What do you think?

রহস্যে ঘেরা পুরীর শ্রীজগন্নাথ
Collection of essays on Sri Jagannath temple of Puri
86 pages, Hardcover
First published January 1, 1994
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
February 24, 2019
এই অসামান্য বইটি যে আমার সংগ্রহে ছিল, সেটাও আমি ভুলে গেছিলাম! কিন্তু এই বইমেলায় 'জগন্নাথ' নামক বইটিকে নিয়ে ওঠা আলোড়নের ফলে বিষয়টি নিয়ে 'নিজের মতো' করে কিছুটা পড়াশোনার তাগিদ অনুভব করছিলাম। তার ফলেই বইয়ের স্তূপ থেকে এটি বেরিয়ে এল। ব্যাপারটা ভালোভাবে বোঝার জন্য আমি দু'টি বই পাশাপাশি রেখে পড়লাম। আমার স্থির সিদ্ধান্ত~ এই অনাদৃত, প্রায় অজ্ঞাত বইটি তথ্য, তত্ত্ব, বিশ্লেষণ, এবং পরিবেশন, এই চার মাপকাঠিতেই শ্রেষ্ঠতর, এবং সম্ভবত বাংলা ভাষায় এই মুহূর্তে শ্রেষ্ঠ বই।
কী আছে এই বইয়ে?
আজ থেকে পাক্কা পঁচিশ বছর আগে রচিত এই বইয়ে জগন্নাথ বিগ্রহ ও তার পূজার্চনার সঙ্গে জড়িত যাবতীয় প্রথা ও কিংবদন্তির বিশ্লেষণ করা হয়েছে। এই বিশ্লেষণের মূল ভিত্তি ভক্তিরস নয়, বরং অনুসন্ধিৎসা। অজস্র প্রবাদের জট ছাড়িয়ে এই ভাবনার রূপটি আমাদের সামনে তুলে ধরা হয়েছে নিম্নলিখিত অধ্যায়মালায়:
১] পুরাবৃত্ত ও পরিশিষ্ট
২] ভারতীয় সংস্কৃতি ও আদিবাসী সমাজ
৩] শবর জাতি
৪] আদিবাসী ধর্মবিশ্বাস ও শাওড়া দেবদেবী
৫] জগন্নাথ বিগ্রহ ও বিভিন্ন ধর্ম-বিশ্বাস
৬] জগন্নাথ বিগ্রহ ও কিংবদন্তি
৭] সূর্য পূজা
৮] জগন্নাথ সংস্কৃতি - উদ্ভব ও ক্রমবিকাশ
খারাপ লাগে এটা ভেবেই যে এমন বইকেও নিউ বেঙ্গল প্রেস যাচ্ছেতাই পাতায়, যেমন-তেমন লে-আউট আর টাইপসেটিং-এ পেশ করেই হাত গুটিয়েছে। সেটির কিছুমাত্র প্রচারও করেনি!
আপনি যদি জগন্নাথ বিগ্রহ নিয়ে বস্তুনিষ্ঠ ও সার্বিক আলোচনা চান, তাহলে এই সংক্ষিপ্ত বইটি আপনার অবশ্যপাঠ্য হওয়া উচিত।