#পাঠকের কাছে অনুরোধ •করোনার এই দুঃসময়ে আমরা অনেক পরিশ্রম করে আপনাদের জন্য ইবুক তৈরি করছি। বিগত ৩ মাস প্রতিষ্ঠানের আয় বন্ধ। বাংলাদেশের প্রকাশনা সেক্টরের কী নাজুক অবস্থা আপনারা অনেকেই জানেন। তাই কিন্ডল আনলিমিটেড সাবস্ক্রাইবারদের প্রতি অনুরোধ আপনার সামর্থ্য থাকলে বইটি কিনে পড়ুন। •এটি প্রিন্ট রেপ্লিকা ভার্সন। যাদের ডিভাইসে এই ভার্সনটি সাপোর্ট করে না তারা এই আপডেট ভার্সনটি দেখতে পারেন:
------------- বই সম্পর্কে -------------
বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন স্কুল, 10 Minute School-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। 10 Minute School-এ প্রতিদিন আড়াই লাখেরও বেশি শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে। তিনি বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় অভূতপূর্ব অবদান রাখার জন্য ইতিমধ্যেই রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে পেয়েছেন Queen’s Young Leader পুরস্কার। এ ছাড়া ২০১৮ সালে তিনি বিশ্বের স্বনামধন্য ফোর্বস ম্যাগাজিনের 30 Under 30 লিস্টে অন্তর্ভুক্ত হয়েছেন। তার প্রথম বই ‘নেভার স্টপ লার্নিং’ ছিল ২০১৮ সালের অমর একুশে গ্রন্থমেলার বেস্টসেলার। তিনি তার ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেল থেকে প্রতিদিন শিক্ষণীয় নানা বিষয়ে ভিডিও তৈরি করে লাখো শিক্ষার্থীকে বিনা মূল্যে শিক্ষাদান করে যাচ্ছেন। কার্টুন আঁকাই তার জল্পনা-কল্পনা, নেশা ও বর্তমান পেশা। অন্তিক মাহমুদ তার ইউটিউব চ্যানেলে আশপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এবং তার নিজের অভিজ্ঞতার মিশেলে কার্টুন ভিডিও তৈরি করেন, যা কিনা বাংলাদেশে একেবারেই নতুন। খুব কম সময়েই তার কার্টুন ভিডিওগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যায় এবং এরপর তিনি আরও কিছু প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ শুরু করেন। তিনি Cartoon People-এ একটি নতুন কার্টুন সিরিজ তৈরি করেছেন। প্রথম আলোর সঙ্গে নিয়মিত কমিকসের কাজ করছেন এবং 10 Minute School-এর কার্টুন অ্যানিমেশন ডিপার্টমেন্টের প্রধান হিসেবে বর্তমানে কাজ করছেন।
মনে হচ্ছে যে বয়সীদের টার্গেট করে লেখা সেই এইজ পার করে ফেলার কারনে ভালো লাগেনি। টিপিকাল সেলফ হেল্প বুক। এইম ফিক্স করো, সিভি লেখো, স্কিল বাড়াও, পড়াশোনা মনে রাখতে এটা ওটা টেকনিক ইউজ করো। যে ধরনের ওয়েতে লাইফ lead করতে বলা হয়েছে সেভাবে জীবনেও আমার পক্ষে সম্ভব না বলেই ২ স্টার। এভাবে কোন রোবটরা জীবনযাপন করে আমার মাঝে মাঝে জানতে ইচ্ছা করে ।
ভাল্লাগে না, ভাল্লাগে না! এই কথাটা আমাদের ইয়াং জেনারেশনের জাতীয় কথায় পরিণত হয়েছে। এই ভাল্লাগে না কে কেন্দ্র করেই এই বই। বইয়ে যে শিরোনামে বিভিন্ন টপিক আলোচনা করা হয়েছে সেগুলোও আমরা প্রায় প্রায়ই আমাদের সাধারণ কথোপকথনে ব্যবহার করি।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বইটায় কার্টুন/কমিকের একটা ব্যাপারও আছে। পড়তে গিয়ে বোর না হয়ে বরং মজা পাওয়ার কথা। পাশাপাশি বিভিন্ন ধরনের সেলফ হেল্প বিষয়ক জিনিসপত্র দেয়া আছে। কিভাবে কি করলে স্মার্টলি অল্প সময়ের ভিতরে কাজ করা যাবে, কিভাবে অপ্রয়োজনীয় কাজ করা বন্ধ করা যায় কিংবা জরুরি কাজ আগে করা যায় এ ধরনের বেশ কিছু বিষয়ের বর্ণনা আছে। বলা আছে ফিউচার গোল নির্দিষ্ট করে সে অনুযায়ী কাজ করার কথা, আছে স্মার্ট কিছু টেকনিক্স। যদিও সেসব বিষয়গুলো বিভিন্ন গবেষকদের আইডিয়া কিংবা ইংরেজী বা ভিন্ন ভাষার বইয়ে আগেই প্রকাশিত,তারপরেও বলবো ভাল উদ্যোগ। কারণ আমাদের দেশের কয়টা ছাত্রই আর ঐসব পড়তে যায়!!!
এই বইয়ের জিনিসপত্র গুলোও লেখকের ইউটিউব চ্যানেলে আগেই দেয়া। তারপরও বই আকারে খারাপ হয় নি। অনেকেই ভিডিওর থেকে লিখিত জিনিস পছন্দ করে, তাই বইটি তাদের জন্য।
**বইয়ের কিছু কিছু আইডিয়া সত্যিই অনেক ভালো লেগেছে। তবে একটু সাবধানে! ব্যক্তিগতভাবে আপনজনদের নিয়ে শান্তিতেও থাকতে হবে, এই ব্যাপারেও টাইম দেয়ার কথা বেশি বেশি বলা উচিত🐸
জাতীয় ফুল,ফল , খেলা যেমন আছে তেমন জাতীয় রোগও আছে, আর " ভাল্লাগে না " হল জাতীয় রোগ। আমাদের তরুণ সমাজ আজ কথায় কথায় বলে উঠে ভাল্লাগেনা। ভালো যে কেন লাগে না এবং এর প্রতিকার কি হতে পারে লেখক এই বইয়ে তাই ই বোঝাতে চেয়েছেন । জীবনে কি করলাম, আমি তো হিট, তো, ও তো মেধাবী, মামার জোর লাগে এগুলার অন্তরালে অযু হাত নামক যে তৃতীয় হাত রয়েছে তা লেখকের বক্তব্যে সুস্পষ্ট। তবু সবার দেখাদেখি যখন সংক্রামক হয়ে আমরা বলি " ভাল্লাগে না " তখন করণীয় হতে পারে এমন সব উপায় নিয়েই কথা বলা হয়েছে বইটিতে।
এই বইয়ের প্রতিটি লেখা ফেসবুকের স্ট্যাটাস অথবা ইউটিউবে বানানো ভিডিওতে বলা কথাগুলো নিয়ে। তাই কেউ যদি কিনে পড়তে চান নতুন কিছুর আশায় (যারা আগেই স্ট্যাটাস অথবা ইউটিউবে সেইম টপিকে ভিডিও দেখে ফেলেছেন) তাহলে ভুল করবেন। আপনি যদি আয়মান সাদিক এর ভিডিওগুলো রেগুলা পর্যনবেক্ষণ না করে থাকেন, তাহলে এই বই পড়ে আপনি আপনার অনুভূতি এভারেজ হবে। অত ভালোও লাগবে না, অত খারাপও না। আর কিছু এনিমেশন আছে বই এ। এনিমেশনগুলো কেমন যেনো খাপছাড়া ছিলো।
ভালই লিখেছেন আয়মান ভাইয়া। প্রচলিত 'মোটিভেশনাল' ট্যাগের বাইরে এসে তিনি যথেষ্ট ব্যবহারিক টিপস ও ট্রিক্স যোগ করেছেন যাতে আমাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলোর সহজে সমাধান করা যায়।
লাইফে কাজে দিবে।বই এর অনেক বিষয় বস্তু ইংলিশ সেলফ হেল্প বই থেকে নেওয়া হলেও বিষয় গুলোকে সন্দুর ভাবে বুঝিয়ে দেওয়া আছে।আসলেই আমাদের সফল্য কয়েকটি শব্দে বাধা হয়ে আছে।সে গুলো শুনতে সাধারন হলেও ক্ষতি করছে অনেক বড়।যেমন ভাল্লাগে না,কালকে করবো এমন অনেক শব্দ।আর এই সকল শব্দ গুলোই আমাদের লাইফে সাফাল্যের বড় বাধা হয়ে দাড়াইছে।এমন সব শব্দের সাথে কী ভাবে লড়াইয় করে কার্য হাসিল করতে হয় সেটা এই বইয়ে বিস্তারিত দেওয়া আছে।এমন ধরনের বই আরো অনেক আছে।যেমন এমন আরো টা বই প্যারাময় লাইফের প্যারাসিটেবল,রিচার্জ ইউর ডাউন ব্যাটারি।যেটাই হোক বইটা এক স্বপ্ন দেখা ছাত্রকে রাস্তা দেখাবে। আমিও অনেক নতুন কিছু জানলাম। 🤓🤓🤓🤓
আত্মউন্নয়নমূলক বই, লিখেছেন অনলাইন শিক্ষা উদ্যোক্তা আয়মান সাদিক ও কার্টুনিস্ট অন্তিক মাহমুদ। হাল আমলের তরুণদের ‘ভাল্লাগে না’ সমস্যাকে কীভাবে মোকাবেলা করা যায় তা নিয়েই এই বই। সারকথা হল, জীবন নিয়ে সিরিয়াস হতে হবে, সুনির্দিষ্ট লক্ষ্য, পরিকল্পনা আর কর্মকৌশল নিয়ে কাজ করে যেতে হবে। সাহস আর আত্মবিশ্বাসকে ধারণ করে নেয়াতেই আসবে নতুন সম্ভাবনা, সম্ভব হবে লক্ষ্যে পৌছানো। জানি না, এই বইগুলোক��� কেন জানি খুব কৃত্রিম মনে হয়। সব ঠিকঠাক, কিন্তু কেমন যেন যান্ত্রিক কথাবার্তা।
Being a follower of Ayman bhai I already have seen most of the videos made by him. I found some repeated content from the previous books and YouTube videos. However, the comic book like concept takes my attention. Found some useful life hacks which could be helpful for the readers who wants to start reading self-help book being a beginner.
The book is basically write on the basis of Ayman's vlogs & though most of the chapters are known before.But there are some tricks & tips which are really helpful for those who are affected by 'vallage na' disease :D
Learned lots of new thing. Specially how to distract our mind from unwamted things. which was really helpful for me.Best wishes for ayman vai and antik mahmud.
ভাল্লাগে না, বইটা আসলেই ভাল্লাগে নাই। কার্টুনগুলোই শুধু ভালো ছিলো। শুধু শুধু যা মনে হয়েছে লিখেছে,পুরোই গার্বেজ বাংলা ভাষায় লেখা আত্মউন্নয়নমূলক বই আর একটাও কিনে পড়বো না, পড়লে পিডিফ বা ধার করেই পড়বো।