Jump to ratings and reviews
Rate this book

সাক্ষী

Rate this book

Audiobook

Loading...
Loading...

About the author

Sharadindu Bandyopadhyay

187 books477 followers
Sharadindu Bandyopadhyay (Bengali: শরদিন্দু বন্দোপাধ্যায়; 30 March 1899 – 22 September 1970) was a well-known literary figure of Bengal. He was also actively involved with Bengali cinema as well as Bollywood. His most famous creation is the fictional detective Byomkesh Bakshi.
He wrote different forms of prose: novels, short stories, plays and screenplays. However, his forte was short stories and novels. He wrote historical fiction like Kaler Mandira, GourMollar (initially named as Mouri Nodir Teere), Tumi Sandhyar Megh, Tungabhadrar Teere (all novels), Chuya-Chandan, Maru O Sangha (later made into a Hindi film named Trishangni) and stories of the unnatural with the recurring character Baroda. Besides, he wrote many songs and poems.

Awards: 'Rabindra Puraskar' in 1967 for the novel 'Tungabhadrar Tirey'. 'Sarat Smriti Purashkar' in 1967 by Calcutta University.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
28 (28%)
4 stars
53 (54%)
3 stars
13 (13%)
2 stars
2 (2%)
1 star
2 (2%)
Displaying 1 - 13 of 13 reviews
Profile Image for HR Habibur Rahman.
283 reviews56 followers
December 4, 2021
সতীসাধ্বী স্ত্রী অপেক্ষা নষ্ট-স্ত্রীলোকের চৌম্বক শক্তি আরও প্রবল।
বিয়ে করে জীবনে কে সুখী হয়েছে? কেন মানুষ তবু বিয়ে করে? আহা। এমন গল্প গুলো পড়লে পরবর্তী সময় গুলোর কথা ভেবে বড় ভয় হয় 😐।


সাসপেন্স যে একেবারে তুমুলভাবে আছে এমনটা বলবনা। মাঝপথ না যেতেই প্রশ্নর উত্তর পেয়ে যেতে পারেন। তবে গল্প বলাটা চমৎকার। একটা টান আছে। পড়তেই থাকবেন যেনে গেলেও।
Profile Image for Easir Al Saief.
82 reviews2 followers
April 26, 2025
৯/১০
বর্তমান সময় অনুযায়ী কিছুটা প্রেডিকটেবল মনে হতে পারে, তবে সেই সময়ের লেখা গল্প হিসেবে বেশ শক্তপোক্ত। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখার ধরণ সেটাকে নিয়ে গেছে অন্য পর্যায়ে। ক্রোধ, প্রতারণা আর প্রতিশোধের অভিনব অধ্যায়। গল্পটা শুনেছি Mirchi Bangla তে।
Profile Image for Shaila Shaznin.
140 reviews17 followers
July 30, 2026
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর লেখা আমার সবসময়ের পছন্দের।
একটা সাক্ষী কিভাবে বদলে দিলো পুরো কেস। লেখক তুলে ধরলেন প্রতিশোধ নেওয়ার এক অভিনব পদ্ধতি। আখেরে লাভ কালিময় এরই হলো। আসল কাহিনী আন্দাজ করতে পারলেও বেশ উপভোগ্য।
Profile Image for Tridev Devnath.
122 reviews2 followers
December 12, 2025
পুরানো সময়ের বাংলা ভাষার মনস্তাত্ত্বিক গল্পের ভান্ডার যত দেখছি ততই অবাক হচ্ছি। সিম্পল একটা গল্প কিন্ত দারুণ একটা প্রেজেন্টেশন
Profile Image for Mubtasim  Fuad.
494 reviews90 followers
October 1, 2026
ব্যাসিকালি এইসব গল্প পড়লেই মন থেকে বিয়ের স্বাদটা জনমের মতন উঠে যায়। ইম্যাজিন আপনি সারাজীবন সৎ ভাবে লাইফ লিড করলেন, অপশন থাকা স্বত্বেও কোন রিলেশন করলেন না, নিজের সবটা শুধুমাএ একটা পার্সনের জন্য সেভ করে রাখলেন আর সেই ইন্ডিভিজুয়াল আপনার অনুপস্থিতিতে কিনা...

বিয়েই করতাম না! থ্যাংকস শরদিন্দুবাবু 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
Profile Image for Towhid Zaman.
105 reviews23 followers
December 8, 2022
মহিতের স্ত্রী অন্নপূর্ণা, একজন রূপবতী মহিলা।
এক রাতে হঠাৎ করেই খুন হয়েছে। দোষী হিসেবে আদালতে মোহিতকে আসামী করা হয়েছে।

মহিত মোহন রক্ষীত, একজন জুয়াড়ু। কিন্তু নেশাগ্রস্ত কোনো মাতাল নন।

কোর্টে যখন তার ফাসী হয়েই যাবে, ঠিক তখনই কালীময় ঘোষ নামক এক ব্যক্তি সাক্ষী দিয়ে মহিতকে নির্দোষ প্রমাণ করে।

কি ঘটেছিলো সেই রাতে? কি প্রমান দেখিয়ে কালীময় ঘোষ, মহিতকে নির্দোষ প্রমাণ করলো?

শরবিন্দু মানেই টানটান উত্তেজনা। কি দারুন!
Profile Image for Habiba♡.
362 reviews30 followers
December 4, 2021
কী পড়বো কী পড়বো করছিলাম। পরে ভাবলাম শুনি!
আর অডিওবুক শোনা মানেই রেডিও মিরচি। এত্ত সুন্দর ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দিয়ে কেউ গল্প শোনালে কার না ভালো লাগবে?!
Profile Image for Alamgir Baidya.
247 reviews9 followers
October 10, 2026
নিজের বৌকে খুন করে ফেরার হয়েছিল শহরের ধনী এবং উচ্ছল যুবক মোহিতমোহন রক্ষিত। এখন সে আসামির কাঠগড়ায়। বিচারে দোষী সাব্যস্ত হওয়া যখন প্রায় নিশ্চিত তখনই মঞ্চে আবির্ভাব ‘সাক্ষী’ কালিময় ঘোষের। সাথে অব্যর্থ অ্যালিবাই। ঘটনার সময় মোহিতের অকুস্থলে উপস্থিত থাকা অসম্ভব। কারণ তখন সে ছিলো কালিময়ের স্ত্রীর সাথে। তাদের পরকীয়ার সম্পর্ক।

বেকসুর খালাস পেল মোহিত। সমাজে একপ্রকার মুখ দেখানো অসম্ভব হলো কালিময়ের। তার স্ত্রী দামিনী লোকলজ্জার হাত থেকে রেহাই পেতে পালিয়ে গেল। কিন্তু প্রশ্ন রয়ে গেল। মোহিত না হয় খুনি নয়, কিন্তু খুনটা করল কে?

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্পের রিভিউ লিখতে বসলে এক অদ্ভুত দোটানা কাজ করে। পুরুষতান্ত্রিক, নারীবিদ্বেষী ভাষার ছড়াছড়ি। বর্ণনা, বিশেষত স্বৈরিণী, ‘খারাপ’ নারী প্রতিপন্ন করার চেষ্টা চলছে যাকে তার শরীরের বর্ণনা, ক্ষেত্রবিশেষে এতটাই রগরগে যে স্রেফ “প্রাপ্তবয়স্কদের জন্য” ট্যাগ লাগিয়ে সেই পণ্যীকরণ এড়িয়ে যাওয়া মুশকিল। এদিকে গল্পগুলো লেখার বাঁধনে, রহস্য সৃষ্টির মুন্সিয়ানায় অনন্য। এই গল্পটাও ব্যতিক্রম নয়। যে রেটিং দিয়েছি, সেটা স্রেফ লেখার গুণগত মান সম্বন্ধে আমার মতামত।
Profile Image for Pritom Paul.
138 reviews1 follower
March 29, 2020
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর শ্রেষ্ঠ গল্পর মধ্যে 'সাক্ষী' অন্যতম,
একটা খুন ও নিরপরাধ ব্যাক্তির জরিয়ে যাওয়া, একটি কদর্য পরকীয়ার কেলেংকারি সঠিক প্রমানের অভাবে খুনির শাস্তি না হওয়া ইত্যাদি নিয়ে অসাধারণ একটি গল্প।
Profile Image for Al- Mubin.
74 reviews1 follower
April 26, 2026
বর্তমান সময়ের এই গল্পের প্রেক্ষাপটটা সহজে অনুমেয় হলেও সেই সময়ে বসে এমন একটি মনস্তাত্ত্বিক ভাবধারার লেখনী পাঠকদের সামনে তুলে ধরা একজন লেখকের জন্য বেশ চ্যালেঞ্জিং বটে।
গল্পের কিছু উক্তি বেশ দারুণ ভাবে মনে দাগ কেটে আছে, যেই উক্তি গুলো প্রত্যেকটা সময়ের জন্য সত্যি বটে। সবমিলিয়ে, আমার রেটিং ৫/৫
Profile Image for Yeasmin Nargis.
315 reviews12 followers
July 4, 2025
প্রেডিকটেবল তবুও মোটামুটি ভালো ছিল, স্যালুট কালিময় বাবুকে। এমন স্বীকারোক্তি দেয়ার জন্য বিশাল সাহসের দরকার হয। আর কালিময় সেই সাহসের সাথে দেখিয়েছেন মানবতা।
Displaying 1 - 13 of 13 reviews