রাহী। কোনো জটিল উপমা নেই। অথচ গভীরতা এতটাই যে, একেকটা লাইন বারবার পড়তে ইচ্ছে করে।

যদি প্রেম, বিচ্ছেদ আর অনুভূতির নদীতে একটু ডুব দিতে চান, তাহলে এই বইটা অবশ্যই পড়ে দেখতে পারেন। এটা শুধু একটা কবিতার বই নয়- এটা একটা অনুভূতির যাত্রা।
Profile Image for basri.reads.
55 reviews6 followers
May 2, 2021
"চলে গেলেইতো শেষ, শেষ করতে কার বা ভালো লাগে?
থেকে গেলে বরং
চোখের ভেতর মন দেখতে, মনের আলো লাগে।"


কিছু কবিতা ভালোই। তবে ওভারঅল বলতে গেলে বইটা কিনে ঠকার অনুভূতি হচ্ছে।😑
Profile Image for Nahid Ahsan.
Author 5 books8 followers
May 4, 2021
কবিতার বইয়ের মধ্যে প্রিয় একটা বই।
Profile Image for Amjad Hossain.
197 reviews1 follower
September 10, 2022
মেঘের মতো ভার হয়ে রয় বুক,
মেঘের মতো থমথমে কী ব্যথা!
মেঘ তো তবু বৃষ্টি হয়ে ঝরে,
আমার কেবল জমছে আকুলতা।
51 reviews1 follower
Read
August 15, 2023
একটুও ভালো লাগেনি। কবিতার কোনো মাথা মুন্ডু নেই। জোর করে বইটা শেষ করে নিজেকেই যেন নিজে শাস্তি দিলাম 🙂
3 reviews
October 16, 2024
কবিতা না যেন প্রেয়সীর তরে প্রেমিক মনের অমিয় বাণী।
Profile Image for Kaniz Fatema.
105 reviews15 followers
April 7, 2024
Never would've finished reading if not for the fact that I spent money on this book (bought this 4/5 yrs ago when I used to buy books just seeing others reading them and didn’t bother to do a little background check or even read the summary on the flapcover🤦‍♀️).
Profile Image for Bayejid Islam.
19 reviews3 followers
March 30, 2023
বই- কাজল চোখের মেয়ে
লেখক- সাদাত হোসাইন

"শোনো, কাজল চোখের মেয়ে,
আমার দিবস কাটে,বিবশ হয়ে,
তোমার চোখে চেয়ে।"

মূলত,যখন বইটি বের হয়েছে তখন বইমেলা হতে তা সংগ্রহ করার জন্য যাই। এর আগে লেখকের আরশিনগর,অন্দরমহল,নিঃসঙ্গ নক্ষত্র পড়া হয়েছিলো।তাই নাম দেখে ভেবেছিলাম এটাও উপন্যাস।কিন্তু,বই হাতে নিয়ে দেখি তা কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ হলেও সাদাত হোসাইনের কবিতাগুলো বর্তমান সময়ের সাথে মানে আমাদের আশপাশের বিষয় আর আমাদের মনের কথাগুলোই যেনো।তার প্রতিটা কবিতা ছিলো অসাধারণ পঙক্তিতে ভরপুর।যারা কবিতা পছন্দ করেন,তারা বইটি পড়ে দেখতে পারেন।

"তোমার একটা নাম থাকুক আমার দেয়া,
মেঘের মেয়ে, নদী কিংবা জলজ খেয়া,
আমার দেয়া একখানা নাম তোমার থাকুক,
না হয় আমি হারিয়ে গেলেও,
একলা একা সন্ধ‍্যা তারা,
সেই নামেই তোমায় ডাকুক।"

"ভুলে গেলে ভালো থাকা যায়, জানি,
তবু চাই,কিছু ব‍্যাথা ফিরে আসুক,
কেউ কেউ হয়ে থাক,দুরারোগ‍্য অসুখ!"

"কী কাঁপে তোমার?শরীর,নাকি বুক?
বুকের ভেতর থাকে আসল 'শরীর', শরীর বুঝুক।"
Displaying 1 - 14 of 14 reviews