Jump to ratings and reviews

Masud Rana #460

ডার্ক মেডিউসা

গাড়ি দুর্ঘটনা থেকে ছোট্ট ছেলেটাকে বাঁচাতে গিয়ে জড়িয়ে
গেল রানা আর্ট গ্যালারির নৃশংস ঘটনায়। তাতে পেল
ইটালির মানুষের অঢেল ভালোবাসা। জানতো না, ঠিক পরদিনই
পরিণত হবে ও খলনায়কে! প্রশ্ন হলো: রানা যদি না করে
থাকে তা হলে কে খুন করল ইটালির প্রেসিদডেন্ট পদপ্রার্থীকে?
রিটিশ ইন্টেলিজেন্স? কেন দুর্ধর্ষ এসএএস মেজর নোরা গোল্ডফিন্ডকে
পেছনে লেলিয়ে দিয়েছে ওরা? কী চায় ওর কাছে নিষ্ঠুর রাশান
মাফিয়া ডন?

সার্বক্ষণিক তাড়া ও গুলি খেয়ে আহত, মহাবিরক্ত রানা
এখন জানতে চায়, কী কারণে মরিয়া হয়ে ওকে খুন করতে চাইছে
এরা! কয়েকটি দেশের সশস্ত্র পুলিশ, দুর্ধর্ষ ব্রিটিশ মেজর ও ভয়ঙ্কর
রাশান মাফিয়ার বিরুদ্ধে একা কতটুকু পারবে ও?

400 pages, Paperback

First published February 1, 2019

Loading...
Loading...

About the author

Qazi Anwar Hussain

598 books379 followers
কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন।
কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
17 (22%)
4 stars
27 (35%)
3 stars
20 (26%)
2 stars
9 (11%)
1 star
3 (3%)
Displaying 1 - 10 of 10 reviews
Profile Image for Masum Billah.
188 reviews4 followers
August 4, 2021
বইয়ের শুরু থেকে বেশ একটা টানটান উত্তেজনাকর ভাব থাকলেও মাঝামাঝি গিয়ে বেশ স্লো হয়ে পড়েছিলো। কাহিনী বলা চলে চলনসই। ইতালিতে আর্ট গ্যালারী ডাকাতি দিয়ে যে কাহিনীর শুরু, স্পেন মোনাকো ঘুরে সেই কাহিনী শেষ হয়েছে জর্জিয়ান পাহাড়ি এলাকায় ড্রাগ লর্ডের আস্তানায়। ইতালিয়ান পুলিশ, রাশান মাফিয়া আর ব্রিটিশ সিক্রেট সার্ভিস তিন মহাশক্তিধর শত্রুর সাথে লড়াইটা রানা একাই লড়ে গেছে। নোরা গোলফিল্ডকে আরেকটু এ্যাকশনে দেখতে পেলে ভালো লাগতো। সব মিলিয়ে খারাপনা।
2 reviews3 followers
January 15, 2020
এই বইটি আমি কি ভাবে ডাউনলোড করতে পারি
Profile Image for Farhan.
761 reviews12 followers
July 3, 2021
চলে মোটামুটি। লেখার গুণে সময় কাটানো যায়, কিন্তু নতুনত্ব বা মনে রাখার কিছু নেই। কাহিনী বাছাই আরেকটু ভাল হলে হতো।
Profile Image for আহসানুল শোভন.
Author 39 books93 followers
March 15, 2019
উনিশ’শ ছিয়াশির কোনো এক রাতে একদল আততায়ীর আঘতের কারণে মৃত্যু হলো আটাত্তর বছর বয়সী এক অসুস্থ বৃদ্ধার। মৃত্যুর কারণ- হার্ট এ্যাটাক। কোনো বিশেষ একটি চিত্রকর্মের খোঁজে আততায়ীরা তছনছ করে ফেললো বৃদ্ধার স্টুডিও। তবে যা খুঁজছে, খুঁজে পেলো না তা। এর বত্রিশ বছর পরের কোনো এক রৌদ্রজ্জ্বল দিন। ছুটি কাটাতে ইতালির নেপলসের দিকে ফিরছে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের দূর্ধর্ষ স্পাই মাসুদ রানা। পথিমধ্যে ঘটনাচক্রে এ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচালো এক ছোট্ট শিশুকে। শিশুটিকে তার বাবা-মায়ের হাতে পৌঁছে দেবার উদ্দেশ্যে গেলো এক আর্ট গ্যালারিতে। আর সেখানেই মুখোমুখি হলো রাশান মাফিয়া দলের। যারা এই আর্ট গ্যালারি লুট করতে এসেছে। তাদের দলনেতা ইউরি বোরকভ একজন সাইকোপ্যাথ। গ্যালারি লুটের পাশাপাশি নির্বিচারে মানুষ হত্যা করতে শুরু করলো সে। চোখের সামনে এমন অন্যায় অত্যাচার দেখে চুপ করে থাকার মতো মানুষ নয় রানা। থাকেওনি। একাই যুদ্ধ ঘোষণা করলো অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল মাফিয়ার বিরুদ্ধে। পণ্ড করে দিলো তাদের পুরো পরিকল্পনা। কিন্তু ঘটনার এখানেই শেষ নয়। সবে শুরু। গ্যালারিতে এত দামী দামী পেইন্টিং রেখে ওরা কেন নিয়ে গেলো গোএয়ার সাধারণ একটি চিত্রকর্ম? ইচ্ছা না থাকা সত্ত্বেও জড়িয়ে পড়লো রানা পুরো ঘটনার সাথে।

পাঠ প্রতিক্রিয়াঃ
অনেকদিন পর মাসুদ রানার বই পড়লাম। বইটির শুরু থেকে শেষ অবধি ধুন্ধুমার এ্যাকশন। বইয়ে রানার সাথে সাথে পাঠকদেরও তাল মিলিয়ে ছুটতে হবে। রুদ্ধশ্বাস গতির এই থ্রিলার বইটি আপনাকে টেনে নিয়ে যাবে শেষ পাতা অবধি। পুরো বই জুড়ে রয়েছে ছোট ছোট কয়েকটি টুইস্ট, যা চমকে দেয়ার পাশাপাশি বাড়িয়ে তুলবে পাঠের আনন্দ। সেবার বইয়ের উল্লেখযোগ্য একটি দিক হলো, এতে বানান ভুল থাকে না। অসংখ্য বানান ভুলের সমাহার একটি ভালো প্লটের বইকেও করে তুলতে পারে অপাঠ্য, যা আজকাল প্রায়শই চোখে পড়ে। পাশাপাশি ঝরঝরে লেখনশৈলীর কারণে পড়া এগিয়েছে সাবলীল গতিতে। প্রিয় মাসুদ রানা যেন আবারও ফিরে এসেছে নতুন করে। ডার্ক মেডিউসা বইটি পরবর্তী রানার বইগুলোর জন্য আগ্রহ আরও বাড়িয়ে তুললো।
Profile Image for Partha Pritom.
148 reviews5 followers
October 27, 2019
অনেক দিন পর একটা ভাল মাসুদ রানা পেলাম৷ সেই পুরনো রানা যেন ফিরে এল আবার
Profile Image for Syed.
29 reviews
February 18, 2026
মাসুদ রানা সিরিজের ৪৬০ নম্বর বই ‘ডার্ক মেডুসা’ শুরু হয় ইতালির নেপলসে রানার এক ছুটির আমেজ দিয়ে। কিন্তু রানার জীবনে ছুটি মানেই নতুন কোনো বিপদ। রাস্তায় এক অ্যাক্সিডেন্টের হাত থেকে ছোট্ট একটি শিশুকে বাঁচাতে গিয়ে রানা জড়িয়ে পড়ে এক আর্ট গ্যালারির নৃশংস ডাকাতির ঘটনায়। সেখানে সাইকোপ্যাথ ইউরি বোরকভের নেতৃত্বাধীন রাশিয়ান মাফিয়া চক্রের মুখোমুখি হয় সে।

গল্পের মোড় ঘোরে যখন রানা পরিস্থিতির শিকার হয়ে ইতালির মানুষের কাছে নায়ক থেকে রাতারাতি ভিলেনে পরিণত হয়। ইতালির প্রেসিডেন্ট পদপ্রার্থীকে খুনের দায়ে অভিযুক্ত রানা একদিকে যেমন রাশিয়ান মাফিয়া ডনের হাত থেকে বাঁচতে লড়ছে, অন্যদিকে ব্রিটিশ ইন্টেলিজেন্সের দুর্ধর্ষ মেজোর নোরা গোল্ডফিল্ডও তার পিছু নিয়েছে। ইতালি, স্পেন, মোনাকো থেকে শুরু করে জর্জিয়ার পাহাড়ি এলাকা পর্যন্ত বিস্তৃত এই অভিযানে রানা কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে?

গ্যালারির দামী পেইন্টিং রেখে অপরাধীরা কেন সাধারণ একটি 'গোয়ার' চিত্রকর্ম নিয়ে গেল—এই ছোট একটি সূত্রই পুরো বইয়ের মোড় ঘুরিয়ে দেয়।

টানটান অ্যাকশন, রুদ্ধশ্বাস গতি আর শেষ পর্যন্ত টিকে থাকা রহস্যই এই বইটির মূল আকর্ষণ। যারা প্রিয় রানাকে হার্ডকোর অ্যাকশন আর একাধিক শক্তিশালী শত্রুর বিরুদ্ধে একাকী লড়তে দেখতে চান, তাদের জন্য এই বইটি একটি চমৎকার ট্রিট।
Profile Image for Tahsina Alam.
109 reviews
December 8, 2019
মাসুদ রানা সিরিজ থেকে আর কী এক্সপেক্ট করা যায়।
Profile Image for Sb Shoaib.
79 reviews2 followers
June 26, 2021
কাহিনী গতিশীল ছিল। সব মিলিয়ে মুটামুটি
Displaying 1 - 10 of 10 reviews