হাংরি আন্দোলন সম্পর্কে একাধিক গ্রন্হ প্রকাশিত হয়েছে কিন্তু কোনো গ্রন্হে হাংরি আন্দোলনের সঠিক ইতিওহাস তুলে ধরা হয়নি । কয়েকটি সংকলনে এমন অনেককে অন্তর্ভুক্ত করা হয়াছে যারা হাংরি আন্দোলনের সময়ে জন্মগ্রহণ করেননি । এই বইটিতে হাংরি আন্দোলন মামলার যাবতীয় সাক্ষ্য রয়েছে । অনেকের ধারণা যে সুনীল গঙ্গোপাধ্যায়ের সাক্ষ্যের জন্য মলয় রায়চৌধুরী আদালতে সাজা পাননি । সেই ধারণা যে ভুল তা এই গ্রন্হের নথিপত্র থেকে প্রমাণ হবে । কারা কারা রাজসাক্ষী হয়েছিলেন তা জানা যাবে । তাছাড়া এই বইতে হাংরি আন্দোলকারীদের অনেকের সাক্ষাৎকার অন্তর্ভুক্ত হয়েছে । হাংরি আন্দোলনের সময়ে লেখা তরুণ সান্যাল ,সন্দীপন চট্টোপাধ্যায়, অশোক মিত্র, ফাদার পিয়ের ফালোঁ, অ্যালেন গিন্সবার্গ প্রমুখের চিঠি অন্তর্ভুক্ত করা হয়েছে ।