পত্রপত্রিকায় নানা বিষয়ে নিবন্ধ লিখি । পত্রিকার পাতা থেকে প্রায়সই হারিয়ে যায় সেসব লেখা । লেখাগুলোতে সমসাময়িক বিচিত্র বিষয়ে আমার টুকরো ভাবনাগুলো জমা থাকে । সেই নিবন্ধগুলোই সংকলিত হলো এ বইয়ে । অধিকাংশ নিবন্ধগুলো ২০১৭-১৮ সালে লেখা ।
Shahaduz Zaman (Bangla: শাহাদুজ্জামান) is a Medical Anthropologist, currently working with Newcastle University, UK. He writes short stories, novels, and non-fiction. He has published 25 books, and his debut collection ‘Koyekti Bihbol Galpa’ won the Mowla Brothers Literary Award in 1996. He also won Bangla Academy Literary Award in 2016.
আমার দীপেশ আবিষ্কার-সহ দুয়েকটি আগ্রহ জাগানো লেখা ছিল। সম্পাদনার মান অতটা ভালো নয়। জন স্টুয়ার্ট মিলকে লেখা হয়েছে জন স্টুয়ার্ড মিল। হারারিকে হারিরি। এছাড়া কিছু বানান ভুলও চোখে পড়েছে।
বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সমাজ, রাজনীতি, ইতিহাস, সাহিত্য, চলচ্চিত্র বিষয়ে শক্তিমান কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের টুকরাে ভাবনাগুলাে সংকলিত হয়েছে এই বইয়ে। পত্রপত্রিকায় নানান সময় নানা বিষয়ে নিবন্ধ লিখেছে কথাসাহিত্যিক শাহাদুজ্জামান। পত্রিকার পাতা থেকে প্রায়সই হারিয়ে যায় সেসব লেখা। লেখাগুলােতে সমসাময়িক বিচিত্র বিষয়ে টুকরাে ভাবনাগুলাে জমা থাকে লেখকের। তার সেই লেখাগুলোই সংকলিত হয়েছে এ বইয়ে। অধিকাংশ নিবন্ধগুলাে ২০১৭-১৮ সালে প্রকাশিত ; যেগুলো সংকলিত করা হয়েছে গুগল মামা বইয়ে।
বইয়ের সূচিপত্র- গুগল গুরু ফেইসবুক ফ্যাসাদ একজন কমলালেবু: পেছনের গল্প শহরের পিঠ তোলপাড় করান বীন কিশোর কথা অভিনয়ের জাগো হুয়া সাভেরা রীনা ব্রাউন কাঁদো নদী কাঁদো: একটি চিত্রনাট্যের খসড়া আখতারুজ্জামান ইলিয়াসের একটি চিঠি লেখালেখির কথা একুশ নিয়ে এক স্তবক আদিবাসী ভাষার সাহিত্য স্মৃতি এবং প্রবাসীদের আত্মপরিচয় আমার দীপেশ আবিষ্কার আমার প্রথম ছাপা লেখা নিকট জনের চোখে