'ডক্টর মাহমুদা' সিরিজের দ্বিতীয় বই তথা প্রথম উপন্যাসের বিষয় বেশ জটিল। এখানে এক পুরুষ নিত্য এক নারীকে স্বপ্নে দেখে, কর্মস্থলে আর এক নারীর প্রতি মনে-মনে দুর্বল হয়। আবার তার এক প্রতিবেশীর মেয়ে তাকে পাগলের মতো ভালোবাসে। এরই মধ্যে অফিস থেকে টাকা তছরুপের দায়ে তাকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু তারপরেই এমন কিছু ঘটনা ঘটতে থাকে যে সেই পুরুষ এবং পুলিশ— উভয়ই বাধ্য হয় ডক্টর মাহমুদার শরণাপন্ন হতে।
কিন্তু তারপর?
অলৌকিক যে রহস্যের মধ্যে সেই কেন্দ্রীয় চরিত্রের মতো আমরাও জড়িয়ে পড়ি, তার কি বাস্তবানুগ, এমনকি বিশ্বাসযোগ্য কোনো ব্যাখ্যা পাওয়া যায় শেষ অবধি?
লেখনী ভারি সুন্দর। প্রতিটি চরিত্র যেন চোখের সামনে ফুটে উঠেছে লেখার গুণে। কিন্তু এর শেষে বড়ো বেশি অতৃপ্তি রয়ে গেল নানা কারণে।